31/08/2026
শুভ প্রতিষ্ঠা বার্ষিকী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল বড় ভাই ,বন্ধু ও সহ যোদ্ধাদের।
এইতো সেদিন কয়েকজন মিলে পরামর্শ করে বিভিন্ন মানবিক কাজ একসঙ্গে করার জন্য ছোট্ট একটি নাম দেওয়ার মধ্য দিয়ে সংগঠন তৈরি করি।
২০২০ সালে ৩১ আগস্ট আত্মপ্রকাশ করি সংগঠনের নাম। আজ দেখতে দেখতে ৫ বছর শেষ এবং ৬ বছরের পদার্পণ করতেছে। এই ৫ বছরে কতই না আমাদের ত্যাগ, শ্রম এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পেয়েছি যা কখনো ভুলতে পারবো না। আমরা আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকবো।
আত্নপ্রকাশের পর যুক্ত করেছিলাম কিছু বড় ভাইদের যাদের পরামর্শ ও সহযোগিতা কখনো ভুলবার নয়। ইনশাআল্লাহ আপনাদের পরামর্শেই আমরা পৌছাবো আমাদের স্বপ্ন মানবিক সমাজে।
শুরুতে আমরা ---
★ সমাজের সুবিধা বঞ্চিত কিছু মানুষকে মাসিক খাদ্য সহায়তা দেওয়া।
★ উপযুক্ত সময়ে বৃক্ষরোপণ করা।
★ মাদ্রাসার ছাত্রদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও তাদের মাঝে সেইদিন একবেলা ভালো খাবার আয়োজন।
★ বিভিন্ন দূযোর্গে সাধ্য মতো সহযোগী হওয়া।
পর্যায়ক্রমে -
★ জরুরি মহূর্তে যাদের রক্ত প্রয়োজন ঠিক সেই মহূর্তে বিনামূল্যে রক্ত মেনেজ কর দেওয়ার চেষ্টা।
★ জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া।
★ দারিদ্র্য শিক্ষার্থীদের মাঝে সাধ্যমতো তাদের পাশে দাড়ানো।
★ স্বল্প মূল্যে ৪৫ দিন মেয়াদি সেলাইমেশিন প্রশিক্ষন দেওয়া।
★ স্বল্প মূল্যে তরুণদের প্রশিক্ষিত করতে ৪৫ দিন মেয়াদি কম্পিউটারের উপর বেসিক ট্রেনিং দেওয়া।
পরিশেষে বলতে চাই আমাদের বিশ্বাস, ভরসা এবং ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আর আপনাদের এই অনুপ্রেরণাই আমাদের আমাগী দিনের পথ চলার সঙ্গী।
আজ Brahmaputra Youth Development Organization এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বলতে চাই চলো একসঙ্গে স্বপ্ন ছুঁই।