24/08/2026
**বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে স্বাগত অনুষ্ঠান**
২৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ | সোমবার
আজ সকাল ১১:৩০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের “পদ্মা” সম্মেলন কক্ষে রাজশাহী জেলার বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদ মহোদয়কে স্বাগত জানিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানের রাজশাহী জেলায় দায়িত্ব পালনকালে তাঁর কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও অবদানের জন্য প্রশংসা করা হয়। ডিআইজি মহোদয় তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে নবাগত পুলিশ সুপার জনাব মোঃ মামুন অর রশিদকে স্বাগত জানিয়ে রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের প্রত্যাশিত পুলিশি সেবা নিশ্চিতকরণে তাঁর সফলতা কামনা করেন।
এ সময় ডিআইজি মহোদয় বিদায়ী ও নবাগত উভয় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী-সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।