16/08/2026
📌বঙ্গবন্ধুর মৃ*ত্যু সংবাদে রাস্তায় আনন্দ মিছিল হয়েছিল? মিষ্টির দোকান খালি হয়ে গিয়েছিল?
৭৫ এর ১৫ আগষ্ট থেকে টানা কয়েকদিন কারফিউ ছিল। মিছিল মিটিং তো দূর, রাস্তায় মানুষই নামা নিষিদ্ধ ছিল৷ দোকানপাটও ছিল বন্ধ৷ সেখানে মিষ্টির দোকান খালি হওয়ার যে নোংরা গল্প বলা হয়, সেটা একেবারেই কাল্পনিক। আজ অব্দি কেউ কোথাও এর স্বপক্ষে কোন প্রমাণ দিতে পারেনি৷ ১৫ আগষ্ট ঘাতকরা পত্রিকা-রেডিওর দখল নিয়ে এই হ*ত্যাকান্ডকে 'জায়েজ' করতে হেন কোন কান্ড নাই যা করে নাই।
অথচ সেসময়ের পত্রিকার কোথাও 'মিষ্টি বিতরণ' জাতীয় একটি লাইনও খুঁজে পাবেন না৷কোথাও কোন ছবি পাবেন না।যদি সত্যিই কোথাও মিষ্টি বিতরণের মত ঘটনা ঘটতো তবে অতি অবশ্যই তারা ঘাতকরা নিজেদের অপকর্মকে জায়েজ করতে পত্রিকায় প্রকাশ করার সুযোগ লুফে নিত।
📌 বঙ্গবন্ধুর উপর নাকি জনগণ ক্ষুব্ধ ছিল, তাকে সরাতে বিকল্প কোন উপায় ছিলনা?
৬৯ থেকে ২৪। আয়ুব, ইয়াহিয়া, এরশাদ, খালেদা জিয়া, শেখ হাসিনা সবারই পতন হয়েছে৷ যেভাবেই হোক, যারাই হোক, এদের পতনে জনগণের একটি অংশ রাজপথে আন্দোলন করেছে। অথচ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোন গণ-আন্দোলনে হয়নি৷ তার পতনের জন্য রাস্তায় নেমে ১০ জনও স্লোগান দেয়নি৷ বঙ্গবন্ধুর পতনই হয়নি, তাকে স্ব-পরিবারে হ**ত্যা করা হয়েছে। সত্যিই যদি বঙ্গবন্ধুকে ক্ষমতাচ্যুত করার প্রয়োজন হতো তাহলে তাকে কেবল গ্রেফতার করলেই তো হতো। হ**ত্যা করার প্রয়োজন হল কেন? তার জনপ্রিয়তাকে ভয় না পেলে তো হ*ত্যা করার দরকারই পড়ে না।
📌 শেখ কামাল নাকি গু**লি চালিয়েছে দেখে আত্মরক্ষার্থে ঘাতকরা সেদিন পাল্টা গু**লি চালাতে বাধ্য হয়েছিল। পরিবারের বাকিরা নাকি 'কোলাটেরাল ড্যামেজ"!!
কোলাটারেল ড্যামেজ একই ঘরে হয় বুঝলাম, কিন্তু কয়েক কিলোমিটার দূরে থাকা শেখ মনির কিংবা সেরবানিয়াতের বাড়িতে কিভাবে কোলাটারেল ড্যামেজ হয়? কত জঘন্য মানসিকতা হলে এরা দুধের শিশু শেখ রাসেলের হ*ত্যাকে জাস্টিফাই করতে 'কোলাটেরাল ড্যামেজ' নামক টার্মস ব্যবহার করতে পারে?
মঈনউদ্দীন খান বাদলের সেই বিখ্যাত উক্তিটি মনে করিয়ে দিতে চাই---" আমি ধরে নিলাম, শেখ মুজিব খুব খারাপ লোক। খুব খারাপ লোক। আপনি শেখ মুজিবকে মে*রে ফেললেন। কারণ, খারাপ লোক বলে। তো তার পরিবার আর চৌদ্দগুষ্টিকে মা*রার কারণটা কী?আপনি যদি ব্যক্তি শেখ মুজিবকে মা*রতেন, তাহলে আমি একভাবে বুঝতাম। কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন, সেখানে একটা সিগনেচার আছে। আপনি কোনো ব্যক্তি শেখ মুজিবকে মা*রেননি, আপনি মে*রেছেন বাংলাদেশের আত্মাকে, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে।"
📌একদলীয় 'বাকশালে' অতিষ্ঠ হয়ে 'স্বৈরাচারী' রেজিমের এই পরিণতি?
যারা বাকশালের বয়ান দেয় তারা আদৌ জানেই না বাকশাল কবে চালু হয়েছিল, আদৌ চালু হয়েছিল কিনা। বাকশাল পূর্ণদ্যোমে চালু হতোই ১লা সেপ্টেম্বর, বঙ্গবন্ধু শহীদ হওয়ার ১৫ দিন পরে। বাকশাল কোনদিনই একদলীয় শাসন ছিলনা৷ এটি মূলত জাতীয় সরকার। বাকশালে যুক্ত হয়েছিল সিপিবি, ন্যাপ (মোজাফফর), ছাত্র ইউনিয়ন। অনুরোধ করা হয়েছিল জাসদকেও৷ তারা যোগ দেয়নি৷
বাকশাল চিরস্থায়ী কোন ব্যবস্থা ছিল না৷ বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম বলেন, "বঙ্গবন্ধু আমাকে নিশ্চিত করেছিলেন এটি সাময়িক সময়ের জন্য৷ এটি অবিশ্বাস করার কোন কারণ ছিল না৷ একচ্ছত্র ক্ষমতার জন্য বঙ্গবন্ধুর বাকশাল করার কোন দরকার ছিল না৷ সংসদে দুই-তৃতীয়াংশের বেশি (২৯০ আসনই) তার ছিল"
আর স্বৈরাচার কাকে বলে? ১৯৭০-৭৩ এই ৩ বছরের মধ্যে ২বার ইলেকশান করে ২৯০+ আসন জেতা নেতাকে স্বৈরাচার ডাকা এদেরকে কোন মূর্খ শিখিয়েছে? এমনিতেই নির্বাচিত বঙ্গবন্ধু সরকারের মেয়াদ যে ১৯৭৮ সাল অব্দি ছিল সেটা কি এরা জানে? বঙ্গবন্ধু কি এদের বাপ আইয়ুব-ইয়াহিয়াদের মত গায়ের জোরে গদি ধরে বসেছিল?
📌ডালিম, রশিদরা সূর্য সন্তান, জাতীয় বীর?
বঙ্গবন্ধুকে যারা স্বপরিবারে মে*রে*ছে তারা এত বড় বীর হয়ে থাকলে, জাতির জন্য এত মহান কাজ করে থাকলে, বাকিটা জীবন তাদের পালিয়ে বাঁচতে হতো না৷ এদেশের মানুষ তাদেরকে মাথার মুকুট বানিয়ে জাতীয় বীর ঘোষণা করতো। অথচ তারা সারাটাজীবন কাটিয়েছে হাসফাঁস করে। কি নিদারুণ কষ্টের সে জীবন। অনেকে তো আবার ফাঁসির দড়িতেও ঝুলেছে। কেউ পুছেও নি এদের মৃ*ত্যু*তে। কীটপতঙ্গের জীবনের চেয়েও এদের জীবনের মূল্য কম এদেশের জনতার কাছে।
অন্যদিকে বঙ্গবন্ধু আজো এ জাতির মহানায়ক। বার বার চেষ্টা করা হয়েছে তাকে মুছবার৷ ১৯৭৫-৯৬, দীর্ঘ ২১ বছরে তার নামও উচ্চারণ করা হয়নি৷ এরপরও তারা নাম মোছা যায়নি৷ গত দুই বছরে যতগুলো ভাষ্কর্য ভাঙা হয়েছে, যতবার ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছে, ততবার বঙ্গবন্ধু অমরত্ব পেয়েছে।
কোথায় আজ মোশতাক, ডালিম, রশীদ রা?
#মুক্তিসারথী
১৫/০৮/২০২৬