আমাদের লাকসাম

আমাদের লাকসাম amaderlaksam.com

Amaderlaksam.com is an online base bangla News portal to provide news articles and features content using multimedia dimension to attract next generation.

লাকসামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০ শিশুর সুন্নতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত
29/08/2026

লাকসামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০ শিশুর সুন্নতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

জি.এম.এস রুবেল, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে “সুন্নতে খৎনা ক.....

লাকসামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০ শিশুর সুন্নতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত
29/08/2026

লাকসামে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০ শিশুর সুন্নতে খৎনা কর্মসূচি অনুষ্ঠিত

📢 লাইভ জনমত জরিপআপনার পছন্দের প্রার্থী বর্তমানে জনমতের ভিত্তিতে কোন অবস্থানে আছেন? তাকে এগিয়ে রাখতে অংশগ্রহণ করুন আমাদের...
10/02/2026

📢 লাইভ জনমত জরিপ

আপনার পছন্দের প্রার্থী বর্তমানে জনমতের ভিত্তিতে কোন অবস্থানে আছেন? তাকে এগিয়ে রাখতে অংশগ্রহণ করুন আমাদের লাইভ গেইমে।

✅ অংশগ্রহণের নিয়মাবলী:

আপনার সমর্থিত প্রার্থীর নাম অথবা প্রতীক উল্লেখ করে কমেন্ট বক্সে লিখুন।

পোস্টে আপনার প্রতিক্রিয়া (React) জানান।

জনমতের ভিত্তিতে প্রতি ৩০ মিনিট অন্তর গ্রাফের পিলারের অবস্থান পরিবর্তন করা হবে।

সরাসরি দেখতে পারবেন কে এগিয়ে আছেন।

📌 নোট: স্বচ্ছতা বজায় রাখতে একজনের একাধিক কমেন্ট বা রিয়েক্ট গ্রহণ করা হবে না (শুধুমাত্র একটি কাউন্ট হবে)।

#দাঁড়িপাল্লা #ধানেরশীষ #বিএনপি #তারেকরহমান #জামাতইসলাম #জামাতশিবির #লাকসাম

লাকসামে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা
07/01/2026

লাকসামে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

লাকসামে সেনাবাহিনীর পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবার অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল.....

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত ও শিবিরের সক্রিয় ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সং...
29/11/2025

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনে জামায়াত ও শিবিরের সক্রিয় ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের অভাবনীয় সাফল্যের পর জাতীয় রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে নতুন করে হিসাব-নিকাশ শুরু হয়েছে। দেশব্যাপী সাংগঠনিক শক্তি বৃদ্ধির এই আবহে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনেও পরিবর্তনের হাওয়া বইছে। দীর্ঘদিন বিএনপির দুর্গ এবং পরবর্তীতে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকা এই আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল লাকসামে জামায়ত ইসালামীর জয়ে নতুন সমীকরণ দাঁড় করিয়েছে।

বিএনপির বিভক্তি ও সংঘাত: জামায়াতের ‘সুযোগ’
তথ্যমতে, কুমিল্লা-৯ আসনটি ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে এটি অনেকটাই শাসকদলের নিয়ন্ত্রণে ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর লাকসামের রাজনৈতিক প্রেক্ষাপট দ্রুত পাল্টাতে শুরু করে।

ক্ষমতার পালাবদলের পর লাকসাম বিএনপি একাধিক গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। একদিকে বিএনপি নেতা আবুল কালাম একটি বড় অংশ নিয়ে রাজনীতি করতে থাকে। বাকি সমর্থকরা ড. রশিদ আহমেদ হোসাইনী, সফিকুর রহমান, এ কে এম জাহাঙ্গীর গ্রুপে ভাগ হয়। তবে নাটকীয় পরিবর্তন আসে গত ৪ মাস আগে, যখন কর্নেল আজিম কন্যা সামিরা আজিম দোলা রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেন। তারপর বিএনপির একটি বড় অংশ তার পক্ষে অবস্থান নিলে মনোনয়নকে কেন্দ্র করে আবুল কালাম ও সামিরা আজিম দোলার মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হয়।

পরবর্তীতে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবুল কালাম প্রাথমিকভাবে দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে যান। এ নিয়ে গত ৯ নভেম্বর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যা নিয়ে সম্প্রতি গুলশানে উভয় নেতার মধ্যে সমঝোতা বৈঠক হলেও তৃণমূল পর্যায়ে বিভিন্ন বৈষম্য নিয়ে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। দুই দলের একাধিক নেতার বিরূপ মন্তব্যের পর এক কথায় দুই দল মুখোমুখি অবস্থানে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই অভ্যন্তরীণ বিভাজন ও মুখোমুখি অবস্থান দলটির ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামাতে পারে, যা সরাসরি জামায়াতের জয়ের পথ সুগম করবে।

জামায়াতের মাঠ গোছানো ও শক্তি প্রদর্শন
বিএনপির এই কোন্দলের বিপরীতে লাকসামে বেশ গুছিয়ে এগোচ্ছে জামায়াতে ইসলামী। দলটির মনোনীত প্রার্থী ড. ছৈয়দ এ.কে.এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী লাকসাম-মনোহরগঞ্জে একজন সজ্জন ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তি হিসেবে পরিচিত।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ড. সরওয়ার ইতোমধ্যেই ব্যাপক তৎপরতা শুরু করেছেন:
🟢 সামাজিক সংযোগ: বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও কর্মীসভায় নিয়মিত উপস্থিত থেকে সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করছেন।
🟢 জনসংযোগ: স্মার্ট কার্ড বিতরণ কেন্দ্রগুলো পরিদর্শন এবং সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার মাধ্যমে তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন।
🟢 শো-ডাউন: গত ২২ নভেম্বর দুই হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে বিশাল র‍্যালি করে লাকসামে নিজেদের সাংগঠনিক শক্তির জানান দিয়েছেন ড. সরওয়ার, যা রাজনৈতিক মহলে চমক সৃষ্টি করেছে।

জয়ের লক্ষ্যে করণীয় ও সম্ভাবনা
যদিও অতীতে এই আসনে জামায়াত কখনোই জয়লাভ করতে পারেনি, তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে লাকসামে বিজয়ের পতাকা ওড়াতে হলে জামায়াতকে আরও কৌশলী হতে হবে। সে ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ জরুরি বলে মনে করা হচ্ছে:
১. তৃণমূল প্রচার: শহরের পাশাপাশি লাকসাম ও মনোহরগঞ্জের প্রত্যন্ত গ্রামগুলোতে প্রচারণা কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।
২. গণমানুষের সম্পৃক্ততা: শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে সভা-সমাবেশের আয়োজন বাড়াতে হবে। এবং সাধারণ মানুষের বিবেক জাগিয়ে তোলার মতো বক্তব্য প্রদান করতে হবে।
৩. ডিজিটাল প্রচারণা: বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। ড. সরওয়ারের নির্বাচনি প্রতিশ্রুতি ও বার্তা প্রতিটি ভোটারের কাছে পৌঁছে দিতে স্মার্টফোন ও অনলাইন মাধ্যমকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। ফেসবুকে জাাময়াত-শিবিরের প্রত্যেকটি কর্মীকে নিজ নিজ আইডি থেকে নিয়মিত দলের প্রচার চালিয়ে যেতে হবে। দলের পক্ষের পোস্টগুলো শেয়ার করতে হবে।
৪. ভোটকেন্দ্রে সতর্কতা: ভোটের দিন কারচুপি রোধে প্রতিটি কেন্দ্রে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিটি কেন্দ্রে একটি করে গ্রুপ অবশ্যই থাকতে হবে।

শেষ কথা
লাকসামের রাজনীতিতে বর্তমানে বিএনপির মাঠ দুই ভাগে বিভক্ত থাকায় একটি বড় শূন্যতা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী যদি তাদের সাংগঠনিক শক্তি ও পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীকে কাজে লাগিয়ে এই সুযোগটি গ্রহণ করতে পারে এবং প্রচারণায় গতি আনতে পারে, তবে আগামী সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ আসনে অভাবনীয় কোনো ফলাফল দেখা যেতে পারে।

আমাদের লাকসাম

জামায়াত নির্বাচিত হলে ঘুষ জাদুঘরে পাঠানো হবেলাকসামে উঠান বৈঠকে ডঃ সরওয়ার ছিদ্দিকী স্টাফ রিপোর্টার: জামায়াতের কেন্দ্রী...
11/11/2025

জামায়াত নির্বাচিত হলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে
লাকসামে উঠান বৈঠকে ডঃ সরওয়ার ছিদ্দিকী

স্টাফ রিপোর্টার: জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, আমি নির্বাচিত হলে চুরি করবো না, সম্পদের ন্যায্য বন্টন করা হবে। জামায়াত নির্বাচিত হলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে। মাদক মুক্ত ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো।
তিনি বলেন, ইসলামী রাষ্ট্রে ভিন্ন ধর্মের মানুষ আমানত। ইসলামী রাষ্ট্রে হিন্দু-মুসলিম সকল নাগরিক সমান সুযোগ পাবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাদ এশা কুমিল্লার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব লাকসাম এলাকায় আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সরওয়ার ছিদ্দীকি বলেন, অনেকে ভুল ফতোয়া দিয়ে সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে চায়। এদের বিষয়ে সজাগ থাকতে হবে।
পূর্ব লাকসাম মৈশান বাড়ি ইউনিট সভাপতি মু. জাকির হোসেন আজমের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড নায়েবে আমীর আলম আদম সফিউল্লাহর পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের নির্বাচন পরিচালক ও লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদ উল্যাহ, ৮নং ওয়ার্ড আমীর মু. আব্দুল জলিল, বিশিষ্ট ওয়ায়েজ মুহাদ্দিস রফিক উল্লাহ আফসারী, বিশিষ্ট মুফাচ্ছির মাওলানা বিল্লাল হোসেন মালেকী, অধ্যাপক জাকির হোসেন, পূর্ব লাকসাম কালীবাড়ি কমিটির সভাপতি অধ্যাপক সঞ্জয় সাহা, অবসরপ্রাপ্ত শিক্ষক সুপন সাহা, লাকসাম কেন্দ্রীয় মহাশশ্মানের সভাপতি দীপংকর সাহা, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোঃ জামাল উদ্দিন ছিদ্দিকী, সৈয়দ মোঃ ফরিদ উদ্দিন ছিদ্দিকী।
উঠান বৈঠকে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ জামায়াতের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

09/11/2025

লাকসামে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে দোলা আজিমসহ বেশ কয়েকজন আহত, গাড়ি ভাং'চুর ।
সংগ্রহীত ভিডিও

Address

Amaderlaksam , Cumilla
Purba Laksam
3570

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের লাকসাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আমাদের লাকসাম:

Shortcuts

Share