ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা - বগুড়া

  • Home
  • Bangladesh
  • Puran Bogra
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা - বগুড়া

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা - বগুড়া মুক্তির মূল মন্ত্র, ইসলামী শাসনতন্ত্র।

17/08/2026

➤ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর
৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল হোক।

প্রেস বিজ্ঞপ্তি) ০৯ জুলাই ২০২৬ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার উদ্যোগে মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বো...
09/07/2026

প্রেস বিজ্ঞপ্তি) ০৯ জুলাই ২০২৬

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার উদ্যোগে মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল হক্ব আজাদ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বগুড়া শহরের এসপি ব্রিজ সংলগ্ন করতোয়া নদীতে মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর, আল্লামা আব্দুল হক্ব আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রকৃতি ও পরিবেশ রক্ষায় মৎস্যসম্পদ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদী ও জলাশয়ে নিয়মিত মাছের পোনা অবমুক্তকরণ জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসলামের শিক্ষা শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণমূলক প্রতিটি কাজই ইবাদতের অন্তর্ভুক্ত। তাই সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সবাইকে এমন জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি আ. ন. ম. মামুনুর রশীদ, সেক্রেটারি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, বগুড়া জেলা জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম, বগুড়া জেলা ছাত্র আন্দোলনের সভাপতি সোহেল রানাসহ অন্যন্য নেতৃবৃন্দ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার সভাপতি মুহাম্মাদ সোহরাব হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে করতোয়া নদীতে বিপুল পরিমাণ মৎস্যপোনা অবমুক্ত করা হয় এবং দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

28/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা ও মহান আল্লাহর নি...
30/04/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে
তার শোক সন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা ও মহান আল্লাহর নিকট মরহুমের মাগফিরাত কামনা করেন।

শোক বার্তা

নগর উত্তরের সহ-সভাপতির শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর শোক প্রকাশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-এর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল হাসানের শ্রদ্ধেয় পিতা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।

আজ ০৩০ এপ্রিল ২০২৬ এক শোকবার্তার মাধ্যমে নেতৃদ্বয় তার শোক সন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা ও মহান আল্লাহর নিকট মরহুমের মাগফিরাত কামনা করেন।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

28/04/2026

আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনে ভর্তি করিয়ে দিন। আদর্শ মানুষ তৈরির দায়িত্ব ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশর।

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর উপজেলা শাখা - বগুড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share