আমাদের সিরাজগঞ্জ

আমাদের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আমাদের গর্ব, আমাদের অহংকার ❤️🌸
(1)

21/08/2026

কোন এক শুক্কুরবার 🫣

সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান একদিন এখানেই আমাদেরও শেষ ঠিকানা হবে। 🥀আজ যাকে সবাই মিলে কবরে শায়িত করে ফিরে যাচ্ছি, এ...
21/08/2026

সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থান একদিন এখানেই আমাদেরও শেষ ঠিকানা হবে। 🥀

আজ যাকে সবাই মিলে কবরে শায়িত করে ফিরে যাচ্ছি, একদিন ঠিক আমাদের বেলাতেও এমনটাই ঘটবে।এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতই চিরস্থায়ী। তাই সময় থাকতে আসুন, আল্লাহর পথে ফিরে আসি, নেক আমল বাড়াই এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিই।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে উত্তম মৃত্যু ও জান্নাত নসিব করুন। আমীন।

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে এক...
21/08/2026

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ, আধুনিক অবকাঠামো, পরিকল্পিত দোকান বিন্যাস, পশু জবাইখানা, মাংস প্রক্রিয়াজাতকরণের পৃথক স্থ...
21/08/2026

সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ, আধুনিক অবকাঠামো, পরিকল্পিত দোকান বিন্যাস, পশু জবাইখানা, মাংস প্রক্রিয়াজাতকরণের পৃথক স্থান, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সবই আছে। নেই শুধু প্রাণচাঞ্চল্য। নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় পাঁচ বছর এবং উদ্বোধনের চার বছর পেরিয়ে গেলেও পুরোপুরি চালু হয়নি সিরাজগঞ্জ পৌর এলাকার ফজলুল হক সড়কে নির্মিত ‘আলহাজ মোহাম্মদ নাসিম পৌর কাঁচাবাজার’, যা বর্তমানে সিরাজগঞ্জ পৌর কাঁচাবাজার নামে পরিচিত।

দীর্ঘদিন ধরে কার্যত অচল পড়ে থাকা বাজারটিতে প্রায় ২০০টি দোকান থাকলেও হাতে গোনা কয়েকটি স্থায়ী ও অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করছে। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত দোতলা ভবনটি প্রত্যাশিত জনসেবা ও বাণিজ্যিক কার্যক্রমে কোনো ভূমিকা রাখতে পারছে না। উল্টো দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন যন্ত্রাংশ ও অবকাঠামো।শুধু তাই নয়, জনসমাগমহীন ও নির্জন এই ভবনের বিভিন্ন কোণ এবং ফাঁকা জায়গা সন্ধ্যার পর মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হচ্ছে বলে অভিযোগ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের। এতে একদিকে যেমন সরকারি অর্থের বিনিয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে বাজারটি ঘিরে বাড়ছে নিরাপত্তাহীনতা।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌযান শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে উপজেলা পরিসংখ্যান অফিসের ব...
21/08/2026

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌযান শুমারির তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে উপজেলা পরিসংখ্যান অফিসের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে ২৪ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হলেও এ জন্য কোনো আবেদন গ্রহণ বা পরীক্ষা নেওয়া হয়নি। অথচ জেলার অন্যান্য উপজেলায় আবেদন ও পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে।

আসসালামু আলাইকুম শুভ সকাল 🌥️🌸আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন, ৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, শরৎকাল, ২১শে আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ...
21/08/2026

আসসালামু আলাইকুম শুভ সকাল 🌥️🌸

আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন, ৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, শরৎকাল, ২১শে আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, ৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি।

সবাই নিরাপদে থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন , ফুলের মতোই সুন্দর কাটুক আপনাদের দিনটি 🌸

দেখেন অবস্থা 🥲উল্লাপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে সাধারণ আবেদনকারীদের বাদ দিয়ে রাজনৈতিক সুপারি...
20/08/2026

দেখেন অবস্থা 🥲

উল্লাপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে সাধারণ আবেদনকারীদের বাদ দিয়ে রাজনৈতিক সুপারিশে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

এর আগে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর নিয়োগ কমিটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। তখনও মেধাবীদের বাদ দিয়ে রাজনৈতিক সুপারিশে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, নতুন করে প্রকাশিত তালিকাতেও অনেক মেধাবী প্রার্থীর নাম বাদ দিয়ে বিভিন্ন স্থানে রাজনৈতিক সুপারিশে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে চাকরিপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

20/08/2026

বেলা ফুরাবার আগে লালচে আকাশ, চারদিকে সবুজ, আর মাঝখানে এক টুকরো স্বপ্নের রাস্তা 🛣️🌅

📍 কাজীপুর রোড, সিরাজগঞ্জ

সিমান্ত বাজার, কাজীপুর, সিরাজগঞ্জ
20/08/2026

সিমান্ত বাজার, কাজীপুর, সিরাজগঞ্জ

পুরাতন জেলখানা ঘাট। চমৎকার আবহাওয়ায় , যমুনার বুক চিরে আসা শীতল সতেজ বাতাসে সুন্দর বিকেল কাটানোর জন্য অন্যতম একটি যায়গা 🏖...
20/08/2026

পুরাতন জেলখানা ঘাট। চমৎকার আবহাওয়ায় , যমুনার বুক চিরে আসা শীতল সতেজ বাতাসে সুন্দর বিকেল কাটানোর জন্য অন্যতম একটি যায়গা 🏖️

Address

Sirajganj
Sirajganj
6700

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সিরাজগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share