19/10/2024
আসসালামু আলাইকুম!
আলহামদুলিল্লাহ! আমাদের এই সংগঠনের উদ্যোগে ২০২৪ সালের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়ার কার্যক্রম সুন্দর, সুশৃঙ্খল ও সুষম বণ্টনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। তাদের এই সংগ্রাম যেন বার বার স্মরণ করিয়ে দেয় কবি সুকান্ত ভট্টাচার্য এর "আঠারো বছর" কবিতাকে। এ বয়সে অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিঘাতে হয়ে উঠতে পারে এরা ভয়ংকর।
কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার অদম্য প্রাণশক্তি। ফলে তারুণ্য ও যৌবনশক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে।
ত্রাণ কার্যক্রম সম্পন্ন করে এখন আমরা পরবর্তী কার্যক্রম বানের জলে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার এর কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা এলাকার ক্ষতিগ্রস্ত সকল রাস্তা সংস্কার করবো। পাশাপাশি ঝড় বৃষ্টিতে আমাদের এলাকার কিছু অসহায় দরিদ্র মানুষের ঘর বসবাস অযোগ্য হয়ে পড়েছে, যা সংস্কারে প্রয়োজন বড় অংকের অর্থ। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ফান্ড না থাকায় পুনর্বাসন কার্যক্রম করা সম্ভব হচ্ছে না, তাই আপনাদের আর্থিক সহায়তা কামনা করছি।
বিঃদ্রঃ কেউ বিকাশে টাকা পাঠালে দয়া করে স্ক্রিনশটটা পাঠাবেন। আর ব্যাংক একাউন্ট নাম্বার প্রয়োজন হলে নিচে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল।
অনুরোধক্রমে
হা. মাও. ইয়াছিন বিন হুসাইন
ইমাম ও খতিব
মান্দারগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ
মোবাইলঃ01326954041
01645971246 (বিকাশ)