Shahmakhdum Division RMP

Shahmakhdum Division RMP Honesty_ Is_The_Best_Policy

01/10/2025

আপনার সন্তানের টাইফয়েড টিকা রেজিস্ট্রেশন করেছেন তো?????

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অভিযানে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থা...
14/09/2025

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার অভিযানে চোরাই স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।



গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: সোহাগ আলী (২২) ও মাইমুনা আক্তার জেরিন (১৭)।সোহাগ রাজশাহী জেলার মোহনপুর থানার হরিরামপুর চাঁদপুরের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে এবং মাইমুনা রাজশাহী জেলার শাহমখদুম থানার ডাঙ্গীপাড়া এলাকার মো: নজরুল ইসলামের মেয়ে।



ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৫ খ্রি. তারিখে ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম (৩৮) তার ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান এবং ২১ আগস্ট নিজ বাড়িতে ফিরে এসে দেখেন আলমারিতে রাখা স্বর্ণ ও রূপার অলংকার নেই। অনেক খোঁজা-খুঁজির পরও না পেয়ে তিনি ধারণা করেন তার অলংকারাদী চুরি হয়েছে।



এদিকে ভূক্তভোগীর বাড়িতে প্রায় ৭-৮ মাস ধরে বসবাসরত ভাতিজি জেরিনের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শাহমখদুম থানা পুলিশকে অবহিত করেন।



শাহমখদুম থানা পুলিশ জেরিনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানতে পারে, বাড়ির সবাই ঘুমিয়ে গেলে জেরিন আসামি সোহাগ আলীর পরামর্শে ২১ আগস্ট সকাল ১০টায় স্বর্ণ ও রূপার অলংকার চুরি করে পবা থানাধীন নওহাটায় সোহাগের কাছে পৌঁছে দেয়।



আসামি জেরিনের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ মমিনুল করিম এর দিক নির্দেশনায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাছুমা মুস্তারীর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল্লাহেল বাকী ও তার টিম মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় হরিরামপুর চাঁদপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামি সোহাগ আলীকে গ্রেপ্তার করে।



অভিযানকালে সোহাগের হেফাজত থেকে ১৪ ভরি ১ আনা ৪ রতি স্বর্ণের অলংকার (আনুমানিক মূল্য ২৩,৫৫,১৮৪ টাকা) এবং ২১ ভরি ৭ আনা রূপা (আনুমানিক মূল্য ৪৭,১৬২ টাকা) উদ্ধার করে।



গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এয়ারপোর্ট থানার উঠান বৈঠক এর স্থির চিত্র
03/09/2025

এয়ারপোর্ট থানার উঠান বৈঠক এর স্থির চিত্র

উপ-পুলিশ কমিশনার মহোদয়ের বিদায় সংবর্ধনা---------------------------------------------------------------------------------...
02/09/2025

উপ-পুলিশ কমিশনার মহোদয়ের বিদায় সংবর্ধনা
----------------------------------------------------------
------------------------------------------------------------------------
তারিখ-৩০/০৮/২০২৫ খ্রি. উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) এর কার্যালয়ে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। জনাব মীর মোঃ শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) মহোদয় কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। উপ-পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম বিভাগ হতে বদলিকৃত কর্মস্থল বোয়ালিয়া বিভাগের উদ্দেশ্যে প্রস্থান গ্রহণ করেন। উক্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন) জনাব এসএম ফারুক হোসেন, ওসি শাহমখদুম, ওসি এয়ারপোর্ট ও ওসি পবাসহ শাহমখদুম বিভাগ অফিসের সদস্যবৃন্দ।

ওপেন হাউজ ডে-----------------------------------------------------------------------------আজ অদ্য ০৯/০৮/২০২৫ খ্রি সকাল ১১...
09/08/2025

ওপেন হাউজ ডে
-------------------------------
----------------------------------------------

আজ অদ্য ০৯/০৮/২০২৫ খ্রি সকাল ১১:৩০ ঘটিকায় শাহমখদুম থানা, আরএমপি, রাজশাহীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপত্বিত করেন জনাব মীর মোঃ শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ), আরএমপি, রাজশাহী। এসময় উপস্থিত ছিলেন জনাব এসএম ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন), অফিসার ইনচার্জ, শাহমখদুম থানা জনাব মাছুমা মোস্তারীসহ আরোও অনেকে।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে শাহমখদুম থানাধীন বাসিন্দাদের সহিত তাদের আইনি সহয়তা বিষয়ক সমস্যা ও জটিলতাসহ এলাকার আইন শৃঙ্খলা মান স্বাভাবিক রাখার জন্য নানা বিষয় আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি উপ-পুলিশ কমিশনার মহোদয় আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

উপদেষ্টা মহোদয়কে অভ্যর্থনা জ্ঞাপন --------------------------------------------------------------------------------------...
09/08/2025

উপদেষ্টা মহোদয়কে অভ্যর্থনা জ্ঞাপন
-----------------------------------------
------------------------------------------------------
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারি সফরের অংশ হিসেবে ঢাকা হতে নাটোরের উদ্দেশ্যে বিমানযোগে রওনা করলে সকাল ০৮:২০ ঘটিকায় জনাব মীর মোঃ শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) কর্তৃক উপদেষ্টা মহোদয়কে শাহমখদুম বিমানবন্দর, রাজশাহীতে অভ্যর্থনা জ্ঞাপন করেন।

বদলিজনতি বিদায় সংবর্ধনা-------------------------------------------------------------------------------------------------...
09/08/2025

বদলিজনতি বিদায় সংবর্ধনা
-------------------------------------
------------------------------------------------------------
তাং-০৭/০৮/২০২৫ খ্রি. জনাব মীর মোঃ শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) কর্তৃক অত্র বিভাগের এএসআই (নিঃ) মোঃ শামীম আল মামুন, রিজার্ভ অফিসার, শাহমখদুম বিভাগ, আরএমপি, রাজশাহীকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। উপ-পুলিশ কমিশনার মহোদয় ও অত্র কার্যালেয়ের সদস্যবৃন্দ বিদায়ীর পরবর্তী কর্মস্থলের জন্য শুভেচ্ছা জানান। এ সময় এএসআই (নিঃ) মোঃ শামীম আল মামুন কে শুভেচ্ছা স্মারকসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।

এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন-----------------------------------------------------------------------------------------...
30/07/2025

এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন
---------------------------------------
-------------------------------------------------------
-------------------------------------------------------------------------

তাং-২৯/০৭/২০২৫ খ্রি. বিকাল ০৩:০০ ঘটিকা সময় জনাব মীর মোঃ শাফিন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) কর্তৃক এয়ারপোর্ট থানা বার্ষিক পরিদর্শন করেন। এ সময় অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানার নের্ত্বেতে একটি চৌকস দল উপ-পুলিশ কমিশনার মহোদয় কে সালামি প্রদান করেন।
পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার মহোদয় থানার বিভিন্ন রেজিস্টার, নথিপত্র, অফিস কক্ষসমূহ এবং সার্বিক কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি থানার দায়িত্বরত কর্মকর্তাদের থানা এলাকার গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনায় আরও দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তিনি জনগণের প্রতি পেশাদার, ভদ্র, শ্রদ্ধাশীল, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ফারুক হোসেন, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন)সহ এয়ারপোর্ট থানার অফিসার ও পুলিশ সদস্যগণ

অবসরজনিত বিদায় সংবর্ধনা------------------------------------------------------------------------------------------আমরা এক...
20/07/2025

অবসরজনিত বিদায় সংবর্ধনা
-------------------------------------
-----------------------------------------------------
আমরা একত্রে দায়িত্বপালনের সৃতি কে ধারণ করি।

গত ১৫/০৭/২০২৫ খ্রি. উপ-পুলিশ কমিশনার জনাব মীর মোঃ শাফিন মাহমুদ কর্তৃক শাহমখদুম বিভাগ কার্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ আজিজুল আলম আলামিন কে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন) জনবা এসএম ফারুক হোসেন, স্টেনো মোঃ ইকতিয়ার মঈন ও রিজার্ভ অফিসার মোঃ শামীম আল মামুনসহ অত্রফিসের সদস্যবৃন্দ।

রাজশাহী মহানগরবাসীর জন্য সুখবর------------------------------------------------------------------------------------------...
09/07/2025

রাজশাহী মহানগরবাসীর জন্য সুখবর
--------------------------------------------------
--------------------------------------------------------------------
রাজশাহী মহানগরীর সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ জুলাই ২০২৫ খ্রি. হতে আপনি সকল প্রকার জিডি ঘরে বসে অনলাইনে করতে পারেবেন। তাই এখনি প্লে-স্টোর হতে Online GD App ইনস্টল করুন।

সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়------------------------------...
20/04/2025

সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়
---------------------------
---------------------------------------------------
আজ ২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় কর্তৃক সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন) এর কার্যালয় বার্ষিক পরিদর্শন/২০২৫ সম্পূর্ণ করেন।
পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) জনাব মীর মো: শাফিন মাহমুদ ও সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন ) জনাব এসএম ফারুক হোসেন পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় একটি চৌকস পুলিশ দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম জোন কার্যালয়ের বিভিন্ন রেজিস্টার ও পত্রাদি পরিদর্শন করেন। পুলিশের কাজের গতিশীলতা আরো বৃদ্ধির জন্য পুলিশ কমিশনার মহোদয় নানা দিক নিদের্শনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) জনাব এ.টিএম. মাইনুল ইসলামসহ শাহমখদুম বিভাগের তিন থানা অফিসার ইনচার্জবৃন্দ ও অন্যান্য পুলিশ সদস্যগণ।

পবা থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়---------------------------------------------------------------------...
16/04/2025

পবা থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ কমিশনার মহোদয়
---------------------------
---------------------------------------------------
তারিখ ১৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ বেলা ১১:৪৫ ঘটিকায়ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় পবা থানা বার্ষিক পরিদর্শন/২০২৫ করেন।
পরিদর্শনকালে নবাগত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) জনাব মীর মো: শাফিন মাহমুদ পুলিশ কমিশনার মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জানান।
এসময় পবা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পুলিশ কমিশনার মহোদয় পবা থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং পুলিশি সেবা দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন ও জনগণের দাড়গোডাঁয় পৌছে দিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। জনগণের সেবায় পুলিশের ভূমিকা আরও কার্যকর করতে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম বিভাগ) জনাব এ.টিএম. মাইনুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম জোন ) জনাব এসএম ফারুক হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

Address

Shahmokhdom
Rajshahi
6203

Telephone

+8801320061710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahmakhdum Division RMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Shahmakhdum Division RMP:

Share