উক্বাব মিডিয়া

উক্বাব মিডিয়া দ্বীন প্রচারে একধাপ এগিয়ে....

26/08/2026

JUInews BD-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

সত্য, ন্যায় ও ইতিবাচক সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলা JUInews BD আজ গৌরবময় পথপরিক্রমার ৪র্থ বর্ষে পদার্পণ করেছে—এটি নিঃসন্দেহে আনন্দ ও গর্বের একটি মুহূর্ত।

প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরার ক্ষেত্রে JUInews BD-এর ভূমিকা প্রশংসনীয়। তথ্যের এই দ্রুতগতির যুগে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান রেখে আরও সাহসী, সৃজনশীল ও গণমুখী সাংবাদিকতার প্রত্যয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।

৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে JUInews BD-এর সকল কলাকুশলী, সংবাদকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পাঠকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আল্লাহ তাআলা JUInews BD-এর পথচলাকে আরও সমৃদ্ধ, কল্যাণময় ও সফল করুন এবং সত্য ও ন্যায়ের পক্ষে তাদের কলমকে আরও শক্তিশালী করুন।
আগামীর পথচলা হোক আরও বেগবান, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী।

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী—JUInews BD।
সত্যের পক্ষে, ন্যায়ের পথে—আরও বহুদূর এগিয়ে চলুক।

শুভেচ্ছান্তে
হাফিয ফাহিম আহমদ
সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ)
ছাত্র জমিয়ত বাংলাদেশ

#জেইউআই_নিউজ_বিডি #প্রতিষ্টা_বার্ষিকী #শুভেচ্ছা_বার্তা #মিডিয়া

“আমার কাছে সবার তালিকা আছে” — কড়া হুঁশিয়ারি দিয়ে মৌলভীবাজার ০১ আসনের এমপি বলেছেন, খুব দ্রুতই সেই তালিকা আইনশৃঙ্খলা বাহিন...
20/05/2026

“আমার কাছে সবার তালিকা আছে” — কড়া হুঁশিয়ারি দিয়ে মৌলভীবাজার ০১ আসনের এমপি বলেছেন, খুব দ্রুতই সেই তালিকা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

দলের পরিচয়ে কেউ অপকর্ম করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।

চো'রাকারবারী, মা'দক ব্যবসায়ী ও থানার দা'লালমুক্ত বড়লেখা-জুড়ী গড়ার প্রত্যয়ে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন এমপি নাসির উদ্দিন আহমেদ মিঠু।

#বড়লেখা #জুড়ী #এমপি

আদর্শে আপোষ নয়, হক্বের পথে অবিচল— এটাই জমিয়তের পরিচয়।হাফিজ ফাহিম আহমদ উক্বাব মিডিয়া ডেস্ক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদে...
19/05/2026

আদর্শে আপোষ নয়, হক্বের পথে অবিচল— এটাই জমিয়তের পরিচয়।
হাফিজ ফাহিম আহমদ

উক্বাব মিডিয়া ডেস্ক :
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের রাজনীতি কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা ক্ষমতাকেন্দ্রিক স্বার্থের রাজনীতি নয়; বরং এটি একটি আদর্শিক আন্দোলন। যে আন্দোলনের ভিত্তি কুরআন-সুন্নাহ, আকাবিরে দেওবন্দের চিন্তাধারা এবং উম্মাহর ঈমানী চেতনা। যুগে যুগে নানা প্রতিকূলতা, চাপ ও ষড়যন্ত্রের মুখোমুখি হয়েও জমিয়ত কখনো নিজের আদর্শিক অবস্থান থেকে সরে দাঁড়ায়নি।
জমিয়তের ইতিহাস সাক্ষ্য দেয়— এই সংগঠন হক্বের প্রশ্নে কখনো আপোষ করেনি। দ্বীনের স্বার্থ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মুসলিম উম্মাহর অধিকার রক্ষার আন্দোলনে জমিয়তের আলেমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ক্ষমতা কিংবা সাময়িক সুবিধার জন্য আদর্শ বিসর্জন দেওয়া জমিয়তের রাজনীতি নয়। বরং সত্যকে সত্য এবং বাতিলকে বাতিল বলার সাহসিকতাই জমিয়তের ঐতিহ্য।
আজকের এই সংকটময় সময়ে আদর্শিক নেতৃত্বের বড় প্রয়োজন। যখন সমাজে ব্যক্তি পূজা, সুবিধাবাদ ও আদর্শহীন রাজনীতির বিস্তার ঘটছে, তখন জমিয়ত ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। জমিয়তের প্রতিটি কর্মী বিশ্বাস করে— সম্মান, মর্যাদা ও সফলতা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই কোনো অপশক্তির কাছে মাথানত নয়, বরং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েই এগিয়ে চলাই আমাদের পথ।
জমিয়ত মানে শুধু একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়; এটি ইলম, আমল, আখলাক ও আত্মত্যাগের এক উজ্জ্বল ধারাবাহিকতা। এই কাফেলা যুগের পর যুগ হক্বের পতাকা বহন করে চলেছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলবে।
আল্লাহ তায়ালা জমিয়তের সকল নেতাকর্মীকে আদর্শের উপর অটল থাকার তাওফিক দান করুন এবং দ্বীনের খেদমতে কবুল করুন। আমীন।

সভাপতি: ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা
#উক্বাব_মিডিয়া #ঢাকা #বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তে উলামায়ে ইসলামেরপশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ১৫ মে দেশ...
12/05/2026

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জমিয়তে উলামায়ে ইসলামের
পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে ১৫ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্যচুক্তিকে “অসম ও দেশবিরোধী” আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস খোলার চুক্তিও বাতিলের আহ্বান জানিয়েছে দলটি।

মঙ্গলবার(১২ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

আরো উপস্থিত ছিলেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী,মাওলানা ড. শুয়াইব আহমদ,মাওলানা মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জিয়াউল হক কাসেমী,মাওলানা মাওলানা জয়নুল আবেদীন,জয়নুল আবেদীন, মাওলানা তালহা ইসলাম,মাওলানা লোকমান মাযহারী, মুফতি নাছির উদ্দিন খান,মুফতি আফজাল হোসাইন রাহমানী,মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, মাওলানা ফেরদাউসুর রহমান, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, মুফতি গোলাম মাওলা, মাওলানা রাশেদ ইলিয়াস, মাওলানা শামসুল আরেফিন সাদী,মাওলানা বশিরুল হাসান খাদিমানী,মাওলানা হাসান আহমদ, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা রুহুল আমিন নগরী,মাওলানা ইসহাক কামাল ও রিদ‌ওয়ান মাযহারী প্রমুখ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত। ফলে এটি বাংলাদেশের জন্য লাভজনক নয়, বরং “গোলামির চুক্তি”।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। দলটির অভিযোগ, চুক্তির আওতায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিমান, এলএনজি, কৃষিপণ্য ও সামরিক সরঞ্জাম কিনতে বাধ্য করা হয়েছে, যা দেশের অর্থনীতি ও স্বাধীন নীতিনির্ধারণী সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

জমিয়তের নেতারা আরও অভিযোগ করেন, চুক্তির পরিশিষ্টে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শূকরজাত খাদ্যপণ্য বাংলাদেশে আমদানির সুযোগ রাখা হয়েছে, যা দেশের ধর্মীয় মূল্যবোধ ও খাদ্যনীতির সঙ্গে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করা হয়। দলটির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ ও সংবিধান—দুটিই রাষ্ট্রের জন্য সমান গুরুত্বপূর্ণ। সংবিধানে “বিসমিল্লাহির রহমানির রাহীম” ও “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনর্বহালের দাবিও জানানো হয়।

এ সময় ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের মাগফিরাত কামনা করা হয় এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানো হয়।

পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের অভিযোগ তুলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভারতের বিজেপি সরকারের সমালোচনা করে। দলটি দাবি করে, পশ্চিমবঙ্গে মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও মাদ্রাসায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে দলটি সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করে। এর মধ্যে রয়েছে—

অন্তর্বর্তী সরকারের আমলে সম্পাদিত সব চুক্তি প্রকাশ ও বিতর্কিত চুক্তি বাতিল,
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট নিরসন,
বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করা,
জুলাই হত্যা, পিলখানা ও শাপলা ট্রাজেডির বিচার দ্রুত সম্পন্ন করা,
দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ,
শিক্ষায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের সরকারি চাকরির সুযোগ বৃদ্ধি।

এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও চামড়া শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে আগামী শুক্রবার ১৫ মে বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমের উত্তর গেটে।

বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

কর্মী সম্মেলন সফলে বড়লেখায় জমিয়তের প্রস্তুতিমূলক সভা সম্পন্ন।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্...
25/08/2025

কর্মী সম্মেলন সফলে বড়লেখায় জমিয়তের প্রস্তুতিমূলক সভা সম্পন্ন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৩১আগস্ট ২০২৫ইং, দক্ষিণবাজার বড়লেখায় অনুষ্ঠিত হবে। কর্মী সম্মেলন সফলে বড়লেখা উপজেলা জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের ‘যৌথ পরামর্শ সভা’ আজ (সোমবার) বাদ মাগরিব, আকসা এন্ড আয়াত ডাইনিং -এ অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুন সাহেবের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা জামিল আহমদ সাহেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেন- ছাত্রনেতা হাফিজ সাইফুল ইসলাম রাজিব।
স্বাগত বক্তব্য পেশ করেন- উপজেলা যুব জমিয়ত সভাপতি ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আবিদুর রহমান (সাবেক ভাইস চেয়ারম্যান)।
প্রধান অতিথির বক্তব্য পেশ করেন- মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ি) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম সাহেব।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জমিয়ত নেতা মাওলানা আসআদ উদ্দীন, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক মাওলানা শায়খ মুখলিছুর রহমান, যুগ্ম-সম্পাদক মাওলানা শিহাবুদ্দীন শাহ আলম, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ইয়াহইয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণভাগ ইউপি শাখা সেক্রেটারি মাওলানা খালিদ আল-হিশাম, অর্থ সম্পাদক ও তালিমপুর ইউপি শাখা সভাপতি মাওলানা আব্দুল হালিম সেলিম, সহ-অর্থ সম্পাদক ও দক্ষিণ শাহবাজপুর ইউপি শাখা সভাপতি মাওলানা আব্দুল মতিন, প্রচার সম্পাদক ও দক্ষিণ শাহবাজপুর ইউপি সেক্রেটারি মাওলানা আলী হুসাইন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান আহমদ, সদস্য মাওলানা জহুর উদ্দীন, জেলা শ্রমিক জমিয়তের আহবায়ক মুফতি জামিল কাসিমী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, পৌর প্রতিনিধি ও উপজেলা শ্রমিক জমিয়তের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ, উত্তর শাহবাজপুর ইউপি প্রতিনিধি ও উপজেলা যুব জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবিদুর রহমান ফাহমিদ, নিজ বাহাদুরপুর ইউপি প্রতিনিধি ও উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল হক, কাঠালতলি ইউপি প্রতিনিধি হাফিজ সাদিক আহমদ ও কিবরিয়া আল-মাহমুদ, সুজানগর ইউপি প্রতিনিধি ও উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল ওয়াহিদ সিদ্দিকী, সুজানগর ইউপি ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক তারেক আহমদ, সদর ইউপি প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক জমিয়ত নেতা মাওলানা জাকারিয়া আহমদ, মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা আলিম উদ্দীন, উপজেলা ছাত্র জমিয়ত নেতা মাওলানা সাব্বির আহমদ, মাওলানা আব্দুল্লাহ তায়্যিব, মাওলানা হুসাইন বিন রাজন, হাফিজ হুসাইন আহমদ, সালমান আহমদ জমিয়তী, হাফিজ জাফর ইকবাল, হাফিজ জুয়েল আহমদ, হাফিজ নূর আহমদ, হাফিজ আবু বকর সিদ্দিক প্রমুখ।
কর্মী সম্মেলন সফলে সভায় পরামর্শমূলক আলোচনা ও সিদ্ধান্ত হয়। জমিয়ত নেতা মাওলানা ফয়জুর রহমান সাহেবের মুনাযাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৩১আগস্ট ২০২৫ইং, রবিবার, দক্ষিণবাজার বড়লেখায় অনুষ্ঠ...
25/08/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৩১আগস্ট ২০২৫ইং, রবিবার, দক্ষিণবাজার বড়লেখায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব,জননেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৩১আগস্ট ২০২৫ইং, রবিবার, দক্ষিণবাজার বড়লেখায় অনুষ্ঠ...
24/08/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৩১আগস্ট ২০২৫ইং, রবিবার, দক্ষিণবাজার বড়লেখায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনের উদ্বোধক হিসেবে শুভাগমন করবেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দীন সাহেব।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৩১আগস্ট ২০২৫ইং, রবিবার, দক্ষিণবাজার বড়লেখায় অনুষ্ঠ...
22/08/2025

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার কর্মী সম্মেলন আগামী ৩১আগস্ট ২০২৫ইং, রবিবার, দক্ষিণবাজার বড়লেখায় অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।
দলে দলে যোগ দিন। সফল করুন।

আগামী ২৮রমযান, শনিবার ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা'র উদ্যোগে‘মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার...
24/03/2025

আগামী ২৮রমযান, শনিবার ছাত্র জমিয়ত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা'র উদ্যোগে
‘মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল’
স্থান: খানদানি রেষ্টুরেন্ট কুসুমবাগ মৌলভীবাজার।
আলোচনা করবেন- জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের সাবেক বর্তমান নেতৃবৃন্দ।
মুবারক এ আয়োজনে সকলেই আমন্ত্রিত।

09/03/2025

ধ'র্ষ'ণ রোধে এটাই চুড়ান্ত কথা।

আমাদের নেতৃবৃন্দরা নারীর নিরাপত্তা নিশ্চিতের জন্য দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কাজ করতেছেন। কথা বলতেছেন। কিন্তু আমাদের কথা তো আমলে নেয় না।

ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে এবং ধর্ষক তৈরীর পথও বন্ধ করতে হবে।

সাবেক জমিয়ত মহাসচিব বাংলার মাদানী
আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহ।

Address

Rajshahi Division

Website

Alerts

Be the first to know and let us send you an email when উক্বাব মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share