Nature & Biodiversity Conservation Forum

Nature & Biodiversity Conservation Forum প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম

17/08/2026
পরিবেশ দূষণ রোধে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সময়মতো কার্যকর উদ্যোগ। গাছ কাটা, জলাশয় ভরাট, বর্জ্য ফেলা কিংবা বায়ু, পানি ও শ...
15/08/2026

পরিবেশ দূষণ রোধে সচেতনতার পাশাপাশি প্রয়োজন সময়মতো কার্যকর উদ্যোগ। গাছ কাটা, জলাশয় ভরাট, বর্জ্য ফেলা কিংবা বায়ু, পানি ও শব্দদূষণের মতো ঘটনা চোখে পড়লে কল করুন জাতীয় হেল্পলাইন ৩৩৩-তে।

আপনার সচেতন উদ্যোগই পারে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।

-----------

(এটুআই এর অফিসিয়াল পেজ হতে)

পরপর দুটি হাতির মৃত্যু দুঃখজনক
14/08/2026

পরপর দুটি হাতির মৃত্যু দুঃখজনক

১২ আগস্ট - বিশ্ব হাতি দিবস-------------------------------প্রতি বছর ১২ই আগস্ট বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়, যার মূল উদ্দে...
12/08/2026

১২ আগস্ট - বিশ্ব হাতি দিবস
-------------------------------

প্রতি বছর ১২ই আগস্ট বিশ্বজুড়ে এই দিবসটি পালিত হয়, যার মূল উদ্দেশ্য হাতি সংরক্ষণ এবং তাদের সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং তাদের বাসস্থান রক্ষার প্রচেষ্টা করা। হাতি আমাদের পৃথিবীর অন্যতম মূল্যবান প্রাণী, কিন্তু বর্তমানে তাদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে।

বিশ্ব হাতি দিবসের সূচনা হয়েছিল ২০১২ সালে, কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস এবং থাইল্যান্ডের এলিফ্যান্ট রিইনট্রডাকশন ফাউন্ডেশনের উদ্যোগে।

সিমস এবং তার সহকর্মীরা হাতিদের সুরক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সেই উপলব্ধি থেকেই এই দিবসটির সূচনা হয়। তাদের মূল লক্ষ্য ছিল বিশ্বের হাতিদের সংরক্ষণে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং তাদের অবস্থা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া।

হাতি পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী এবং তাদের দুটি প্রজাতি আছে- আফ্রিকান হাতি এবং এশিয়ান হাতি। এই দুটি প্রজাতিরই অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে রয়েছে।

বিশেষত, আফ্রিকান হাতি শিকার এবং হাতির দাঁতের জন্য অবৈধ বাণিজ্যের শিকার হচ্ছে। অন্যদিকে, এশিয়ান হাতি তাদের বাসস্থানের সংকোচন, কৃষিক্ষেত্রের সম্প্রসারণ এবং অবৈধ বাণিজ্যের কারণে বিপদে আছে। হাতিদের সংখ্যা হ্রাস পাচ্ছে, এবং এর প্রভাব শুধু তাদের ওপরই সীমাবদ্ধ থাকছে না; বরং পুরো বাস্তুতন্ত্রেও প্রভাব ফেলছে।

বিশ্ব হাতি দিবস পালনের প্রধান কারণগুলো হলো:
হাতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা:
হাতিরা বর্তমানে বিভিন্ন কারণে হুমকির সম্মুখীন, যেমন বাসস্থান ধ্বংস, চোরাচালান এবং মানুষের সাথে সংঘাত।

জনসচেতনতা বৃদ্ধি করা:
বিশ্বজুড়ে মানুষ যাতে হাতিদের সম্পর্কে সচেতন হয় এবং তাদের সুরক্ষার জন্য কাজ করে, সেই লক্ষ্যে এই দিবসটি পালিত হয়।

হাতি সংরক্ষণে পদক্ষেপ নেওয়া:
এই দিবসটি হাতি সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে উৎসাহিত করে, যেমন তাদের বাসস্থান রক্ষা করা, অবৈধ শিকার বন্ধ করা এবং মানুষের সাথে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।

বিশ্ব হাতি দিবস কেবল একটি উদযাপন নয়, বরং এটি হাতিদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান বার্তা।

বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ঘটনা
12/08/2026

বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামের ঘটনা

বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপণ কর্মসূচী------------------------দেশে বজ্রপাতে ক্রমবর্ধমান মৃত্যুহার কমাতে প্রতি বছরের ন্যায়...
11/08/2026

বজ্রপাত প্রতিরোধে তালবীজ বপণ কর্মসূচী
------------------------

দেশে বজ্রপাতে ক্রমবর্ধমান মৃত্যুহার কমাতে প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপি ৩০ হাজার তালবীজ বপণের লক্ষমাত্রা নিয়ে কার্যক্রম শুরু করেছে ‘প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম’।

বজ্রপাত প্রতিরোধের এই আন্দোলনে আপনিও যুক্ত হোন আমাদের সাথে। নিজেদের খাওয়া তালের বীজ একত্রিত করে ফোন বা WhatsApp করুন নিম্নোক্ত নম্বরে অথবা মেসেজ দিন আমাদের ফেসবুক পেজে।

আপনার নিকট থেকে তালবীজ সংগ্রহ করে দেশব্যাপি বপণ করবে আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ।

যোগাযোগের নম্বর: +8801615029002
ফেসবুক পেজ: https://www.facebook.com/NBCF.BD

------------------------

উল্লেখ্য, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় এবং ‘বজ্র প্রতিরোধক’ (বৈদ্যুতিক আর্থিং) হিসেবে কাজ করে থাকে। তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। এছাড়া তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে বিশেষ সহায়ক। তালগাছের গুচ্ছমূল মাটির গভীরে যায় ফলে ভূগর্ভস্থ পানির স্তর উপরে উঠে আসে। বায়ুপ্রবাহের গতিনিয়ন্ত্রণ করে মেঘ ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, মাটির উর্বরতা শক্তি বাড়ায় এবং ভূমিক্ষয় ও ভূমিধস রোধ করে। তালগাছ বাবুই, অঞ্জন ও বাদুরসহ বিভিন্ন কীটপতঙ্গের নিরাপদ আশ্রয়স্থল। তাই, আসুন সকলে বেশি করে তালবীজ বপণ তথা তালগাছ রোপণের উদ্যোগ গ্রহণ করি।

------------------------

সকলে ছবিটি শেয়ার করবেন অনুগ্রহপূর্বক। এতে অধিক পরিমাণে তালবীজ পেতে সহায়ক হবে। আর আপনি পেতে পারেন এই সদকায়ে জারিয়াহ এর সওয়াব।

শব্দদূষণ রোধে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি
07/08/2026

শব্দদূষণ রোধে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি

Address

Laxmipur, Jhautola
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature & Biodiversity Conservation Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share