Rajshahi City Corporation

Rajshahi City Corporation রাজশাহী সিটি কর্পোরেশনের অফিসিয়াল ফেসবুক পেজ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
(1)

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১৪তম সভা ...
30/08/2026

রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়।

রোববার (৩০ আগস্ট) বেলা ১২টায় রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন মহোদয়।

30/08/2026

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৩০ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসক মহোদয়ের হাতে এ স্মারকলিপি তুলে দেন রুয়েটের শিক্ষার্থীরা।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সী...
30/08/2026

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৩০ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসক মহোদয়ের হাতে এ স্মারকলিপি তুলে দেন রুয়েটের শিক্ষার্থীরা।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

29/08/2026

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী শাখা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শাখা ছাত্রদল আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক*******************...
29/08/2026

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ শাখা ছাত্রদল আয়োজিত জিয়া ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসক
***********************************************
ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী শাখা ছাত্রদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-১)-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) রাত ৯টায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, অনেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কোরআন-হাদীসের অপব্যাখ্যা ও বিকৃতি করেন। কিন্তু আমরা কোরআন-হাদীসকে বিকৃত করে রাজনীতি করি না। আমরা আমাদের ধর্মীয় মূল্যবোধ ও দলীয় আদর্শকে যথাযথভাবে ধারণ করেই রাজনীতি করি।

তিনি আরো বলেন, রাজনীতি করতে হবে নিজের আদর্শ ও নীতিকে ধারণ করে। আমি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের পাশে সব সময় আছি। তোমরা আদর্শ, দেশপ্রেম, দায়িত্ববোধ ও শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করো।

রাসিক প্রশাসক বলেন, আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাইনি। তবে ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। সেই আন্দোলনে এ দেশের ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ছাত্রসমাজ চাইলে অনেক কিছুই করতে পারে, অতীতেও আন্দোলন-সংগ্রামেও তার প্রমাণ পেয়েছি।

তিনি আরো বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা এবং শহীদ জিয়া শিশুপার্ককে আধুনিক ও আকর্ষণীয়ভাবে ঢেলে সাজানোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। রাজশাহীর পদ্মা নদীর মিডল চরকে একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতামুক্ত পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান থাকবে। যতদিন প্রয়োজন, ততদিন এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। আমাদের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা।

অনুষ্ঠানে শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শৌরভ, সাধারণ সম্পাদক সদস্য ওয়ালিউল কবির হৃদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৬ দল অংশগ্রহণ করেছিল। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফ্যালকোন এফসি এবং রানার আপ হয়েছে রয়েল ফনিক্স। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন, রানার আপ দলের ট্রফি সহ অন্যান্য পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয়  প্...
29/08/2026

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম
সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি, আন্তর্জাতিক মানের ইসলামিক স্কলার ও লেখক মাওলানা কাজী আবু হুরায়রার নেতৃত্বে ইমাম সমিতির একটি টিম। আজ শনিবার (২৯ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগের সভাপতি মাওলানা হাবীব আহমেদ শিহাব, রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আইয়ুব আলী শেখ, রাজশাহী মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মাওলানা কাউছার হোসাইন এবং অর্থ সম্পাদক হাফেজ খিজির আহমেদ উপস্থিত ছিলেন।

29/08/2026

নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে।

29/08/2026

নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন।

নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধননিউ গভঃ ডিগ্র...
29/08/2026

নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে নিউ গভঃ ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং
এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি।

সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির, ১ম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল।

স্বাগত বক্তব্য দেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক ও নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।

এ সময় কলেজের বিভাগী প্রধানগণ, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহীর শিক্ষা ও ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। কলেজের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার ক্ষেত্রে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যালামনাই রেজিস্ট্রেশনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কলেজের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

28/08/2026

Address

Nagor Vabon
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi City Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rajshahi City Corporation:

Shortcuts

Share