ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা।

  • Home
  • Bangladesh
  • Puran Bogra
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা।, Political organisation, Puran Bogra.
(1)

29/08/2026
26/08/2026

বগুড়ার নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের সম্মেলন, নতুন নেতৃত্বে হাবিবুল্লাহ-ইয়ামিন

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নন্দীগ্রাম উপজেলা সম্মেলন অনুষ্ঠিতসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বা...
26/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নন্দীগ্রাম উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ- বগুড়া জেলা শাখার সভাপতি, অধ্যাপক শফিকুল ইসলাম শফিক

সম্মেলনে নন্দীগ্রাম উপজেলা ২০২৭-২৮ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়,
সভাপতি, মাওলানা মুহাম্মাদ হাবিবুল্লাহ
সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মাওলানা ইদ্রিস আলী
সেক্রেটারী, হাফেজ মাওলানা ইয়ামিন ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নন্দীগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন।
26/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, নন্দীগ্রাম উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার পূনাঙ্গ কমিটির তালিকা-
22/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার পূনাঙ্গ কমিটির তালিকা-

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন। জেলা সভাপতি-অধ্যাপক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্...
22/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন।
জেলা সভাপতি-অধ্যাপক শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে শপথ পাঠ সম্পন্ন হয়।

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতাকে হ/ত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে-পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বাংলাদেশ...
21/08/2026

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতাকে হ/ত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই বলেছেন, আমরা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করছি। দীর্ঘদিনের পথচলায় আমাদের কেউ কেউ হতাশা ব্যক্ত করেন। কেন এখনো আমরা সফল হইনি? তাদেরকে বলবো 'মেঘ দেখে তোরা করিসনে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে'। আমি পরিষ্কারভাবে বলতে চাই, মহান আল্লাহ তায়া’লা বলেছেন- তোমাদের ভয় এবং চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমীন হও। সুতরাং ধৈর্যের সাথে আল্লাহর রহমতকে পুজি করে কাজ করে যেতে হবে।

আজ ২১ আগস্ট বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে ভালোবাসি। আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর চলছে। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিলো। মা তার সন্তানকে হারালো। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে যারাই ক্ষমতায় ছিলো তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। আজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি। আপনারা দেখেছেন গতকাল রাতে নারায়ণগঞ্জে আমাদের যুব আন্দোলনের একটা তরতাজা প্রাণকে নির্মমভাবে হত্যা করা হলো। আমরা এর নিন্দা জানাই। সাথে সাথে জড়িতদের সকলকে গ্রেফতার করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চব্বিশে যেভাবে পাখির মত গুলি করে এদেশের মেধাবীদের হত্যা করা হয়েছিলো, সে শব্দগুলো আমাদের কানে ধ্বনিত হচ্ছে। যারাই এসবের পুনরাবৃত্তি করবে, তাদেরই অবস্থা পতিত স্বৈরাচারের মত হবে। বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ যারাই দেশ পরিচালনা করেছে, তাদের নীতি আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনাই। মায়েদের সন্তানহারা চিৎকার বন্ধ হয়নি। দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়নাই। নির্বিচারে যুগ যুগ ধরে জেলে পড়ে থাকা বন্ধ হয়নাই। অতএব এসব নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারেনা। একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া এবং আখিরাতে শান্তির পথ দেখাতে পারে।

পীর সাহেব চরমোনাই প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন চব্বিশে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্রপরিচালনা করুন। জনগণের মৌলিক চাহিদা সমূহ পূরণে যথাযথ পদক্ষেপ নিন। নয়তো জনগণের সহযোগিতা পাবেন না।

তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুনাময় আল্লাহকে ভয় করে।অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজন...
18/08/2026

তুমি তো কেবল তাকেই সতর্ক করবে যে উপদেশ মেনে চলে এবং না দেখেও পরম করুনাময় আল্লাহকে ভয় করে।
অতএব তাকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।
( সূরা ইয়াসিন, আয়াত ১১)

সাধারণ মানুষের অধিকার রক্ষা ও দেশের অগ্রযাত্রায় বগুড়া জেলা ইসলামী আন্দোলনের দৃঢ় অঙ্গীকার                             ...
16/08/2026

সাধারণ মানুষের অধিকার রক্ষা ও দেশের অগ্রযাত্রায় বগুড়া জেলা ইসলামী আন্দোলনের দৃঢ় অঙ্গীকার
অধ্যাপক এমদাদুল হক।

সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, বাকস্বাধীনতা নিশ্চিতকরণ এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে—এমন যেকোনো অপতৎপরতা ও কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ও সচেতন ভূমিকা পালন করে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অধ্যাপক এমদাদুল হক এ কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করা যেকোনো নাগরিক ও রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। বর্তমান সময়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা, কথা বলার স্বাধীনতা বজায় রাখা এবং অর্থনীতিকে সচল রেখে দেশের উন্নয়নকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ দেখা দিচ্ছে। যেকোনো অন্যায়, দুর্নীতি, জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বা দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে বগুড়া জেলা ইসলামী আন্দোলন সবসময় রাজপথে ও নীতিগত জায়গায় সোচ্চার থাকবে।

তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দাবি জানান।
অধ্যাপক এমদাদুল হক সংগঠনের সর্বস্তরের কর্মীদের সামাজিক দায়িত্ব পালন এবং যেকোনো সংকটকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনা প্রদান করেন।

বেসরকারি শিক্ষক নিয়োগ পুনরায় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) হাতে ন্যস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ প্...
15/08/2026

বেসরকারি শিক্ষক নিয়োগ পুনরায় পরিচালনা পর্ষদের (ম্যানেজিং কমিটি) হাতে ন্যস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ-
অধ্যাপক শফিকুল ইসলাম শফিক
সভাপতি- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর অধীনে কেন্দ্রীয়ভাবে মেধার ভিত্তিতে বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল করে তা পুনরায় বিদ্যালয় ও কলেজের পরিচালনা পর্ষদ/ব্যবস্থাপনা কমিটির হাতে ন্যস্ত করার যে আলোচনা বা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেন।

আজ ১৫ আগস্ট ২০২৬ শনিবার এক বিবৃতিতে বলা হয়, ২০১৫ সালের পূর্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের মাধ্যমে শিক্ষক নিয়োগের ফলে চরম স্বজনপ্রীতি, অনিয়ম এবং বিপুল পরিমাণ উৎকোচ গ্রহণের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়া হতো। শিক্ষার মান রক্ষা এবং সর্বপ্রকার দুর্নীতি বন্ধ করতেই এনটিআরসিএ-এর মাধ্যমে কেন্দ্রীয় ও স্বচ্ছ পদ্ধতিতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ চালু করা হয়েছিল।

বর্তমান ব্যবস্থাকে সংস্কার ও আরও গতিশীল করার পরিবর্তে পুনরায় দুর্নীতিগ্রস্ত পুরনো প্রক্রিয়ায় ফিরে যাওয়ার এ প্রচেষ্টা শিক্ষাব্যবস্থাকে চরম ধ্বংসের দিকে ঠেলে দেবে। ব্যবস্থাপনা কমিটির হাতে নিয়োগ ক্ষমতা ফিরিয়ে দিলে মেধানুযায়ী শিক্ষক নিয়োগের সুযোগ বন্ধ হয়ে যাবে এবং যোগ্য প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবেন।
বিবৃতিতে বলা হয়, কোনো অবস্থাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরিয়ে দেওয়া যাবে না।
এনটিআরসিএ-এর আমলাতান্ত্রিক জটিলতা দূর করে নিয়মিত, স্বচ্ছ এবং দ্রুততম সময়ে গণবিজ্ঞপ্তির মাধ্যমে শূন্য পদে শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।
এনটিআরসিএ-কে আরও শক্তিশালী ও স্বায়ত্তশাসিত সংস্থায় রূপান্তর করে ‘বেসরকারি শিক্ষক নিয়োগ কমিশন’ গঠন করতে হবে।

পরিশেষে তিনি দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও সাধারণ মেধাবী শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

Address

Puran Bogra

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী আন্দোলন বাংলাদেশ, বগুড়া জেলা শাখা।:

Shortcuts

Share