বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়।

আর্টিকেলটিতে তথ্য বিভ্রাট রয়েছে। খাদ্য বিজ্ঞানের সঠিক বিশ্লেষণ হয়নি। "হাইড্রোজ" হিসেবে যেটা ব্যবহার করে জিলাপিতে সেটা "স...
07/09/2026

আর্টিকেলটিতে তথ্য বিভ্রাট রয়েছে। খাদ্য বিজ্ঞানের সঠিক বিশ্লেষণ হয়নি।

"হাইড্রোজ" হিসেবে যেটা ব্যবহার করে জিলাপিতে সেটা "সোডিয়াম হাইড্রো-সালফাইট" এটা হাইড্রজেনেটেড ফ্যাট নয়।
"হাইড্রোজ" বা" সোডিয়াম হাইড্রো-সালফাইট" একটা ব্লিচিং এজেন্ট। কাগজ শিল্প ইন্ডাস্ট্রি, টেক্সটাইল, চামড়া শিল্প ইন্ডাস্ট্রিতে রং রিমুভ করতে ব্লিচিং এজেন্ট হিসেবে ব্যবহার হয়।

"হাইড্রোজ" বা" সোডিয়াম হাইড্রো-সালফাইট" খাবারে ব্যবহার করলে কিডনি বিকল হওয়া, পরিপাকতন্ত্রের অকার্যকারিতা, ক্যান্সারসহ এন্ডোক্রাইন এর কার্যক্ষমতা দ্রুত নষ্ট হয়ে যায়।

গরম গরম জিলাপি দেখলে জিবে জল আসে; কিন্তু একটি কথা প্রায়ই শুনছি, ‘জিলাপি হাইড্রোজ দিয়ে বানানো হয়, এটা খুব ক্ষতিকর।’ ....

অদ্য ০৬ আগস্ট ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার জেলা প্রশাসন, রাজশাহী হতে জনাব জাফর আহাম্মদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজ...
06/08/2026

অদ্য ০৬ আগস্ট ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার জেলা প্রশাসন, রাজশাহী হতে জনাব জাফর আহাম্মদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,রাজশাহী এবং জনাব চিন্ময় প্রমানিক, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী কর্তৃক ‘‘হাজী সুইটস এন্ড রেস্টুরেন্ড’’ লক্ষীপুর, রাজশাহীতে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ, সকল খাদ্য পণ্যের চালান ও ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, খাদ্যপণ্য তৈরিকৃত স্থান অপরিস্কার-অপরিচ্ছন্ন, প্রস্তুতকৃত খাদ্য সর্বাবস্থায় ঢেকে সংরক্ষণ করা হয় না, লিখা কাগজ পরিহার করে নাই, লেবেল বিহীন পণ্য পরিহার না করায় ‘‘হাজী সুইটস এন্ড রেস্টুরেন্ড’’ প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।

‘‘রিফ্রেশমেন্ট হোটেল এন্ড রেস্টুরেন্ড’’ লক্ষীপুর, রাজশাহীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লেবেল বিহীন পণ্য পরিহার না করা, খাদ্যপণ্য তৈরিকৃত স্থান অপরিস্কার-অপরিচ্ছন্ন, খাদ্য কর্মীরা স্বাস্থ্যসম্মত Uniform (এপ্রোন, টুপি, গ্লাবস, জুতা/সেন্ডেল) পরিধান না করা, প্রস্তুতকৃত খাদ্য সর্বাবস্থায় ঢেকে সংরক্ষণ করা হয় না, লিখা বা খবরের কাগজ পরিহার না করায় ‘‘রিফ্রেশমেন্ট হোটেল এন্ড রেস্টুরেন্ড’’ প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।


অভিযান পরিচালনাকালে উক্ত প্রতিষ্ঠানকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে, জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মচারীবৃন্দ এবং পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

01/08/2026
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহার সম্পর্কিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি
17/07/2026

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভযুক্ত খাদ্যপণ্য প্রত্যাহার সম্পর্কিত সতর্কীকরণ বিজ্ঞপ্তি

ইফতার নিরাপদ রাখুন
20/02/2026

ইফতার নিরাপদ রাখুন

অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ বিচারক জনাব মো: আশিকুর রহমান, সহকারী জাজ ও ১ম ...
06/02/2026

অদ্য ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ বিচারক জনাব মো: আশিকুর রহমান, সহকারী জাজ ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-২, রাজশাহীর নেতৃত্বে এবং জনাব মো. ইয়ামিন হোসেন, নিরাপদ খাদ্য অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মেট্রোপলিটন কার্যালয়, রাজশাহীর সহযোগিতায় লক্ষীপুর ও সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত নানকিং দরবার হল, রানা মিষ্টি ঘর, তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টকে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনার মাধ্যমে সর্বমোট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং আদালত কর্তৃক সালাম হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ প্রদান করা হয়।

নানকিং দরবার হল প্রতিষ্ঠানে
১। মেয়াদ উত্তীর্ণ পণ্য
২। পোড়া তেল,
৩।ফাঙ্গসযুক্ত কাঠের কাটিং বোর্ড,
৪। নিম্ন মানের মরিচে গুড়ার ব্যবহার
৫। খোলা ডাস্টবিন,
৬।খাদ্যপণ্য তৈরির স্থানসমূহ নোংরা ও অপরিস্কার
৭।লেবেল বিহীন পণ্য ব্যবহার দেখা যায়৷
উপর্যুক্ত কারণে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয়।

রানা মিষ্টি ঘর প্রতিষ্ঠানে
১।মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য পণ্য (টক দই, ডাল, গুড়, সস),
২।পোড়া তেল,
৩।পঁচা মিষ্টি,
৪।খবরের কাগজ,
৫।লেবেল বিহীন পণ্য পাওয়া যাওয়া
৬। ক্রয়বিক্রয়ের চালান রশীদ প্রদর্শনে ব্যর্থতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- (এক লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানে
১।মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানে খাদ্যপণ্য (নিম্ন মানের ডাল, সস),
২। পোড়া তেলের ব্যবহার,
৩।পঁচা বাদাম, পচাঁ দুধের সরের ব্যবহার
৪। খোলা ডাস্টবিন,
৫।খবরের কাগজ,
৬।আয়োডিন বিহীন লবণ,
৭ লেবেল বিহীন পণ্য ব্যবহার করায়
৮। ক্রয়বিক্রয়ের চালান রশীদ প্রদর্শনে ব্যর্থতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা মাত্র) জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সালাম হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রতিষ্ঠানটিতে
১। মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের খাদ্য পণ্য (নিম্ন মানের ডাল, সস),
২।পোড়া তেল,
৩।কাচাঁ ও রান্ন করা খাবার একত্রে ফ্রিজে পাওয়া যায় (মাছ, মাংস, ভর্তা)
৪। খোলা ডাস্টবিন,
৫। খবরের কাগজের ব্যবহার,
৬। আয়োডিন বিহীন লবণ,
৭। কেওড়া জলের ব্যবহার
৮।লেবেল বিহীন পণ্য (মরিচ ও হলুদের গুড়া) পাওয়া যায়
৯।ক্রয়বিক্রয়ের চালান প্রদর্শনে ব্যর্থতা ফলাফলস্বরূপ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরে করার নির্দেশ প্রদান করেন।

উক্ত সংক্ষিপ্ত বিচার আদালত চলাকালীন আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক, রাজশাহী, বিএসটিআই টিম , রাজশাহী কার্যালয়, এবং আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও র‌্যাব-৫ এর সদস্যবৃন্দের একটি চৌকস টিম।

https://uttarbhumi.com/top-news/23820
02/02/2026

https://uttarbhumi.com/top-news/23820

নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার বিষয়ে প্রাথমিক ধারণা তৈরির লক্ষ্যে রাজশা....

https://dailysonardesh.com/top-news/10464নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন গড়ি
02/02/2026

https://dailysonardesh.com/top-news/10464
নিরাপদ খাদ্য নিশ্চিত করি
সুস্থ সবল জীবন গড়ি

সোনার দেশ ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল পড়তে পারেন ১ রাজশাহীতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলার প...

ফ্যাক্টরি মনিটরিং। প্রাণ আরএফএল।  জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী
22/01/2026

ফ্যাক্টরি মনিটরিং। প্রাণ আরএফএল।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী

Address

Rajshahi

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, রাজশাহী:

Shortcuts

Share