PBI Pirojpur

PBI Pirojpur On the South-West corner of Govt Sohrawarthi College

15/09/2024

চুরি করতে গিয়ে কেটে পড়ে থাকা বুড়ো আঙ্গুলের ছাপ শনাক্ত করে গরু চুরি মামলার আসামি নিশ্চিত করলো পিবিআই যশোর...

03/07/2024

১৩ বছর পর সাবেক এমপি খান মজলিশের স্ত্রী হ'ত্যার রহস্য উন্মোচন https://youtu.be/tbr37GaWzZY

03/07/2024

১৩ বছর পর সাবেক এমপির স্ত্রী হ*ত্যার রহস্য উদঘাটন, জড়িত মেয়ে! | Selima Khan Majlish | Channel 24 to the Of...

02/07/2024
14/06/2024
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পিরোজপুর  জেলা ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগন কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপ...
26/03/2024

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পিরোজপুর জেলা ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগন কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।

‘'প্রেস  রিলিজ  গাইডলাইনস ও ভিডিও এডিটিং’’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।।        অদ্য ২৫ মার্চ ২০২৪ খ্রিঃ সোমবার সকাল ১১.০০ ঘ...
25/03/2024

‘'প্রেস রিলিজ গাইডলাইনস ও ভিডিও এডিটিং’’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।।
অদ্য ২৫ মার্চ ২০২৪ খ্রিঃ সোমবার সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পিরোজপুর এর ‘‘কনফারেন্স রুমে" "প্রেস রিলিজ গাইডলাইন্স ও ভিডিও এডিটিং’’ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। দিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন ও সঞ্চালনা করেন পিবিআই পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান ।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর জেলা প্রতিনিধি জনাব গৌতম চৌধুরী এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- এনটিভির স্টাফ রিপোর্টার জনাব রশিদ আল মুনান সুজন। পিবিআই পিরোজপুর জেলা সহ পিবিআই, পটুয়াখালী ও বরিশাল জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ), উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) পদমর্যাদার ২০ জন কর্মকর্তা উক্ত কর্মশালায় অংশ করেন।

21/03/2024
পিরোজপুরের জুজখোলা থেকে লুটকৃত ৫টি গরু উদ্ধার এবং ০১ জনকে গ্রেফতার করেছে পিবিআই পিরোজপুর।    পিরোজপুর সদর থানার জুজখোলা ...
21/03/2024

পিরোজপুরের জুজখোলা থেকে লুটকৃত ৫টি গরু উদ্ধার এবং ০১ জনকে গ্রেফতার করেছে পিবিআই পিরোজপুর।

পিরোজপুর সদর থানার জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদারের খামার থেকে লুট হওয়া ১৩টি গরুর মধ্যে ৫টি গরু ও ০২ টি সদ্যজাত বাছুর উদ্ধার এবং এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আল মামুন (২১) নামে ০১ জনকে গ্রেফতার করেছে পিরোজপুর পিবিআই। গতকাল ২০/০৩/২০২৪ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রূপসা উপজেলার বাগমারা ও নৈহাটি গ্রামে অভিযান পরিচালনা করে তারা উক্ত ব্যক্তিকে গ্রেফতার ও লুন্ঠিত গরু উদ্ধার করে। গ্রেফাতারকৃত ব্যক্তি রুপসা উপজেলার নৈহাটি গ্রামের কামাল শেখ এর পুত্র। সে পেশায় একজন কসাই। উল্লেখ্য গত ১৭/০৩/২০২৪ তারিখ রাত অনুমান ০২.৪৫ ঘটিকায় অজ্ঞাত নামা দুস্কতকারীরা রিয়াজ হাওলাদারের গরু খামার থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৩ টি গরু লুট করে দুইটি ট্রাকে করে নিয়ে যায়। এ সময় তারা উক্ত রিয়াজ, তার ছেলে নবীন হাওলাদার এবং গরুর রাখাল মোঃ ইব্রাহিমকে বেঁধে রাখে। এ ঘটনায় রিয়াজ হাওলাদার বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। তবে ঘটনার পর পিবিআই এ ঘটনার ছায়া তদন্ত অব্যাহত রাখে। উদ্বারকৃত গরু ও গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মনিরুজ্জামান তালুকদারের নিকট হস্তান্তর করা হয়েছে।
পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় পিবিআই পিরোজপুর জেলার পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে) জনাব মোঃ আবদুর রহমান এর নেতৃত্বে এসআই পলাশ চন্দ্র রায়, এসআই সুদীপ্ত শংকর বিশ্বাস, এসআই অপু সরকার এবং এসআই সুব্রত সাহা সহ পিবিআই’র একটি চৌকস টিম অতিদ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উন্মোচন করে চোর চক্রকে সনাক্ত করে এবং লুন্ঠিত কয়েকটি গরু উদ্ধারে সক্ষম হয়।

ফৌজদারী মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিলে ত্রুটি-বিচ্যুতি নিরসন সংক্রান্তে সেমিনার অনুষ্ঠিত অদ্য ২রা মার্চ, ২০২৪ খ্রি. সকাল...
02/03/2024

ফৌজদারী মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিলে ত্রুটি-বিচ্যুতি নিরসন সংক্রান্তে সেমিনার অনুষ্ঠিত


অদ্য ২রা মার্চ, ২০২৪ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় পিবিআই, পিরোজপুর জেলার উদ্যোগে ফৌজদারি মামলার তদন্ত ও প্রতিবেদন দাখিলের ত্রুটি-বিচ্যুতি নিরূপণ ও নিরসন সংক্রান্তে পিবিআই, পিরোজপুর এর হলরুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার পিবিআই, পিরোজপুর জনাব মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসাদুল্লাহ বিজ্ঞ বিচারক, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল, পিরোজপুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুম বিল্লাহ, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পিরোজপুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পিরোজপুর জনাব রাকিবুল ইসলাম, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বনি আমিন, কোর্ট ইন্সপেক্টর, পিরোজপুর। সেমিনারে বিজ্ঞ বিচারকগণ ফৌজদারী মামলা তদন্ত ও প্রতিবেদন দাখিলে তদন্তকারী কর্মকর্তাগন সাধারণত যে ধরনের ত্রুটি-বিচ্যুতির করে থাকেন তা চিহ্নিত করে কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

Address

On The South-West Corner Of Govt Sohrawarthi College
Pirojpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when PBI Pirojpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share