04/07/2026
ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের ৩৪ তম জেলা সম্মেলন অনুষ্ঠিত।
আজ সকাল ১১টায় টাউনহল চত্বরে সাগর পাহার সমতলে, জোট বাঁধো তৈরি হও, দেশপ্রেমের শিক্ষা নাও স্লোগান ধারন করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের ৩৪ তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা তৎকালীন রংপুর জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশেদ মাহবুব রাব্বান জুয়েল। জেলা সংসদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও ছাত্র নেতা শামসুর রহমান সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি বেগম রোকেয়া কলেজের সাবেক ভিপি মাহবুবা আরা লিনা, ছাত্র ইউনিয়নের শুভানুধ্যায়ী ও প্রজন্ম ৭১ এর কেন্দ্রীয় নেতা দেবদাস ঘোষ দেবু, কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি রিদওয়ান পর্ব ও রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আবির ইয়ামান।
সমাবেশ শেষে ছাত্রদের দাবি সংবলিত স্লোগান নিয়ে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশ শেষে দুপুর ২ টায় কাউন্সিল অধিবেশনের মধ্যে দিয়ে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে আবির ইয়ামান সভাপতি, মাহিন আল-দীন সাধারণ সম্পাদক ও অর্নব ভট্টাচার্য সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান বিগত জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান।
কাউন্সিল শেষে নতুন কমিটি রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন-
সভাপতিঃ আবির ইয়ামান
সহ সভাপতিঃ সামছুর রহমান সৈকত
সাধারণ সম্পাদকঃ মাহিন আল দিন
সহ সাধারণ সম্পাদকঃ তপন বর্মন
সাংগঠনিক সম্পাদকঃ অর্ণব ভট্টাচার্য
কোষাধ্যক্ষঃ মিনহাজুল ইসলাম মৃদু
দপ্তর সম্পাদকঃ আরাফাত জয়
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকঃ কাকন কুমার
স্কুল ছাত্র বিষয়ক সম্পাদকঃ রুবায়েত
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকঃ রিয়াদ
ক্রীড়া বিষয়ক সম্পাদকঃ আরাফাত
সদস্যঃ মেহেদী হাসান
সদস্যঃ
সদস্যঃ
সদস্যঃ
সদস্যঃ
পরবর্তীতে ৪ টি শূন্য পদে কো অপ্ট করা হবে।