সাহিত্য ব্যঞ্জন

সাহিত্য ব্যঞ্জন আপনার মৌলিক কিংবা অনুবাদকৃত বই প্রকাশের জন্য আজই যোগাযোগ করুন।

মানব জীবনে বই পরম বন্ধু। জ্ঞানার্জনের অন্যতম প্রধান মাধ্যম বই। কিন্তু বর্তমান ডিজিটাল সময়ে বই সংগ্রহ কিংবা পাঠে পাঠকের যেমন অনীহা, তেমন বই প্রকাশেও তৈরি হচ্ছে নানা জটিলতা। এজন্য অবশ্য অর্থনৈতিক এবং পারিপার্শ্বিক নানা বিষয় ছাড়াও মানহীন পাণ্ডুলিপি প্রকাশ সহ বিতর্কিত বই প্রকাশ প্রক্রিয়া ও অসুস্থ প্রতিযোগিতা অনেকাংশে দায়ী। যা কঠোরভাবে অসমর্থন করে সাহিত্য ব্যঞ্জন।
এ সকল জটিলতা ও সমস্যা কাটিয়ে সহজ উপায়ে

মানসম্মত বই প্রকাশ এবং পাঠকের হাতে পৌছে দেওয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সাহিত্য ব্যঞ্জন প্রকাশন। ঝামেলহীন বই প্রকাশের নিশ্চয়তা প্রদানের মাধ্যমে, বিশেষ করে নবীন লেখক এবং পাঠক তৈরির এক অনন্য প্লাটফর্ম সাহিত্য ব্যঞ্জন।
পাণ্ডুলিপি নির্বাচন থেকে শুরু করে সুন্দর প্রচ্ছদে মলাটবন্দি পর্যন্ত প্রতিটি কাজ দক্ষতার সাথে সু-সম্পন্ন করে গুণে-মানে অনন্য শৈল্পিক বই প্রকাশে লেখক-পাঠক উভয়ের আস্থা অর্জনে বদ্ধ পরিকর সাহিত্য ব্যঞ্জন।

উৎসবের আমেজে আবারো মেতে উঠবে 'সাহিত্য ব্যঞ্জন'। যারা এই আয়োজনকে ঘিরে মতামত জানিয়েছেন তাদের কে আন্তরিক ধন্যবাদ। বুক রিভিউ...
21/10/2025

উৎসবের আমেজে আবারো মেতে উঠবে 'সাহিত্য ব্যঞ্জন'। যারা এই আয়োজনকে ঘিরে মতামত জানিয়েছেন তাদের কে আন্তরিক ধন্যবাদ। বুক রিভিউ ও কবিতা আবৃত্তি থেকে যে কোনো একটি বিষয় পছন্দের জন্য বলা হলেও দুটি বিষয়েই আপনাদের মতামত সমান। আর সাহিত্য ব্যঞ্জন সর্বদা আপনাদের পছন্দ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেই। তাই আপনাদের ইচ্ছে অনুযায়ী ‍দুটি বিষয় নিয়েই শুরু হতে যাচ্ছে আমাদের আয়োজন। এখন তা কতটুকু বাস্তবায়ন হবে তা নির্ভর করছে আপনাদের উপর।

📢 বিশেষ ঘোষণা! 📚🗣️
'সাহিত্য ব্যঞ্জন' গ্রুপে শুরু হচ্ছে সাহিত্য চর্চার এক নতুন পথচলা!
'বইয়ের পাতা থেকে কাব্যের সুরে'
আপনার প্রিয় বইয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দিন এবং আপনার পছন্দের কবিতা আবৃত্তি করে সবার মন জয় করুন।

ইভেন্টের বিষয়বস্তু:
১. বুক রিভিউ (Book Review):
আপনি সম্প্রতি যে কোনো বাংলা বা বিদেশি (অনূদিত) বই পড়েছেন, সেটির একটি সংক্ষিপ্ত কিন্তু আকর্ষণীয় সমালোচনা বা পর্যালোচনা (রিভিউ) ভিডিও বা লিখিত আকারে পোস্ট করুন।
রিভিউতে বইটির ভালো লাগা ও না লাগা দিকগুলো তুলে ধরুন।
২. কবিতা আবৃত্তি (Poetry Recitation):
আপনার নিজের লেখা অথবা অন্য কোনো প্রিয় কবির লেখা কবিতা সুন্দর করে আবৃত্তি করে একটি ভিডিও পোস্ট করুন।
আবৃত্তির সময় স্পষ্ট উচ্চারণ এবং উপযুক্ত বাচনভঙ্গির দিকে খেয়াল রাখবেন।

সময়সীমা:
শুরু: ২১ অক্টোবর, ২০২৫
শেষ: ১৫ নভেম্বর, ২০২৫

অংশগ্রহণের নিয়মাবলী:
আপনার রিভিউ/আবৃত্তি পোস্ট করার সময় অবশ্যই #বইয়ের_পাতা_থেকে_কাব্যের_সুরে এবং #সাহিত্য_ব্যঞ্জন এই হ্যাশট্যাগ দুটি ব্যবহার করুন।
পোস্টটি অবশ্যই 'সাহিত্য ব্যঞ্জন' গ্রুপে পোস্ট করতে হবে।
ভিডিও পোস্ট করার ক্ষেত্রে ভিডিওর মান (Video Quality) এবং শব্দের স্পষ্টতা (Audio Clarity) বজায় রাখার চেষ্টা করুন।
রিভিউ/আবৃত্তির বিষয়বস্তু যেন অবশ্যই শালীন ও মানসম্মত হয়।
সর্বাধিক সংখ্যক লাইক, মন্তব্য ও শেয়ার পাওয়া সেরা রিভিউ এবং সেরা আবৃত্তিকে গ্রুপ থেকে উপহার ও সম্মাননা সনদ দেওয়া হবে।
আসুন, বইয়ের জ্ঞান আর কবিতার মাধুর্য ছড়িয়ে দিই সবার মাঝে! আপনার সৃজনশীল প্রকাশ দেখতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।
পোস্ট করুন আর মাতুন সাহিত্যের রঙে!
ধন্যবাদান্তে, সাহিত্য ব্যঞ্জন - অ্যাডমিন প্যানেল



সাহিত্য ব্যঞ্জন প্রকাশন
সাহিত্য ব্যঞ্জন প্রকাশন
সাহিত্য ব্যঞ্জন পরিষদ
সাহিত্য ব্যঞ্জন পত্রিকা
Sheikh Sohel Rana

সাহিত্য ব্যঞ্জন পরিবারের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।শুভ নববর্ষ ১৪৩২।সাহিত্য ব্যঞ্জন পরিষদসাহিত্য ব্যঞ্জন পত...
14/04/2025

সাহিত্য ব্যঞ্জন পরিবারের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ ১৪৩২।
সাহিত্য ব্যঞ্জন পরিষদ
সাহিত্য ব্যঞ্জন পত্রিকা
সাহিত্য ব্যঞ্জন প্রকাশন
সাহিত্য ব্যঞ্জন প্রকাশন

বই- আভিজাত্যের অন্তরালেলেখক- Nargis Dojaপ্রচ্ছদ- Nipa Nefar T**iপ্রকাশক- Sheikh Sohel Rana, সাহিত্য ব্যঞ্জন প্রকাশনপৃষ্ট...
09/02/2025

বই- আভিজাত্যের অন্তরালে
লেখক- Nargis Doja
প্রচ্ছদ- Nipa Nefar T**i
প্রকাশক- Sheikh Sohel Rana, সাহিত্য ব্যঞ্জন প্রকাশন
পৃষ্টা- ১১২
মুদ্রণ মূল্য- ৩০০/-
ফটো কার্টেসি- Nurun Nahar Alam

 #নতুন_বই_২০২৫কাব্য সংকলন - বারোয়ারি কাব্যসম্পদনা - নাজমুন নাহার নূপুরপ্রচ্ছদ - জীনাতুল কুবরা নিপাপ্রকাশক - শেখ সোহেল রা...
25/01/2025

#নতুন_বই_২০২৫

কাব্য সংকলন - বারোয়ারি কাব্য
সম্পদনা - নাজমুন নাহার নূপুর
প্রচ্ছদ - জীনাতুল কুবরা নিপা
প্রকাশক - শেখ সোহেল রানা

কবিগণ-
১. নারগিস দোজা
২. রুনু সিদ্দিক
৩. শেখ সোহেল রানা
৪. রুশো
৫. শায়লা শারমিন তৃষা
৬. মাসুদার রহমান
৭. ফেরদৌশি কবীর
৮. নুরুন নাহার আইরিন
৯. মোঃ ওয়াহেদ আলী
১০. সামসুন্নাহার
১১. নাজমুন নাহার নূপুর
১২. অনাশ আলমগীর

পাওয়া যাবে অমর একুশে বইমেলা ২০২৫ এ...

Address

Sugarmil, Betbunia, Kawkhali
Rangamati
4511

Alerts

Be the first to know and let us send you an email when সাহিত্য ব্যঞ্জন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category