Rajshahi Krishi Unnayan Bank

Rajshahi Krishi Unnayan Bank Official page of Rajshahi Krishi Unnayan Bank (RAKUB). RAKUB is a state-owned bank in Bangladesh with regional approach. Reserves stand at Tk. 208.50 million.

About RAKUB
Rajshahi Krishi Unnayan Bank (RAKUB) is a state-owned bank in Bangladesh with regional approach. The bank emerged as the government's plan of intensive care to agriculture of Rajshahi and Rangpur administrative divisions providing livelihood to 35 million people of the area. The region is less developed compared to other parts, yet full of potentials in agriculture. Rajshahi and Rangpu

r divisions characterized by its surplus food grain production are popularly called the "granary of the country". Besides catering to agricultural credit, RAKUB, as it is acronymed, renders deposit banking services through all the 383 branches. The headquarters of the bank is stationed at Rajshahi city, some 270 kilometer to the north of Dhaka. Functions
As the largest development partner in agriculture of the northwest region RAKUB aims at overall development of farmers and all the sectors and sub-sectors of agriculture in this region. The bank also performs functions like financing agri-business and agro-based industries and poverty alleviation programs. Capital
Present authorized capital of the bank amounts to Tk. 10000 million and paid-up capital TK 8250 million.

০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার বিকাল ৪:০০টায় রাকাব প্রধান কার্যালয়ের মিটিং রুমে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক মহো...
06/09/2026

০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার বিকাল ৪:০০টায় রাকাব প্রধান কার্যালয়ের মিটিং রুমে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সাথে ভার্চুয়াল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্‌দীন আহম্‌মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা; আইসিসি, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক এবং বিভাগীয় মহাব্যবস্থাপক রাজশাহী (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান; রংপুর বিভাগের মহাব্যবস্থাপক মোঃ রহমতুল্লাহ সরকার; প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান; প্রকল্প পরিচালক, এসইসিপি; অধ্যক্ষ, প্রশিক্ষণ ইনষ্টিটিউট; ঢাকা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক; সকল জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; রাজশাহী ও রংপুর বিভাগের নিরীক্ষা কর্মকর্তা; স্থানীয় মুখ্য কার্যালয় রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপক; সকল শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান মহোদয়কে রাকাব, প্রধান কার্যালয়ে ফুল...
06/09/2026

০৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান মহোদয়কে রাকাব, প্রধান কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে স্বাগত জানানো হয়।

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান=============================================অর্থ মন্ত্রণা...
03/09/2026

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান
=============================================

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৫৩.০০.০০০০.০০০.৩১২.১২.০০০১.২৬-৩৮১ নম্বর প্রজ্ঞাপন মোতাবেক পদোন্নতিপ্রাপ্ত হয়ে কাজী আব্দুর রহমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ অদ্য যোগদান করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি জনতা ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। রূপালী ব্যাংকে চাকুরীকালীন সময়ে তিনি ব্যাংকের একাধিক শাখার শাখা প্রধান; কর্পোরেট শাখা প্রধান; প্রিন্সিপাল শাখা প্রধান এবং জোনাল হেডসহ রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) এর বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্বাবিদ্যালয় হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস। কাজী আব্দুর রহমান বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীম চুক্তি স্বাক্ষরদৈনিক বণিকবার্ত...
03/09/2026

বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীম চুক্তি স্বাক্ষর

দৈনিক বণিকবার্তা, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ পৃষ্ঠা

03/09/2026
বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীম চুক্তি স্বাক্ষর===============...
02/09/2026

বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীম চুক্তি স্বাক্ষর
===========================================

৩১ আগস্ট ২০২৬ বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীম চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক CMSME–এর বিকাশ এবং কৃষি পণ্য রপ্তানি সম্প্রসারণ এ অর্থায়ন কর্মসূচির মূল লক্ষ্য। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনেও এটি বিশেষ ভূমিকা পালন করবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক জনাব এ কে এম সাইদুজ্জামান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রাকাব, প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্‌দীন আহম্‌মদ এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারের সাথে রাকাব ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ=======================================...
25/08/2026

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনারের সাথে রাকাব ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
===============================================

২৫ আগস্ট ২০২৬ তারিখ মঙ্গলবার বিভাগীয় কমিশনার অফিস, রাজশাহীতে সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী, মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা। এ সময় প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্‌দীন আহম্‌মদ এবং পর্ষদ সচিবালয়ের সচিব জনাব মোহাঃ সানা উল্লাহ উপস্থিত ছিলেন।

https://arthonitirkhobor.com/1711/
23/08/2026

https://arthonitirkhobor.com/1711/

  অর্থনীতির খবর, রাজশাহী : গত এক বছরে বিভিন্ন আর্থিক সূচকে অভাবনীয় অগ্রগতি অর্জন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাং.....

Address

272, Banolata C/A Airport Road
Rajshahi
6203

Telephone

+880247860054

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Krishi Unnayan Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share