07/06/2026
অকথ্য ভাষায় গালাগালি, ব্যক্তিগত আক্রমণ ও অশ্লীলতাকে কখনোই "রোস্টিং" বলা যায় না। রোস্টিং হতে পারে বিনোদনের একটি মাধ্যম, কিন্তু সেটি শালীনতা, সম্মানবোধ এবং সামাজিক দায়বদ্ধতার সীমার মধ্যে থাকা উচিত।
সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় কিছু উঠতি কনটেন্ট ক্রিয়েটরকে দেখা যাচ্ছে, যারা কনটেন্ট ও রোস্টিংয়ের নামে অশালীন ভাষা, কুরুচিপূর্ণ মন্তব্য এবং অপমানজনক আচরণকে স্বাভাবিক করে তুলছেন। এতে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে।
সমালোচনা বা হাস্যরসের অধিকার সবার আছে, তবে তা যেন কারও মর্যাদা ক্ষুণ্ন না করে এবং সমাজে অশালীনতা ছড়িয়ে না দেয়। ভিউ, রিচ বা জনপ্রিয়তার জন্য অশ্লীলতা প্রচার কোনো সৃজনশীলতা নয়।
Cyber Helpline Rangamati সকলকে সচেতন, দায়িত্বশীল এবং ইতিবাচক কনটেন্ট তৈরির আহ্বান জানাচ্ছে। সুস্থ বিনোদন হোক আমাদের সংস্কৃতির অংশ, অশালীনতা নয়।