18/07/2026
🔷 লেকার্সে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত 🔷
আজ, ১৮ জুলাই ২০২৬, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, রাঙামাটিতে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে একটি ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মোঃ শরীফুল ইসলাম, এইসি মহোদয়-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ।
সভার মূল উদ্দেশ্য ছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, একাডেমিক অগ্রগতি, শৃঙ্খলা, নিয়মিত অধ্যয়ন, পরীক্ষার প্রস্তুতি এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করা।
সভার সূচনায় অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন, দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা, নৈতিক মূল্যবোধ এবং লক্ষ্যভিত্তিক অধ্যয়নের গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একজন শিক্ষার্থীর সফলতা নিশ্চিত করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
পরবর্তীতে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের বর্তমান একাডেমিক অবস্থা, শ্রেণিকক্ষের অংশগ্রহণ, পরীক্ষার প্রস্তুতি, উপস্থিতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন এবং আরও উন্নত ফলাফল অর্জনে প্রয়োজনীয় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় পর্বে অভিভাবকবৃন্দ তাঁদের মূল্যবান মতামত, অভিজ্ঞতা ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। অধ্যক্ষ মহোদয় ও শিক্ষকবৃন্দ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং অভিভাবকদের সুচিন্তিত মতামত গভীর মনোযোগের সঙ্গে গ্রহণ করেন।
পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার এ আয়োজন শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে যোগাযোগকে আরও সুদৃঢ় করবে এবং শিক্ষার্থীদের মেধা, মনন ও নৈতিক বিকাশের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে ইতিবাচক ভূমিকা রাখবে—এই প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।