Md Raihan Ali

Md Raihan Ali The truth is beauty the beauty is truth.

11/12/2025

মার্কিন নিরাপত্তা কৌশল কি আঞ্চলিক আধিপত্যের ব্লুপ্রিন্ট?

মার্কিন নথিতে কোথাও আঞ্চলিক আধিপত্য regional domination উল্লেখ নেই। তারা নিরাপত্তা, মুক্ত বাণিজ্য, সমুদ্রপথ রক্ষা এবং মিত্র রাষ্ট্রগুলোর স্থিতিশীলতা বজায় রাখাকে মূল উদ্দেশ্য দাবি করে। NATO, AUKUS এর মতো জোটগুলোকে যুক্তরাষ্ট্র “সমষ্টিগত নিরাপত্তা কাঠামো” হিসেবে ব্যাখ্যা করে একে সরাসরি আধিপত্যবাদ বলা কঠিন।

নিম্নোক্ত কাজের পরিধি তাদের আঞ্চলিক আধিপত্যের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করছে।

**শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ

কোনো অঞ্চলে সমকক্ষ প্রতিদ্বন্দ্বী শক্তির উত্থান ঠেকানো।
এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে নিজেদের পক্ষে শক্তির ভারসাম্য ধরে রাখতে চায়— যা মূলত আধিপত্য প্রতিষ্ঠার কৌশলগত রূপ।

** বৈশ্বিক সামরিক উপস্থিতি

বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি, ফরোয়ার্ড ডিপ্লয়মেন্ট, নৌবাহিনীর উপস্থিতি এসব যুক্তরাষ্ট্রকে প্রতিটি অঞ্চলে শক্তিশালি অভিনেতা থাকতে সহায়তা করে। যার ফলে তারা হেজিমনি প্রতিষ্ঠা করছে।

** হস্তক্ষেপমূলক নীতি

ইরাক, আফগানিস্তান,সিরিয়া, লিবিয়া— বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ দেখায় যে প্রয়োজন মনে করলে তারা আঞ্চলিক শক্তির ভারসাম্য পরিবর্তন করে। এটি আধিপত্যবাদী প্রবণতাকে প্রমাণ করে।

** মিত্রতার নেটওয়ার্ক বিস্তার

NATO সম্প্রসারণ, ইন্দো-প্যাসিফিক কৌশল, AUKUS(চীনের সামরিক ক্ষমতা ঠেকাতে তৈরি একটি নতুন সামরিক জোট) চুক্তি এসবের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজস্ব প্রভাববলয় তৈরি করছে। এসব বিষয় আঞ্চলিক আধিপত্য কে প্রতিষ্ঠা করছে।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Raihan Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category