Range DIG Office, Rajshahi

  • Home
  • Range DIG Office, Rajshahi

Range DIG Office, Rajshahi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Range DIG Office, Rajshahi, Law enforcement agency, D.I.G Office, .

To provide quality service by competent, efficient and dedicated professionals enjoying trust and respect of citizens to make Bangladesh a better and safer place to live.

**বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে স্বাগত অনুষ্ঠান**২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | সোমবারআজ সকাল ১১:৩০ ঘ...
24/08/2026

**বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে স্বাগত অনুষ্ঠান**

২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | সোমবার

আজ সকাল ১১:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের “পদ্মা” সম্মেলন কক্ষে রাজশাহী জেলার বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ মহোদয়কে স্বাগত জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানের রাজশাহী জেলায় দায়িত্ব পালনকালে তাঁর কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও অবদানের জন্য প্রশংসা করা হয়। ডিআইজি মহোদয় তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদকে স্বাগত জানিয়ে রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিতকরণে তাঁর সফলতা কামনা করেন।

এ সময় ডিআইজি মহোদয় বিদায়ী ও নবাগত উভয় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী-সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

**বগুড়ার আদমদীঘিতে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত**২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, বগুড়া...
23/08/2026

**বগুড়ার আদমদীঘিতে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত**

২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় চাঁপাপুর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁপাপুর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ৩৮ বগুড়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মহিত তালুকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

উদ্বোধন শেষে পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয়। সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

বক্তব্যে ডিআইজি মহোদয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও জনগণের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ এবং সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আদমদীঘি থানাধীন বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং বগুড়া জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মহিত তালুকদার এবং ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয় গাছের চারা রোপণ করেন।

**বগুড়া পুলিশ লাইন্স রেশন স্টোরের নবনির্মিত ভবন ও পুলিশ হাসপাতালে নবসংযোজিত আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির শুভ উদ্বোধন**২২ আ...
23/08/2026

**বগুড়া পুলিশ লাইন্স রেশন স্টোরের নবনির্মিত ভবন ও পুলিশ হাসপাতালে নবসংযোজিত আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির শুভ উদ্বোধন**

২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, বগুড়া পুলিশ লাইন্স রেশন স্টোরের নবনির্মিত ভবন এবং পুলিশ হাসপাতাল, বগুড়ায় নবসংযোজিত আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির শুভ উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

উদ্বোধন শেষে ডিআইজি মহোদয় নবনির্মিত রেশন স্টোর ভবনটি ঘুরে দেখেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় তিনি রেশন সামগ্রী সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে ফোর্সের চিকিৎসাসেবা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে পুলিশ হাসপাতাল, বগুড়ায় নবসংযোজিত আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির শুভ উদ্বোধন করেন ডিআইজি মহোদয়। এ সময় তিনি নবসংযোজিত চিকিৎসা যন্ত্রপাতি পরিদর্শন করেন এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম নিয়ে কথা বলেন।

ডিআইজি মহোদয় পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার, বগুড়া মহোদয়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

**পুনাক, রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মহোদয় কর্তৃক বগুড়া পুনাক পরিদর্শন**২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, পুলিশ নারী কল্যা...
23/08/2026

**পুনাক, রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মহোদয় কর্তৃক বগুড়া পুনাক পরিদর্শন**

২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার কার্যালয় পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মহোদয়ের সহধর্মিণী ও সম্মানিত উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, মিসেস শামীম আরা হক।

উপদেষ্টা মহোদয় পুনাক কার্যালয়ে পৌঁছালে পুনাক, বগুড়ার পক্ষ থেকে কেক কেটে তাঁকে স্বাগত জানানো হয়। পরবর্তীতে তিনি পুনাকের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কার্যক্রমের সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে মন্তব্যসহ স্বাক্ষর করেন।

পরবর্তীতে উপদেষ্টা মহোদয় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়া পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম ও প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সম্পর্কে অবগত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর তিনি পুলিশ প্লাজা, বগুড়ায় অবস্থিত পুনাক বুটিকস শপ পরিদর্শন করেন। তিনি বুটিকস শপে প্রদর্শিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং পুনাকের উদ্যোগে পরিচালিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়াসহ পুনাক, বগুড়ার সম্মানিত সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

**জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত**২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শন...
23/08/2026

**জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত**

২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ায় জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সহধর্মিণী ও সম্মানিত উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, মিসেস শামীম আরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় বিদ্যালয়ে উপস্থিত হলে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার শিক্ষার্থীরা তাঁদের বিশেষভাবে স্বাগত জানান। এ সময় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার শিক্ষক-শিক্ষার্থী, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

**পুনাক, বগুড়ার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত**২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, জেলা পুল...
23/08/2026

**পুনাক, বগুড়ার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত**

২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, জেলা পুলিশ লাইন্স, বগুড়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মহোদয়ের সহধর্মিণী ও সম্মানিত উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, মিসেস শামীম আরা হক। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। প্রধান অতিথি ও ডিআইজি মহোদয় পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ লাইন্স কম্পাউন্ডে প্রধান অতিথি মিসেস শামীম আরা হক এবং ডিআইজি মহোদয় পৃথকভাবে দুটি গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে পুলিশ সুপার, বগুড়া মহোদয়, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়ার সম্মানিত সদস্যবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

**ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের বগুড়া জেলা সফর ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত**২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার সকাল ১১:০০...
23/08/2026

**ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের বগুড়া জেলা সফর ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত**

২২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার সকাল ১১:০০ ঘটিকায় বগুড়া জেলা সফর করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

ডিআইজি মহোদয় বগুড়ায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয়। এ সময় ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের সহধর্মিণী ও সম্মানিত উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, মিসেস শামীম আরা হককেও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বগুড়া এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

এরপর বগুড়া জেলায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ মহোদয় এবং সভাপতিত্ব করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয়।

কল্যাণ সভায় ডিআইজি মহোদয় বগুড়া জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও কল্যাণ সংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন। পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে তিনি প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন এবং তাঁদের কল্যাণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য আহ্বান জানান। তিনি জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা দ্রুত ও যথাযথভাবে নিশ্চিত করতে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

**ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় কর্তৃক সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত**২০ আগস্ট ২০২৬ ...
20/08/2026

**ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় কর্তৃক সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত**

২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার

আজ সকাল ৯:০০ ঘটিকায় রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, সিরাজগঞ্জ-এর বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। পরিদর্শনকালে তিনি রিজার্ভ অফিসের সার্বিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার ও নথিপত্র এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি অফিসের কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় এবং সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়।

কল্যাণ সভায় ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ দিয়ে শোনেন। তিনি উত্থাপিত সমস্যাসমূহ দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন এবং পুলিশ সদস্যদের কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সেবাপ্রত্যাশী জনগণের প্রতি আন্তরিক, মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় বিশেষ ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কর্মকাণ্ডের জন্য প্রধান অতিথি ডিআইজি মহোদয় পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন।

এরপর ডিআইজি মহোদয় সিরাজগঞ্জ জেলা ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে সিরাজগঞ্জ জেলায় কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ডিআইজি মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও তৎপর, দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন। তিনি অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা দ্রুত ও যথাযথভাবে প্রদান করার ওপর গুরুত্বারোপ করেন।

*সবুজায়নের প্রত্যয়ে সিরাজগঞ্জ জেলা পুনাকের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত*২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | বৃহস্প...
20/08/2026

*সবুজায়নের প্রত্যয়ে সিরাজগঞ্জ জেলা পুনাকের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত*

২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার

আজ সকাল ১০:০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিরাজগঞ্জের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে “সবুজায়নের প্রত্যয়ে গাছের চারা বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মহোদয়ের সহধর্মিণী ও উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ মিসেস শামীম আরা হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরবর্তীতে তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স কম্পাউন্ডে একটি গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের সহধর্মিণী ও রাজশাহী জেলা পুনাকের সভানেত্রী জনাব তাপসী রাবেয়া। এছাড়াও সিরাজগঞ্জ জেলা পুনাকের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

*ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় কর্তৃক সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন*২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | বৃহস্পতি...
20/08/2026

*ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয় কর্তৃক সিরাজগঞ্জ জেলা পুলিশের বার্ষিক প্যারেড পরিদর্শন*

২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | বৃহস্পতিবার

আজ সকাল ৮:০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে সিরাজগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বার্ষিক প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

সালামি গ্রহণ শেষে ডিআইজি মহোদয় প্যারেড পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার, সিরাজগঞ্জ জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়সহ সিরাজগঞ্জ জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

D.I.G Office

6000

Alerts

Be the first to know and let us send you an email when Range DIG Office, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share