রাজকীয় রাজশাহী

রাজকীয় রাজশাহী Rajshahi is a metropolitan city and a major urban, commercial and educational centre of Bangladesh.

02/09/2026

রাজশাহীর অন্যরকম সুন্দর একটি রাস্তা

কাস্টমস কর্তৃপক্ষের অসহযোগিতা, অতিরিক্ত কড়াকড়ি ও দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার কারণে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন স...
01/09/2026

কাস্টমস কর্তৃপক্ষের অসহযোগিতা, অতিরিক্ত কড়াকড়ি ও দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার কারণে ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন সোনামসজিদ স্থলবন্দর থেকে। ফলে বন্দরকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড তলানিতে ঠেকেছে।

গরম ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় গরুর উৎপাদন কমে গেলেও খাদ্য ও পরিচর্যার খরচ ঠিকই রয়েছে।  খামারিরা খামারিরা বলছেন বর্ষায় দুধ উ...
31/08/2026

গরম ও স্যাঁতসেঁতে আবহাওয়ায় গরুর উৎপাদন কমে গেলেও খাদ্য ও পরিচর্যার খরচ ঠিকই রয়েছে। খামারিরা খামারিরা বলছেন বর্ষায় দুধ উৎপাদন অর্ধেক কমে যায়। কিন্তু খরচ বেড়ে যায়।

হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর। কোনো ক...
30/08/2026

হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে পাবনার চাটমোহরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পুঁথি পাঠের আসর। কোনো কৃত্রিম আলো ছাড়াই, কেবল কুপি বাতি ও প্রদীপের স্নিগ্ধ আলোয় অনুষ্ঠিত হয় পুঁথিপাঠের বিশেষ আসর।

যমুনার দুই তীরে সারিয়াকান্দি ও ধুনটে নতুন নদীবন্দর ঘোষণায় তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। নদীপথ চালু হলে প্রায় ২০০ কিলোমিটারের...
28/08/2026

যমুনার দুই তীরে সারিয়াকান্দি ও ধুনটে নতুন নদীবন্দর ঘোষণায় তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। নদীপথ চালু হলে প্রায় ২০০ কিলোমিটারের ঘুরপথ কমে মাত্র ১৬ কিলোমিটারে দুই এলাকার যোগাযোগ সম্ভব হতে পারে, যা কৃষি ও ব্যবসায় নতুন গতি আনবে।

৩৫ বছর আগে ধার করা ১০ হাজার টাকা দিয়ে বগুড়ার মংলা দাস শুরু করেছিলেন ছোট্ট একটি চায়ের দোকান। আজ সেই দোকানের আয়েই বদলে গেছ...
27/08/2026

৩৫ বছর আগে ধার করা ১০ হাজার টাকা দিয়ে বগুড়ার মংলা দাস শুরু করেছিলেন ছোট্ট একটি চায়ের দোকান। আজ সেই দোকানের আয়েই বদলে গেছে পুরো পরিবারের জীবন। দৈনিক বিক্রি হওয়া ১২০০ কাপের বেশি চায়ে তিনতলা বাড়ির পাশাপাশি তৈরি হয়েছে অন্যদের কর্মসংস্থানের সুযোগও।

৫৫ বছর ধরে একই হোটেলের রান্নাঘরে সিরাজুল ইসলামের পথচলা। এই কাজ করেই গড়ে তুলেছেন পরিবার, তৈরি করেছেন বহু কারিগর। চাঁপাইনব...
25/08/2026

৫৫ বছর ধরে একই হোটেলের রান্নাঘরে সিরাজুল ইসলামের পথচলা। এই কাজ করেই গড়ে তুলেছেন পরিবার, তৈরি করেছেন বহু কারিগর। চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্র উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেলের সিরাজুল ইসলাম এই হোটেলে তার কর্মজীবন শুরু করেন আট আনা বেতন দিয়ে।

সহজ চাষাবাদ, ভালো বাজারদর আর কৃষকদের আগ্রহে রাজশাহী ও নাটোরে বাড়ছে চুইঝাল চাষ। পরিচিত এই মসলাকে ঘিরে নতুন সম্ভাবনা দেখছে...
24/08/2026

সহজ চাষাবাদ, ভালো বাজারদর আর কৃষকদের আগ্রহে রাজশাহী ও নাটোরে বাড়ছে চুইঝাল চাষ। পরিচিত এই মসলাকে ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকেরা। স্বাদ ও আয়ের সুযোগ মিলিয়ে চুইঝাল হয়ে উঠতে পারে এ অঞ্চলের কৃষির নতুন সম্ভাবনার গল্প।

আমন মৌসুমে রাজশাহী ও যশোরে সারের জন্য ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। কোথাও মিলছে না প্রয়োজনীয় সার, আবার কোথাও সরকার নির্ধারি...
23/08/2026

আমন মৌসুমে রাজশাহী ও যশোরে সারের জন্য ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। কোথাও মিলছে না প্রয়োজনীয় সার, আবার কোথাও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। চাহিদার তুলনায় কম বরাদ্দ, অবৈধ মজুত ও কালোবাজারির কারণে তৈরি হয়েছে এই সংকট।

সাড়ে ৮ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রাজশাহীর চারঘাটের নন্দনগাছী রেলস্টেশন। ইতোমধ্যে স্টেশনমাস্টার পদায়ন ও কার্যক্র...
21/08/2026

সাড়ে ৮ বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে রাজশাহীর চারঘাটের নন্দনগাছী রেলস্টেশন। ইতোমধ্যে স্টেশনমাস্টার পদায়ন ও কার্যক্রম শুরু হয়েছে। চালু হলে লোকাল ট্রেনের পাশাপাশি ঈশ্বরদী কমিউটারও এখানে থামবে। এতে চারঘাট, বাঘা ও পুঠিয়ার হাজারো যাত্রীর রেলযাত্রা আরও সহজ হবে।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when রাজকীয় রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category