Jamaat-e-Islami Sonatola

Jamaat-e-Islami Sonatola বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা’র অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। এটি বাংলাদেশের প্রাচীনতম ও বৃহত্তম ইসলামী রাজনৈতিক দল।”

সোনাতলা পৌরসভা ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী  সোনাতলা পৌর আমীরআপনার সহযোগিতা ও দোয়া প্রত্যাশী। #জামায়াত  #সোনাতলা  #২...
18/07/2026

সোনাতলা পৌরসভা ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী
সোনাতলা পৌর আমীর
আপনার সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।

#জামায়াত #সোনাতলা #২নংওয়ার্ড #নির্বাচন২০২৬

নিয়মিত দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিতবাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নিয়মিত দায়িত্বশীল বৈঠক উপজেলা আমীর অধ্যাপক ...
15/07/2026

নিয়মিত দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নিয়মিত দায়িত্বশীল বৈঠক উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করীম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপজেলা নেতৃবৃন্দ সহ পৌর ও সকল ইউনিয়নের সভাপতি-সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

#জামায়াত #সোনাতলা #বগুড়া

আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা'র সন্মানিত ...
14/07/2026

আলহামদুলিল্লাহ! আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা'র সন্মানিত আমীর অধ্যাপক ফজলুল করীম চিকিৎসা শেষে বর্তমান সুস্থ আছেন।
আলহামদুলিল্লাহ!

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা'র সন্মানিত আমীর অধ্যাপক ফজলুল করীম মাগরিব নামাজ অন্তে বাড়িতে ঢোকার মূহুর্তে...
13/07/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখা'র সন্মানিত আমীর অধ্যাপক ফজলুল করীম মাগরিব নামাজ অন্তে বাড়িতে ঢোকার মূহুর্তে গেটে সাপ কামড় দিয়েছে। উনি এখন চিকিৎসাধীন রয়েছেন। সবাই উনার জন্য দোয়া করবেন, আল্লাহ তায়ালা যেন আমীর সাহেবকে দ্রুত সুস্থতা দান করেন।

জনস্বার্থে বিজ্ঞপ্তি​বিষয়: ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড সংক্রান্তে সতর্কীকরণ।​সাধারণ জনগণ ও সংগঠনের ...
12/07/2026

জনস্বার্থে বিজ্ঞপ্তি

​বিষয়: ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড সংক্রান্তে সতর্কীকরণ।

​সাধারণ জনগণ ও সংগঠনের সর্বস্তরের জনশক্তির অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বেই ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাথে কোন প্রকার আর্থিক লেনদেন ও কার্যক্রমে জড়িত না হওয়ার জন্য সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে।
​কিন্তু সংগঠনের কিছু জনশক্তি উক্ত নির্দেশনা অমান্য করে উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রমের সাথে জড়িত থাকায় এবং গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত না পাওয়ার একাধিক অভিযোগ পাওয়ায়...
​বিগত ১১/০৭/২০২৬ তারিখের উপজেলা রুকন বৈঠকে বিস্তারিত পর্যালোচনা অন্তে সর্বসম্মতিক্রমে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিরুদ্ধে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:
​📌 সিদ্ধান্তসমূহ:
১. সংশ্লিষ্টদের রুকনিয়াত স্থগিতের জন্য উর্ধ্বতন সংগঠনকে সুপারিশ।
২. সংগঠনের সকল প্রকার দায়িত্ব থেকে তাদেরকে অব্যাহতি প্রদান।
​⚠️ বিশেষ সতর্কীকরণ:
ইতিপূর্বে ২০১৫ সালে একই অভিযোগে—
👤 নাম: আব্দুর রহিম
👨পিতার নাম: মৃত ফারাজউদ্দিন
🏡 গ্রাম: আগুনিয়াতাইড় (খানপাড়া), সোনাতলা পৌরসভা, সোনাতলা, বগুড়া..কে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
​📢 গুরুত্বপূর্ণ ঘোষণা:
উক্ত ইনস্যুরেন্স প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের বর্তমান ও ভবিষ্যৎ কোন প্রকার আর্থিক লেনদেন বা ব্যক্তিগত কার্যক্রমের দায়-দায়িত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী, সোনাতলা উপজেলা শাখা বহন করবে না।
​অতএব, সাধারণ জনগণকে উক্ত প্রতিষ্ঠানের সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী
সোনাতলা উপজেলা শাখা, বগুড়া।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলা...
12/07/2026

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।"

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

মহান জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি ছিলেন সবার কাছেই সমাদৃত। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ যাঁদের ওপর আইনি জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সময় তিনি আমাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছেন। কোনো দিন আমরা জোর করেও তাঁকে কোনো ফি দিতে পারিনি। তিনি বলতেন, "এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো।" আমরা তাঁর কাছে গভীর কৃতজ্ঞ।

আল্লাহ রাব্বুল আলামীন তাঁর দোষ-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের উত্তম ধৈর্যধরার তাওফিক দান করুন। আমিন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নিয়মিত রুকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজল...
11/07/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নিয়মিত রুকন (সদস্য) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল করীম এর সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম। উক্ত সাংগঠনিক বৈঠকে উপজেলা জামায়াতের সম্মানীত নায়েবে আমীরদ্বয়সহ উপজেলার অন্তর্গত সকল ইউনিয়নের রুকন (সদস্য) বৃন্দ উপস্থিত ছিলেন।
​ #সোনাতলা #জামায়াতেইসলামী #রুকনবৈঠক

জোড়গাছা ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন​সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী জোড়গাছা ইউনিয়...
03/07/2026

জোড়গাছা ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলন সম্পন্ন

​সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী জোড়গাছা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন সভাপতি মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করীম। এছাড়া বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম ও অফিস সম্পাদক শেখ শাকিলসহ স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নিয়মিত কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করীম-এর সভ...
03/07/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাতলা উপজেলা শাখার নিয়মিত কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর অধ্যাপক ফজলুল করীম-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম-এর পরিচালনায় উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক নাজিম উদ্দীন।
​উপজেলার সকল কর্মপরিষদ সদস্যের উপস্থিতিতে বৈঠকে আগামী মাসসমূহের সাংগঠনিক লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ 'মাসিক পরিকল্পনা' গ্রহণ করা হয়।

বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইস...
02/07/2026

বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করেন।

Address

Puran Bogra

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat-e-Islami Sonatola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share