Green Voice of Rajshahi University

Green Voice of Rajshahi University পরিবেশবাদী যুব সংগঠন

"From Nervous to Notable: Communication & Presentation Skills based Workshop", Organised by Green Voice of RU.
01/08/2026

"From Nervous to Notable: Communication & Presentation Skills based Workshop", Organised by Green Voice of RU.

01/08/2026

From Nervous to Notable: Communication & Presentation Skills

01/08/2026
ক্লাসে হঠাৎ স্যার বললেন, "তুমি একটু সামনে এসে বিষয়টা বুঝিয়ে বলো।" কিংবা কোনো সেমিনার বা অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নেওয়ার...
28/07/2026

ক্লাসে হঠাৎ স্যার বললেন, "তুমি একটু সামনে এসে বিষয়টা বুঝিয়ে বলো।" কিংবা কোনো সেমিনার বা অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নেওয়ার পর মনে হলো, যা বলতে চেয়েছিলাম সব যেন মাথা থেকে উধাও। বুক ধড়ফড় করে, কথা জড়িয়ে যায়, আর পরে মনে হয়, "আরেকটু ভালোভাবে বলতে পারলে হতো।" আমাদের অনেকেরই এমন অভিজ্ঞতা আছে।
এই জড়তা কাটিয়ে কীভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে হয়, নিজের ভাবনা গুছিয়ে উপস্থাপন করতে হয় এবং একটি কার্যকর প্রেজেন্টেশন দিতে হয়, তা নিয়েই গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজন "From Nervous to Notable: Communication & Presentation Skills" শীর্ষক একটি বিশেষ ওয়ার্কশপ। এখানে শুধু আলোচনা শুনেই শেষ হবে না। ট্রেইনার অংশগ্রহণকারীদের দিয়ে বিভিন্ন প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করাবেন, বাস্তব পরিস্থিতিতে অনুশীলনের সুযোগ দেবেন এবং প্রত্যেককে ব্যক্তিগত ফিডব্যাকও দেবেন, যাতে নিজের দুর্বল জায়গাগুলো বুঝে আরও ভালোভাবে কাজ করা যায়।
আপনি যদি নিজের কথা আরও পরিষ্কারভাবে বলতে চান, উপস্থাপনায় আত্মবিশ্বাস বাড়াতে চান কিংবা ভবিষ্যতের একাডেমিক ও পেশাগত জীবনের জন্য এই দক্ষতাগুলো গড়ে তুলতে চান, তাহলে এই ওয়ার্কশপটি আপনার জন্য। গ্রীন ভয়েসের সকল সদস্যকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।
📅 তারিখ: ০১/০৮/২০২৬
🕒 সময়: বিকাল ৪ টা
📍 স্থান: পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট হল রুম
আসুন, নিজের ভয়টাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসে বদলে দিই।

দীপালোক (গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন)- এর আজকের পাঠচক্র এবং বুক রিভিউ (পর্ব-১৬)সবুজ পৃথিবী গড়ার আন্দোলনের পাশাপাশি মানুষের ভে...
25/07/2026

দীপালোক (গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন)- এর আজকের পাঠচক্র এবং বুক রিভিউ (পর্ব-১৬)

সবুজ পৃথিবী গড়ার আন্দোলনের পাশাপাশি মানুষের ভেতর একটি সুন্দর মনন তৈরি করাও গ্রীন ভয়েসের অন্যতম লক্ষ্য।এই আয়োজন সেই লক্ষ্যেরই একটি সার্থক বহিঃপ্রকাশ।

দীপালোকের পুরো টিমকে এমন একটি গোছালো ও রুচিশীল আয়োজন উপহার দেওয়ার জন্য আন্তরিক সাধুবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই সকল আলোচক এবং উপস্থিত প্রাণবন্ত শ্রোতাদের প্রতি।

প্রকৃতির সান্নিধ্যে শুরু হওয়া এই মননশীল যাত্রা অব্যাহত থাকুক, দীপালোকের আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।

18/07/2026

আত্মরক্ষা ও উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান - ২০২৬

রাবিতে গ্রীন ভয়েসের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্নরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস'...
17/07/2026

রাবিতে গ্রীন ভয়েসের বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পরিবেশবাদী যুব সংগঠন 'গ্রীন ভয়েস' এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বিকেলে "আসুন এই বর্ষায় একটি হলেও বৃক্ষ রোপণ করি" স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভিন্ন আবাসিক হল সমূহে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও ক্যাম্পাসকে গ্রীন রাখতে বট, জারুল, ঝাউগাছ, জয়তুন, বকুল, পেয়ারা, পলাশ, হিজল, হরিতকি, বয়রা ও ছাতিমসহ প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব বলেন, "বৃক্ষ রোপণ করলে কেবল প্রকৃতির সৌন্দর্যই বাড়ে না, এটি আমাদের অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমায়। বর্তমান বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হাত থেকে বাঁচতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী রেখে যেতে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই।"
গ্রীন ভয়েস, রাবি শাখার সভাপতি আরিফ ইসলাম বলেন "আমাদের প্রত্যেকের উচিত এই বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির সঠিক পরিচর্যা করা।"
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাবি শাখার সাবেক সভাপতি মাহিন আলম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
তথ্য ও যোগাযোগ সম্পাদক সাকিব এবং বর্তমান কার্যকরী কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদক আরিফুল সহ সংগঠনের অন্যান্য সদস্যরা

গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  সম্মানিত সদস্য নাহিদ হাসান প্রথমবারের মতো স্বেচ্ছায় A+ রক্তদান করেছেন।​একজন মুমূর্ষ...
16/07/2026

গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সদস্য নাহিদ হাসান প্রথমবারের মতো স্বেচ্ছায় A+ রক্তদান করেছেন।

​একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে তাঁর এই মানবিক ও দায়িত্বশীল এগিয়ে আসা অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ সুরক্ষার পাশাপাশি মানবতার সেবায় গ্রীন ভয়েসের তরুণদের এই অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্বের।

​আসুন, আমরা সবাই রক্তদানে এগিয়ে আসি এবং মানবতার কল্যাণে ভূমিকা রাখি।

Address

Rajshahi University Campus
Rajshahi
6205

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice of Rajshahi University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category