Rowmari Stories

Rowmari Stories Welcome to "Rowmari Stories"
Join us as we share exciting adventures and heartfelt moments from our community. We believe every story matters.

Let’s explore, connect, and celebrate the beauty of our diverse narratives.

রৌমারীতে ঋণের বোঝার চাপে আত্মহত্যাকুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঋণের চাপে আব্দুল করিম (৩৬) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটন...
31/03/2026

রৌমারীতে ঋণের বোঝার চাপে আত্মহত্যা

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ঋণের চাপে আব্দুল করিম (৩৬) নামের এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, আজ (৩১ মার্চ ২০২৬) ভোরে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনার চর টাংরা পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ওই এলাকার আব্দুল মতিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঋণের চাপ সহ্য করতে না পেরে তিনি সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

09/03/2026

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী (স্টোর কিপার) ফারুক সরকারি ঔষধ ও ১৮টি ওজন চেকাপ মেশিন অন্যত্রে পাচার করার সময় হাতেনাতে ধরেছে উপজেলা প্রশাসন রৌমারী কুড়িগ্রাম ও রৌমারী থানা পুলিশ। স্টোর কিপার ফারুক এখন রৌমারী থানা পুলিশের হেফাজতে। ゚viralvideo fans

21/01/2026

কুটির চর সোনা ভরী নদীতে মারামারি

রৌমারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রৌমারী উপজেলার শাপলা চত্বরে উঠে পড়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করে...
29/12/2025

রৌমারী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রৌমারী উপজেলার শাপলা চত্বরে উঠে পড়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি করেছে। হঠাৎ করে বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক ছেড়ে সরাসরি চত্বরে ঢুকে পড়ে।

দুর্ঘটনার সময় বিকট শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে শাপলা চত্বরের সৌন্দর্যবর্ধন স্থাপনা ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের সায়দার আলীর ছেলে এরশাদুল ও মেয়ে তুলি খাতুন একসঙ্গ...
25/12/2025

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের সায়দার আলীর ছেলে এরশাদুল ও মেয়ে তুলি খাতুন একসঙ্গে বিষপান করেছেন বলে জানা গেছে।
এ ঘটনায় দুঃখজনকভাবে একজনের মৃত্যু হয়েছে।

24/12/2025

কিছুক্ষণ আগে রৌমারী হাসপাতাল থেকে ২টি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়েছে।
এর মধ্যে একটির নাম্বার: শেরপুর হ-১৩১৭৩২।
ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ হয়েছে।
কেউ যদি মোটরসাইকেলগুলো দেখতে পান বা কোনো তথ্য পান, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করুন।
সবাইকে শেয়ার করার অনুরোধ রইল।

রৌমারীতে অনলাইন প্রতারণার ভয়াবহ চিত্র“BBH অনলাইন প্ল্যাটফর্ম” নামে একটি প্রতারক চক্র লোভনীয় অফারের ফাঁদে ফেলে রৌমারীর ...
24/12/2025

রৌমারীতে অনলাইন প্রতারণার ভয়াবহ চিত্র
“BBH অনলাইন প্ল্যাটফর্ম” নামে একটি প্রতারক চক্র লোভনীয় অফারের ফাঁদে ফেলে রৌমারীর কিছু সাধারণ মানুষকে সর্বস্বান্ত করেছে। মাত্র কয়েক মাসের ব্যবধানে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে চক্রটি উধাও হয়ে গেছে—যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়।
রৌমারীতে এই প্রতারণার সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এ ধরনের প্রতারণা শুধু আর্থিক ক্ষতিই নয়, মানুষের বিশ্বাসকেও ধ্বংস করে।
উল্লেখ্য, BBH রৌমারীতে আসার শুরু লগ্নেই আমি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে সতর্ক করেছিলাম। দুর্ভাগ্যজনকভাবে যারা সেই সতর্কবার্তা আমলে নেননি, আজ তারা বাস্তবতার তিক্ত স্বাদ বুঝতে পারছেন।
👉 এখনই সময়—প্রতারণার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর
👉 সচেতন হোন, অন্যকেও সচেতন করুন
👉 দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন

09/12/2025

ডিগ্রীরচর বাজারের পাশে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন এক দম্পতি। তাঁদের বাড়ি ৩ নম্বর বন্দবেড় ইউনিয়নে বলে জানা গেছে। ゚viralシfypシ゚viralシalシ

জনপ্রিয় দর্শনীয় স্থানবড়াইবাড়ী স্মৃতিসৌধ — ২০০১ সালের সীমান্ত বিরোধ-সংঘর্ষে নিহতদের স্মৃতিস্তম্ভ। রৌমারী সদর থেকে ≈ ৭ ক...
28/11/2025

জনপ্রিয় দর্শনীয় স্থান

বড়াইবাড়ী স্মৃতিসৌধ — ২০০১ সালের সীমান্ত বিরোধ-সংঘর্ষে নিহতদের স্মৃতিস্তম্ভ। রৌমারী সদর থেকে ≈ ৭ কিমি, নৌকা+ভ্যান/হাঁটার মাধ্যমে যাওয়া যায়।

রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনার — উপজেলা চত্বরের পাশে। পায়ে হেঁটে বা মোটরসাইকেল/সাইকেল/রিক্সায় সহজে পৌঁছানো যায়।

Rowmari Tura Road Tourist Centre — নতুন পর্যটন কেন্দ্র হিসেবে উঠছে। নদী, সীমান্ত ও গ্রামীন পরিবেশের সুন্দর মিশ্রণ।

Jinjirum River — রৌমারীর নিকটে একটি নদী। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের জন্য উপযুক্ত।

ফলুয়ার চর ঘাটপার — বিকেল বা সন্ধ্যার সময় সূর্যাস্ত দেখতে ভালো যায় এখানে। নদীর ধারে প্রকৃতি উপভোগ করা যায়।

সাহেবের আলগা — রৌমারীর উত্তরে, নদী ও পাহাড়ের সংযোগ দেখার জন্য জনপ্রিয়।

কর্তিমারি ঘাটপার — নদীর পাড়ের ঘাট। নৌকা, জাল নিয়ে মাছ ধরার দৃশ্য ও নদীর জীবনের ছোঁয়া।

মাদারটিলা ব্রিজ — রাতে বিশেষ করে পূর্ণিমা রাতে ঘুরতে যেতে পারেন। নদীর ওপর ব্রিজ দিয়ে চাঁদ আর জোছনা দেখা যায়।

রৌমারীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুকুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মৌসুমী (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ...
27/11/2025

রৌমারীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় মৌসুমী (১৬) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত মৌসুমী ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াই বাড়ি গ্রামের ইজিবাইক চালক মো. মফিজুল হকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি—মেয়েটির মৃত্যু আত্মহত্যা হতে পারে, তবে প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহতকুড়িগ্রামের রাজিবপুরের মরিচাকান্দী এলাকায় মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রৌমারীর খঞ...
22/11/2025

রাজিবপুরে সড়ক দুর্ঘটনায় যুবক গুরুতর আহত

কুড়িগ্রামের রাজিবপুরের মরিচাকান্দী এলাকায় মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রৌমারীর খঞ্জনমারা এলাকার ইমরান নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহত ইমরানকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইতোমধ্যে তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। চিকিৎসকদের ধারণা—উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তর করা লাগতে পারে।

রৌমারী উপজেলা শাপলা চত্বরে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ!আজ শাপলা চত্বরে চলমান যানজট কমাতে ট্রাফিক সার্জনের উদ্যোগে ...
20/11/2025

রৌমারী উপজেলা শাপলা চত্বরে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ!

আজ শাপলা চত্বরে চলমান যানজট কমাতে ট্রাফিক সার্জনের উদ্যোগে চারটি পিলার 🚧 স্থাপন করা হয়েছে।
এর ফলে—
✔️ রাস্তা হবে আরও পরিষ্কার
✔️ যান চলাচল হবে স্বাভাবিক
✔️ পথচারীদের চলাফেরা হবে আরও সহজ 🚶‍♂️🚶‍♀️

Address

Rahumari
5640

Alerts

Be the first to know and let us send you an email when Rowmari Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share