BNCC Army Wing, Dhaka University Contingent.

BNCC Army Wing, Dhaka University Contingent. Welcome to the official page of BNCC Army Wing, Dhaka University Contingent.

গৌরবের অর্জন দায়িত্ব, নেতৃত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার অনন্য সমন্বয়ে ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প–৪/২০২৬-এ নিজেদের যোগ্যতার...
24/08/2026

গৌরবের অর্জন

দায়িত্ব, নেতৃত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার অনন্য সমন্বয়ে ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প–৪/২০২৬-এ নিজেদের যোগ্যতার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের একদল গর্বিত ক্যাডেট।

কোম্পানি থেকে ব্যক্তিগত মূল্যায়ন—বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অর্জন ও নেতৃত্বের স্বীকৃতি আমাদের জন্য নিঃসন্দেহে গর্ব ও অনুপ্রেরণার।

এই সাফল্য হোক আরও বড় অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা।

অভিনন্দন সকল কৃতী ক্যাডেটকে।

প্রচারে_
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-৪/২০২৬বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-৪/২০২৬ গ...
23/08/2026

ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-৪/২০২৬

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-৪/২০২৬ গত ৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ থেকে ১৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বিএনসিসি প্রশিক্ষণ একাডেমি, সাভার, বাইপাইলে অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের সেনা শাখা থেকে ৯ জন ক্যাডেট অংশগ্রহণের সুযোগ লাভ করে।

ক্যাম্পজুড়ে সামরিক প্রশিক্ষণ, শৃঙ্খলা, নেতৃত্ব ও দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক ক্লাসের মাধ্যমে ক্যাডেটদের সামরিক জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করা হয়। ক্যাম্পের পুরো সময়জুড়ে বিভিন্ন কার্যক্রম ও প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের ধারাবাহিকভাবে মূল্যায়ন করা হয়।

এ ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের ক্যাডেট সার্জেন্ট সবুজ ইসলাম মুন্না বিএসএম হিসেবে এবং ক্যাডেট সার্জেন্ট সাজিয়া করিম সুচনা ও ক্যাডেট কর্পোরাল ইসরাত জাহান আশা যথাক্রমে ব্রাভো কোম্পানি ও চার্লি কোম্পানির সিএসএম হিসেবে দায়িত্ব লাভ করেন। এছাড়া ক্যাডেট কর্পোরাল মোসাম্মদ সাবেকুন নাহার মুক্তা, ক্যাডেট কর্পোরাল জারিফা নাওয়ার, ক্যাডেট কর্পোরাল সানোয়ারা আক্তার সানু ও ক্যাডেট কর্পোরাল ফাতেমা আক্তার প্লাটুন উপ-অধিনায়ক এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল রেফাদুল ইসলাম সেকশন অধিনায়ক ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল জান্নাতি আক্তার সেকশন উপ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ক্যাম্পের ধারাবাহিক মূল্যায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের পাঁচজন ক্যাডেট, ক্যাডেট সার্জেন্ট সাজিয়া করিম সুচনা, ক্যাডেট কর্পোরাল জারিফা নাওয়ার, ক্যাডেট সার্জেন্ট সবুজ ইসলাম মুন্না, ক্যাডেট কর্পোরাল সানোয়ারা আক্তার সানু, ক্যাডেট ল্যান্স কর্পোরাল রেফাদুল ইসলাম শীর্ষ ১০ জন শ্রেষ্ঠ ক্যাডেটের তালিকায় স্থান অর্জন করে। এছাড়াও আলফা, ব্রাভো, চার্লি ও ডেলটা—এই চারটি কোম্পানির মধ্যে ক্যাডেট সার্জেন্ট সাজিয়া করিম সুচনার নেতৃত্বে চার্লি কোম্পানি শ্রেষ্ঠ কোম্পানি হওয়ার গৌরব অর্জন করে।

এই অর্জন ক্যাডেটদের নিষ্ঠা, প্রশিক্ষণে মনোযোগ ও দায়িত্ব পালনের প্রতিফলন।

ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্পিং-৪/২০২৬ ছিল সামরিক জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জনের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত দায়িত্ববোধকে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। দায়িত্ব পালনে তাদের নিষ্ঠা, নেতৃত্ব ও দক্ষতা আরও বিকশিত হোক এবং ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে তারা কন্টিনজেন্টের গৌরব আরও সমৃদ্ধ করুক। অভিনন্দন ও শুভকামনা সকলের জন্য!

প্রচারে_
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

২১ আগস্ট ২০২৬, শুক্রবার। নবাগত ২৬ ব্যাচের রিক্রুট ক্যাডেটদের নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো...
21/08/2026

২১ আগস্ট ২০২৬, শুক্রবার। নবাগত ২৬ ব্যাচের রিক্রুট ক্যাডেটদের নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণের ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো দ্বিতীয় দিনের ক্লাস। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের আয়োজনে শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নবাগত ক্যাডেটবৃন্দ।

প্রথম দিনের প্রশিক্ষণের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের ক্লাসেও ক্যাডেটদের কয়েকটি দলে বিভক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। সিনিয়র ক্যাডেটদের নেতৃত্বে নবাগতদের প্রাথমিক সামরিক জ্ঞান, শৃঙ্খলা, দলগত সমন্বয় ও মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ওয়ার্ম-আপ পিটি, বেসিক ড্রিলসহ বিভিন্ন প্রাথমিক প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের নিয়মিত অনুশীলনের সঙ্গে আরও অভ্যস্ত করে তোলা হয়।

প্রশিক্ষণের প্রতিটি ধাপ অতিক্রম করে একজন আদর্শ, সুশৃঙ্খল, দক্ষ ও দায়িত্বশীল ক্যাডেট হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলেছে নবাগত ২৬ ব্যাচ।

নবাগত ২৬ ব্যাচের সকল ক্যাডেটের জন্য রইল আন্তরিক শুভকামনা।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালিগত ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর হেডকোয়ার...
20/08/2026

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

গত ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর হেডকোয়ার্টারের উদ্যোগে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালিতে অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়া, প্লাটুন কমান্ডার, ৫১ বিএনসিসি ফ্লোটিলা, ঢাকা ও প্রফেসর আন্ডার অফিসার, বিএনসিসি নৌ শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট—স্যারসহ বিএনসিসি সেনা শাখার সামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনসিসি ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিভিন্ন সচেতনতামূলক প্রচারণার মধ্য দিয়ে র‍্যালিটি সফলভাবে সম্পন্ন হয়। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

সমর বিজ্ঞান সার্টিফিকেট (সিনিয়র ও জুনিয়র) কোর্স পরীক্ষা-২০২৩ সংক্রান্ত নোটিশ!সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে য...
17/08/2026

সমর বিজ্ঞান সার্টিফিকেট (সিনিয়র ও জুনিয়র) কোর্স পরীক্ষা-২০২৩ সংক্রান্ত নোটিশ!

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমর বিজ্ঞান সার্টিফিকেট (সিনিয়র ও জুনিয়র) কোর্স পরীক্ষা-২০২৩ আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শনিবার অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সকল ক্যাডেটকে অনতিবিলম্বে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC), ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট-এর অফিস হতে প্রয়োজনীয় ফরম সংগ্রহ করে যথাসময়ে পূরণপূর্বক জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

বিঃদ্রঃ ২০২৩ সাল এবং এর পূর্বে ক্যাডেট নম্বর প্রাপ্ত ক্যাডেটগণ উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বিষয়টি সংশ্লিষ্ট সকলকে গুরুত্বসহকারে অবহিত করা হলো।

অফিস বিভাগ
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নবাগত...
14/08/2026

১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হলো বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নবাগত ২৬ ব্যাচের রিক্রুট ক্যাডেটদের নিয়মিত সাপ্তাহিক ক্লাস। শহীদ সার্জেন্ট রুমী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রথম দিনের এই প্রশিক্ষণে শতাধিক নবাগত ক্যাডেট অংশগ্রহণ করেন।

প্রথম দিনের ক্লাসে ক্যাডেটদের কয়েকটি দলে ভাগ করে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমের নেতৃত্বে ছিলেন সিনিয়র ক্যাডেটবৃন্দ। এ সময় নবাগত ক্যাডেটদের প্রাথমিক পরিচিতি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সম্পর্কে সাধারণ ধারণা, ওয়ার্ম-আপ পিটি এবং বেসিক ড্রিলের ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

একজন আদর্শ, সুশৃঙ্খল ও দক্ষ ক্যাডেট হিসেবে নিজেদের গড়ে তোলার প্রত্যয়ে আজ থেকে শুরু হলো তাদের নতুন এক যাত্রা।

আমাদের বিশ্বাস, নিয়মিত প্রশিক্ষণমূলক ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে নবাগত ক্যাডেটরা শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ ও বিভিন্ন ব্যবহারিক বিষয়ে জ্ঞান ও দক্ষতা অর্জন করবে। ভবিষ্যতে এই প্রশিক্ষণ তাদের দেশ ও সমাজের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

নবাগত ২৬ ব্যাচের সকল ক্যাডেটের জন্য রইল আন্তরিক শুভকামনা।

০১ আগস্ট ২০২৬ তারিখ রোজ শনিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ১ বিএনসিসি ব্য...
01/08/2026

০১ আগস্ট ২০২৬ তারিখ রোজ শনিবার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে ১ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্ট কর্তৃক সাভার ক্যান্টনমেন্ট ফায়ারিং রেঞ্জে ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট থেকে ১০ (দশ) জন চৌকষ ক্যাডেট সফলভাবে অংশগ্রহণ করেন এবং দক্ষতার সঙ্গে ফায়ারিং সম্পন্ন করেন।

প্রশিক্ষণ চলাকালে ক্যাডেটরা অস্ত্র পরিচালনার মৌলিক কৌশল, নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ, নির্ভুল নিশানাভেদ এবং ব্যবহারিক ফায়ারিং অনুশীলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ সামরিক দক্ষতা অর্জন করেন। এ প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা, শৃঙ্খলাবোধ এবং মৌলিক সামরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রশিক্ষণে অধিকতর সফল অংশগ্রহণ, নেতৃত্বের গুণাবলির বিকাশ এবং ব্যক্তিত্ব গঠনে এ অভিজ্ঞতা কার্যকর ভূমিকা পালন করবে।

প্রচারে—
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত "রক্তদাতা সম্মাননা-২০২৬" অনুষ্ঠানে বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টি...
31/07/2026

বিশ্ব রক্তদাতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত "রক্তদাতা সম্মাননা-২০২৬" অনুষ্ঠানে বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের দায়িত্ব পালন

৩১ জুলাই ২০২৬ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে "রক্তদাতা সম্মাননা ২০২৬" অনুষ্ঠান বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, এমপি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ বিএনসিসি ব্যাটালিয়নের সম্মানিত ব্যাটালিয়ন অ্যাডজুট্যান্ট মেজর মুহাম্মদ আব্দুস সালাম স্যার এবং বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের সম্মানিত পিইউও ড. নাফিজা ফেরদৌসী স্যার।

অনুষ্ঠানে শৃঙ্খলা রক্ষা, আগত অতিথিদের সার্বিক সহযোগিতা এবং অনুষ্ঠান ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিএনসিসি সেনা শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্টের নির্বাচিত ০৪ (চার) জন ক্যাডেট দায়িত্ব পালন করেন। তাঁদের শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অনুষ্ঠানটির সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বিএনসিসির ভাবমূর্তি আরও উজ্জ্বল করে।

প্রচারে
মিডিয়া উইং
বিএনসিসি সেনা শাখা
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট

শুধু শারীরিক সক্ষমতায় নয়, জ্ঞান ও নেতৃত্বেও এগিয়ে থাকাই একজন ক্যাডেটকে করে তোলে স্বতন্ত্র।এই লক্ষ্যকে সামনে রেখে গতকা...
29/07/2026

শুধু শারীরিক সক্ষমতায় নয়, জ্ঞান ও নেতৃত্বেও এগিয়ে থাকাই একজন ক্যাডেটকে করে তোলে স্বতন্ত্র।

এই লক্ষ্যকে সামনে রেখে গতকাল ২৮ জুলাই, ২০২৬, মঙ্গলবার বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট-এর আয়োজনে সাপ্তাহিক সমর বিজ্ঞান তত্ত্বীয় ক্লাস অনুষ্ঠিত হয়।

ক্লাসটি পরিচালনা করেন পিইউও ড. নাফিজা ফেরদৌসী স্যার। সেনা শাখার ক্যাডেটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্লাসটি ছিল প্রাণবন্ত ও ফলপ্রসূ।

তাত্ত্বিক জ্ঞানের এই ধারাবাহিক চর্চা ক্যাডেটদের সমর বিজ্ঞান বিষয়ে দক্ষতা বৃদ্ধি, পরীক্ষার প্রস্তুতি এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রচারে_
মিডিয়া উইং,
বিএনসিসি সেনা শাখা,
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট।

Battalion Collective Camping – 2/202618–24 July 2026Six Cadet Corporals from BNCC Army Wing, Dhaka University Contingent...
28/07/2026

Battalion Collective Camping – 2/2026
18–24 July 2026

Six Cadet Corporals from BNCC Army Wing, Dhaka University Contingent proudly represented our contingent in Battalion Collective Camping – 2/2026 with dedication, discipline, and teamwork.

Throughout the camp, our cadets were entrusted with important leadership responsibilities. One of our corporals, Sunzida Bahar Borna was appointed Sports Sergeant and served as the Commander of Company-2. Among the remaining corporals, Mosammad Sabekun Naher Mukta served as the Commander of the Female Wing of Company-2, Salman Ahmed Saimon as the Commander of the Male Wing of Company-2, while the other Cadet Corporals, Raeesa Sarwar, Mahmuda and Eisa Ruhullah took on the responsibilities of Deputy Commanders under various appointment holders.

Our contingent also brought home remarkable achievements:
Cadet Corporal Mosammad Sabekun Naher Mukta became Champion in Poem Recitation simultaneously winning the award for Best Cadet Female. Md. Eisa Ruhullah became Runner-up in Table Tennis.

Beyond these accomplishments, the camp offered invaluable training and practical learning. Cadets attended classes on Raid, Ambush, Map Reading, Handling of arms, Bayonet Fight and other essential military subjects with practical demonstrations that strengthened their understanding and confidence. The experience also instilled discipline, leadership, teamwork, and effective time management qualities that shape every capable cadet.

The camp concluded with a vibrant cultural programme, celebrating the friendships, memories, and experiences shared throughout the journey.

We extend our heartfelt gratitude to our respected officers and instructors for their guidance and support. Congratulations to all our cadets for representing Dhaka University Contingent with excellence. May this experience inspire us to continue striving for greater achievements in the days ahead.

Address

Shaheed Sergeant Rumi Vaban
Ramna

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801845882272

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Army Wing, Dhaka University Contingent. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC Army Wing, Dhaka University Contingent.:

Shortcuts

Share