12/08/2026
সার্টিফিকেট-মার্কশিট-প্রত্যয়নপত্র-প্রশংসাপত্র উত্তোলনের জন্য প্রসেসিং ফি নামক অন্যায্য টাকা আদায়ের খাত বন্ধ করার জন্য হল প্রভোস্ট বরাবর দাবি উত্থাপন করা হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের পক্ষ থেকে।
২০২৪ সালের জানুয়ারি মাসে ফ্যাসিস্টের শাসনামলে এই অন্যায্য টাকা আদায়ের খাতকে বৈধতা দেয়ার চেষ্টা করা হয়। একটি স্বাক্ষরের জন্য ৩০০ টাকা আদায়ের এই হয়রানি বন্ধ করা হোক।
পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত ফগিং মেশিন ব্যবহার করা ও হলের পরিচ্ছন্নতা বৃদ্ধিতে পদক্ষেপ গ্রহণের বিষয়ে অনুরোধ জানানো হয়।