27/08/2026
বগুড়ার রাজপথ কাঁপানো যোদ্ধা হাবিবুর রশিদ সন্ধান ভাই 💪
প্রিয় নেতার পাশে আস্থার বন্ধনে
রাজপথের মিছিল, বজ্রকণ্ঠের স্লোগান আর সম্মুখ সারিতে অবিচল নেতৃত্ব। বগুড়ার রাজপথে এই চেনা দৃশ্যের সঙ্গে যে নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তিনি হাবিবুর রশিদ সন্ধান সরকার। বর্তমানে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করা এই তরুণ এবং মেধাবী ছাত্রনেতা দীর্ঘদিনের রাজপথের লড়াই আর আপসহীন নেতৃত্বের কারণে নেতাকর্মীদের কাছে হয়ে উঠেছেন এক ‘নির্ভীক যোদ্ধা’।
তার কণ্ঠে স্লোগান উঠলে বদলে যায় মিছিলের আবহ। বজ্রকণ্ঠের সেই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শহরের রাজপথ। মিছিলের সারিতে ছড়িয়ে পড়ে নতুন উদ্দীপনা। সহকর্মীদের ভাষ্য, কর্মসূচিতে তার উপস্থিতি নেতাকর্মীদের মনে সাহস ও কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনে।
দলীয় সূত্রে জানা গেছে, স্বৈরাচার বিরোধী দীর্ঘ ১৭ বছরের সকল আন্দোলন-সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ছিলেন আপসহীন ও সক্রিয়। ফ্যাসিস্ট আ. লীগ প্রধান পলাতক হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও সন্ধান ছিলেন সম্মুখ সারিতে।
বাধা এসেছে। মামলা হয়েছে। হামলার শঙ্কাও ছিল নিত্যদিনের সঙ্গী। তবুও রাজপথ ছাড়েননি তিনি। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এই রাজপথ তার দীর্ঘ রাজনৈতিক পথচলারই একটি অংশ বলে মনে করেন সন্ধানের সহযোদ্ধারা। তাদের ভাষ্য, প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে থাকার মানসিকতা সন্ধানের নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।
সংগ্রামের পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্রেও নিজের দক্ষতার পরিচয় দিচ্ছেন এই ছাত্রনেতা। নিয়মিত দলীয় কর্মসূচি পালন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং কর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে