16/08/2026
বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে ICRC,Dhaka এর ব্যবস্থাপনায় ০১ (এক) দিন মেয়াদী Workshop on International Law Enforcement Standards Training এবং ০৫ (পাঁচ) দিন মেয়াদী Basic First Aid & T0T on BFA Agenda Training শুরু হচ্ছে।
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার অনুমোদনক্রমে এবং International Committee of the Red Cross (ICRC), Dhaka-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর চেমনী মেমোরিয়াল হলে বিপিএতে কর্মরত কনস্টেবল হতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে ০১ (এক) দিন মেয়াদী Workshop on International Law Enforcement Standards এবং ১৬/০৮/২০২৬ খ্রি. হতে ২০/০৮/২০২৬ খ্রি. পর্যন্ত ০৫ (পাঁচ) দিন মেয়াদী Basic First Aid Training এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন Nicolas Fleury, Head of Delegation, Frédéric Massip, Regional Delegate for Police and Gendarmerie,Rista Binte Siddique, Armed and Security Forces Program Adviser,Dr.Jalisa Khanam,Health Program Manager,ICRC,Kazi Imdadul Hoque
Health field officer এবং Md. Shohag Mia, ASI, PHQ, Bangladesh Police.
এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে জনাব বাসুদেব বনিক, এনডিসি,ভাইস-প্রিন্সিপাল, জনাব মোহাম্মদ হারুন-অর-রশিদ, অতিরিক্ত ডিআইজি(CRIIT),জনাব মাহমুদা আফরোজ লাকী,পুলিশ সুপার(CRIIT) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।