নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদল

নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদল, Political organisation, 86 Nator Road Kazihata Rajpara, Rajshahi.

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ শাখার অফিসিয়াল ফেসবুক পেজ।
সাংগঠনিক কার্যক্রম, সংবাদ, কর্মসূচি ও শিক্ষার্থীদের বিভিন্ন আপডেট প্রকাশের নির্ভরযোগ্য মাধ্যম।

12/09/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের ধারাবাহিকতায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে শামসুদ্দিন হোস্টেল থেকে সিএনবি সার্কিট হাউস পর্যন্ত সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

07/09/2026
04/09/2026

০১.০৯.২০২৬ (ভিডিও)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালিপূর্ব সমাবেশে অংশগ্রহণের লক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রদলের মিছিলে যোগদানের পূর্ব মুহূর্তে নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রদল।

01/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিতে রাজশাহী মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন এবং সদস্য সচিব ইমদাদুল হক লিমন ভাইয়ের নেতৃত্বে রাজশাহী মহানগর ছাত্রদলের মিছিলে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।

রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য
30/08/2026

রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজে ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্য

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে রাজ...
21/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তাঁর নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশা করছি।

শুভকামনা ও অভিনন্দন।

অনেকেই জানতে চেয়েছেন, কীভাবে জীবনবৃত্তান্তের ফরম্যাট প্রস্তুত করবেন। তাদের জন্য এখানে একটি নমুনা দেওয়া হলো। আপনারা চাই...
20/08/2026

অনেকেই জানতে চেয়েছেন, কীভাবে জীবনবৃত্তান্তের ফরম্যাট প্রস্তুত করবেন। তাদের জন্য এখানে একটি নমুনা দেওয়া হলো। আপনারা চাইলে এই ফরম্যাট অনুসরণ করে জীবনবৃত্তান্ত প্রস্তুত করতে পারেন।

ইতোমধ্যেই ছাত্রদলের পদপ্রত্যাশীদের ব্যাপক সাড়া প্রমাণ করে—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কতটা জনপ্রিয় ও গ্রহণযোগ্য একটি ছাত্রসংগঠন। আমরা সকলের সঙ্গে সমন্বয় করে চেষ্টা করব, প্রত্যেকের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়ন করতে।

উল্লেখ্য, যারা পূর্ণাঙ্গ কমিটিতে অন্তর্ভুক্ত হবেন, তারা হল কমিটি, মাধ্যমিক শাখা এবং স্নাতক শাখার বিভাগীয় কমিটিতে থাকতে পারবেন না।

বিশেষভাবে উল্লেখ্য: জীবনবৃত্তান্ত জমা দেওয়া ব্যতীত কোনো পদপ্রত্যাশীকে কমিটিতে মূল্যায়নের সুযোগ থাকবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, হল কমিটি এবং মাধ্যমিক ও স্নাতক শাখার বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে ...
19/08/2026

রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, হল কমিটি এবং মাধ্যমিক ও স্নাতক শাখার বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী পদপ্রত্যাশী নেতাকর্মীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হলো।

নির্ধারিত সময়ের মধ্যে পদপ্রত্যাশী সকল নেতাকর্মীকে যথাযথভাবে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

17/08/2026

রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ।

30/11/2025

বিএনপি চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও নিউ গভ. ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মাহমুদ হাসান শিশিল এর আয়োজনে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ সংলগ্ন কাজিহাটা এতিমখানায় এতিম বাচ্চাদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, নিউ গভ. ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসান লিমন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওয়াসিফ, কামারুজ্জামান কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ সাইফ, ছাত্রনেতা ওসামা দুদায়েভ, রাতুল চৌধুরী ঐক্য, ওয়াসিক সহ নেতৃবৃন্দ।

Address

86 Nator Road Kazihata Rajpara
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share