En-lighting Club

En-lighting Club একটি সমাজ কল্যানমূলক সংগঠন।

Exhausted life 😑
07/07/2022

Exhausted life 😑

18/01/2021

ফজরে নিয়মিত হওয়ার জন্য একটা "চ্যালেঞ্জ" নেওয়া যেতে পারে।ত্রিশ দিনের চ্যালেঞ্জ।এই ত্রিশ দিনে তিন রকম ফলাফল পাওয়া যেতে পারে।

#প্রথম_দশ_দিনঃ এই দশ দিনে এক প্রকার "জোর" করেই ফজরে জেগে উঠুন।যেভাবেই হোক জেগে উঠুন।হোক অ্যালার্ম দিয়ে।হোক অন্যকে বলে রেখে।লক্ষ্য একটাই-ফজর সালাত আপনি পড়বেনই।

#মাঝের_দশ_দিনঃ প্রথম দশ দিন টানা জামাআতে ফজর সালাত আদায় করতে পারলে মাঝের দশ দিনে আপনি এমনিতেই ফজরে জাগতে পারবেন।কারন,আপনি একটি রুটিনের মধ্যে চলে এসেছেন ইতোমধ্যে। এই দশ দিন ফজরে জাগার জন্য আপনাকে খুব বেশি বেগ পেতে হবে না।দেখা যাবে,ফজরে জাগার জন্য আপনি রাতে আগে আগে ঘুমাতে চলে যাচ্ছেন। ঘুমের পূর্বের দুঅাগুলো পাঠ করছেন।'ফজরে জাগবে মর্মে'নিয়ত নিশে ঘুমোতে যাচ্ছেন যার ফলে ফজরে জাগা এখন আপনার জন্য অধিকতর সহজ।

#শেষের_দশ_দিনঃ এই দশ দিনে আপনি অন্য রকম একটা অভিজ্ঞতার মুখোমুখি হবেন।ফজরের জন্য আপনি তো এখন জাগবেনই, অধিকন্তুু,আপনি এখন ফজরের ওয়াক্তের ২০ থেকে ২৫ মিনিট আগে উঠে যেতে পারবেন।এই সময়গুলোতে আপনি তাহাজ্জুদ সালাত পড়বেন।জায়নামাজে আল্লাহর কাছে সঁপে দেবেন নিজেকে।এই দশ দিনে এক অন্য মানুষে পরিনত হবেন আপনি।ফজরে নিয়মিত হয়ে যেতে পেরে এখন তাহাজ্জুদের জন্য আপনার মন ব্যকুল হয়ে থাকবে।আপনার মনে হবে,'ফজরের বিশ মিনিট আগে জেগে যদি তাহাজ্জুদটা পড়া যায়,অন্তত দুই রাকাআত, তা-ই বা কম কীসে?জাগবই যখন,আরেকটু আগেই না হয় জাগলাম '।

এই '৩০ দিনের চ্যালেঞ্জ'টা একবার নিয়ে দেখুন।আমি মনে করি আপনার জীবনে পরিবর্তন করে দিতে এই পদ্ধতি কার্যকরী ভূমিকা রাখবে,ইনশাআল্লাহ।

ফজরে জাগার জন্য সবার আগে যা দরকার তা হলো ইচ্ছা। ইচ্ছা থাকলে বাকি আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা ব্যবস্থা করে দেন।আর যদি ইচ্ছেই না থাকে,তাহলে শয়তানের শিকল-বন্দী হয়ে দিন পার করা ছাড়া আর গতি কী??
ফজর ছেড়ে দিলেন তো হেরে গেলেন।হেরে যেতে কে চায় বলুন দুনিয়ায়??
চলুন দৃঢ় সংকল্প করি--"ইন শা আল্লাহ, আগামীকাল থেকে কখনোই আমি ফজর সালাত কাযা করব না"

আরিফ আজাদ(বেলা ফুরাবার আগে)

20/10/2020

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনলাইনে নয় সরাসরি হবে, দেশের বিভিন্ন জায়গায় কেন্দ্র থাকবে: ডিনস কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে এইচ.এস.সির ফলাফলের পর পর ই ।

তাছাড়া, প্রতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা ২০০ নম্বর হলেও এবার পূর্ণমান থাকবে ১০০। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থেকে রেজাল্টের উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ নম্বর ৭৫ থেকে ৩০ করা হয়েছে।

এছাড়া লিখিত পরীক্ষা হবে ৫০ নাম্বারে, সব মিলিয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে ।

অর্থাৎ,

১)ঢাকা বিশ্ববিদ্যালয় আগের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে।

২)অনলাইনে নয়,অফলাইনে হবে।

৩)এইচএসসি রেজাল্ট এর পর পর পরীক্ষা নেওয়া হবে, ডিসেম্বরে হতে পারে পরীক্ষা ।

৪)শিক্ষার্থীদের ঢাকায় আসতে হবেনা,নিজ বিভাগে পরীক্ষা দিতে পারবে। বিভাগ অনুযায়ী সেন্ট্রালাইজড করা হবে ।

৫)ঢাবি গুচ্ছ তে যাবেনা।

সিদ্ধান্তগুলো আজ ঢাবির ডিনস কমিটির বৈঠকে নেওয়া হয়েছে । এরপর এই সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হবে ।

GREAT DECISION 👌💯

নির্ধারিত হলো কাতার বিশ্বকাপ সময়সূচি ঠিক দুবছর আগে আজকের দিনে রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মত...
15/07/2020

নির্ধারিত হলো কাতার বিশ্বকাপ সময়সূচি

ঠিক দুবছর আগে আজকের দিনে রাশিয়ার লুঝনিকি স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো স্বপ্নের বিশ্বকাপ নিয়ে উদ্‌যাপনে মেতেছিল ফ্রান্স। এক বিশ্বকাপ শেষ হওয়ার দুই বছরপূর্তির দিনে আরেক বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিয়েছে ফিফা। কাতারে ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বিশ্ব ফুটবলের উন্মাদনার সবচেয়ে বড় উপলক্ষ্য।

স্বাগতিক কাতারের সঙ্গে এ গ্রুপের আরেক দলের ম্যাচ দিয়ে আল-বাইত স্টেডিয়ামে ২০২২ সালের ২১ নভেম্বর সোমবার শুরু হবে বিশ্বকাপ। গ্রুপ পর্ব চলবে ১২ দিন, প্রতিদিন চারটি করে ম্যাচ থাকবে। কাতারজুড়ে আটটি স্টেডিয়ামে হবে ম্যাচ। ফিফা জানাচ্ছে, এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে আকাশপথে ভ্রমণের দরকার পড়বে না।

গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে তিন ঘণ্টা বিরতিতে। ভেন্যুগুলোর মধ্যে দূরত্ব আর ম্যাচের মধ্যের বিরতি হিসাব করে বিশ্লেষকরা বলছেন, একজন দর্শক চাইলে একটি ম্যাচ শেষ করে আরেক ভেন্যুতে অন্য ম্যাচও দেখতে পারবেন! দিনের প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর একটায় (বাংলাদেশ সময় বিকেল ৪টা)। আর শেষ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টায়)।

যৌথবিবৃতিতে ফিফা ও কাতারের সুপ্রিম কমিটির আয়োজক সংস্থা জানিয়েছে, উদ্বোধনী ম্যাচের ভেন্যু আল-বাইতে দর্শক ধারণক্ষমতা ৬০ হাজার। আর ফাইনাল হবে ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে, সেটির ধারণক্ষমতা ৮০ হাজার।

গ্রুপ পর্ব থেকে টুর্নামেন্ট যাবে শেষ ষোলোতে, সেখানে প্রতিদিন দুটি করে ম্যাচ থাকবে। শেষ ষোলো শেষে দুদিনের বিরতি। কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ শেষ হবে দুদিনে, এখানেও দিনে দুটি করে ম্যাচ। কোয়ার্টার ফাইনাল শেষে দুদিনের বিরতি। সেমিফাইনালে দিনে একটি করে ম্যাচ। ১৪ ডিসেম্বর সেমিফাইনালের পর দুদিনের বিরতি শেষে ১৭ ডিসেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, তার পরের দিন ফাইনাল।

মধ্যপ্রাচ্যে এবারই প্রথম ফিফা বিশ্বকাপ হচ্ছে। বছরের এই সময়ে, অর্থাৎ নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া প্রথম বিশ্বকাপও এটি। ৩২ দলের টুর্নামেন্টের বাছাইপর্বই অবশ্য এখনো পুরোপুরি শুরু হয়নি। এশিয়া ও আফ্রিকায় শুরু হয়েছে, কিন্তু মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হয়নি। ইউরোপ ও ওশেনিয়া অঞ্চলেও বাছাইপর্বের একটি ম্যাচও হয়নি। আয়োজকেরা আজ জানিয়েছেন, ২০২২ সালের মার্চে বাছাইপর্বের সব ম্যাচ শেষ হলে এরপরই কেবল বিশ্বকাপের মূল পর্বের ড্র অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের ভেন্যুর কাজও এখনো শেষ হয়নি। উদ্বোধনী ম্যাচের ভেন্যু আল-বাইত ও ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামের কাজ এখনো চলছে। গালফ অঞ্চলের বেদুইনদের বানানো তাঁবুর আদলে গড়া আল-বাইত স্টেডিয়ামের কাজ প্রায় শেষ হয়ে এসেছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

09/07/2020
করোনা আপডেটঃমাদারীপুর জেলা✅গত ২৪ ঘন্টায় জেলায় নতুন সনাক্ত: ০৩ জন। েলা: ২ জন(পুরান বাজার) #রাজৈর_উপজেলা: ১ জন(আলমদস্তার)✅...
14/06/2020

করোনা আপডেটঃমাদারীপুর জেলা

✅গত ২৪ ঘন্টায় জেলায় নতুন সনাক্ত: ০৩ জন।
েলা: ২ জন(পুরান বাজার)
#রাজৈর_উপজেলা: ১ জন(আলমদস্তার)

✅গত ২৪ ঘন্টায় নমুনা প্রেরন করা হয়নি।
✅মোট নমুনা প্রেরণ: ৩৮৯৪ টি।
✅ গত ২৪ ঘন্টায় প্রাপ্ত ফলাফল : ৫০ টি(গত ৬.৬.২০২০ তারিখের নমুনা সংগ্রহের ফলাফল)

16/05/2020
10/05/2020

Address

Rajoir
1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when En-lighting Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share