সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর ইউনিট

  • Home
  • Bangladesh
  • Ramna
  • সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর ইউনিট

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর ইউনিট সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, একই ধারার ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার লক্ষে একত্রিত হোন।

06/08/2026

বৈষম্যহীন রাষ্ট্র ও শিক্ষাব্যবস্থার দাবিতে ঐক্যবদ্ধ হোন!
জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী স্মরণে Socialist Students’ Front সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর আয়োজন "জুলাই সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান"।

৬জুলাই ২০২৬
স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা কলেজের সংকট নিরসনে ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ অনুষ্ঠিতআজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১২...
23/07/2026

ঢাকা কলেজের সংকট নিরসনে ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত

আজ ২৩ জুলাই (বৃহস্পতিবার) বেলা ১২ টায় ঢাকা কলেজ শহীদ মিনারে ঢাকা কলেজের চলমান সংকট নিরসনে ৫ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কলেজ শাখার অর্থ সম্পাদক নাহিয়ান শাবাব ও ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান নাফিজ।

দাবিসমূহ—
১. প্রথম বর্ষ থেকেই সকল শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত কর। আবাসন সংকট নিরসনে বহুতলবিশিষ্ট নতুন হল নির্মাণ কর এবং আখতারুজ্জামান ইলিয়াস হল পুনর্নির্মাণ কর।
২. ডাইনিং ও ক্যাফেটেরিয়ায় পর্যাপ্ত ভর্তুকি দিয়ে খাবারের দাম কমাও এবং মান উন্নত কর।
৩. পরিবহন সংকট নিরসনে বাসের সংখ্যা ও রুট বৃদ্ধি কর।
৪. মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক এমবিবিএস চিকিৎসক নিয়োগসহ প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসাসেবা নিশ্চিত কর।
৫. সকল বিভাগে মানসম্মত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত কর।

19/07/2026

১৮ জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে রাজধানীর রামপুরায় আফতাবনগর গেটে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। শ্রদ্ধা নিবেদনে বক্তব্য রাখে - সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাবিন আবতাহি।

১৮ জুলাই ২০২৬
আফতাবনগর গেইট

ঢাকা কলেজে আবাসন, ডাইনিং-ক্যান্টিনসহ ৫ দফা দাবিতে আজ বিকেল ৫:৩০ টায় হলপাড়ার বকুলতলায় ছাত্র সমাবেশ সফল করতে ক্যাম্পাসে প্...
19/07/2026

ঢাকা কলেজে আবাসন, ডাইনিং-ক্যান্টিনসহ ৫ দফা দাবিতে আজ বিকেল ৫:৩০ টায় হলপাড়ার বকুলতলায় ছাত্র সমাবেশ সফল করতে ক্যাম্পাসে প্রচারণা।

১৯ জুলাই ২০২৬
ঢাকা কলেজ

‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদনগতকাল ১৮ জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও ‘প...
19/07/2026

‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন

গতকাল ১৮ জুলাই গণঅভ্যুত্থান স্মরণ ও ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে রাজধানীর রামপুরায় আফতাবনগর গেটে মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র জোট, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠনসমূহ।

এদিন আফতাবনগর গেটে একটি অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে জোটের অন্তর্ভুক্ত সংগঠনসমূহ—সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এই সময়ে শ্রদ্ধা নিবেদনে অংশ নিয়ে বক্তব্য দেন শহীদ জিল্লুর রহমানের বাবা।

১৮ জুলাই ২০২৬
আফতাবনগর গেইট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্ৰহনকারীদের শুভকামনা জানিয়ে বাঙলা কলেজে Socialis...
18/07/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্ৰহনকারীদের শুভকামনা জানিয়ে বাঙলা কলেজে Socialist Students' Front, Government Bangla College Unit এর সহায়তা বুথ।

১৭ জুলাই ২০২৬
সরকারি বাঙলা কলেজ

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্ৰহনকারী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট,...
18/07/2026

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্ৰহনকারী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা কলেজ শাখার সহায়তা বুথ।

১৭ জুলাই ২০২৫

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্ৰহনকারীদের শুভকামনা জানিয়ে বিভিন্ন ক্যাম্পাসে স...
17/07/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্ৰহনকারীদের শুভকামনা জানিয়ে বিভিন্ন ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সহায়তা বুথ।

১৭ জুলাই, ২০২৬

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্ৰহনকারীদের শুভকামনা জানিয়ে বিভিন্ন ক্যাম্পাসে সমাজতান...
17/07/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় অংশগ্ৰহনকারীদের শুভকামনা জানিয়ে বিভিন্ন ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সহায়তা বুথ।

১৭ জুলাই, ২০২৬

Address

22/1 Topkhana Road
Ramna

Alerts

Be the first to know and let us send you an email when সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share