Team Healers

Team Healers Our Major Programs:
1.Emergency Medical Response
2.First aid & basic life support training 3.Medical Camp
4.Ambulance Service
5.Awareness Programs.

15/04/2025

মাত্র ১০ টাকায় অসাধারণ চিকিৎসা সেবা! ঢাকার এই ১০টি হাসপাতালে টিকিটেই মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ

স্বাস্থ্যসেবা এখন আর বিলাসিতা নয়, বরং সবার অধিকার। ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে মাত্র ১০ টাকায় মিলছে বহির্বিভাগে (OPD) চিকিৎসাসেবা। সাধারণ মানুষ যাতে কম খরচে মানসম্মত চিকিৎসা পায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।

এখানে রইল ঢাকার ১০টি সরকারি হাসপাতালের নাম, ঠিকানা ও যোগাযোগ নম্বর—যেখানে মাত্র ১০ টাকার টিকিটেই আপনি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আর অনেক সময় বিনামূল্যে ওষুধও।

১. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
ঠিকানা: কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২১৬
ফোন: +880-2-55062350
ওয়েবসাইট: kurmitolahospital.gov.bd

২. ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-58151368, 02-48120079, 02-48118808
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: nins.gov.bd

৩. ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি (নাক-কান-গলা) অ্যান্ড হসপিটাল
ঠিকানা: লাভ রোড, বেগুনবাড়ি, তেজগাঁও, ঢাকা-১২০৮
ফোন: 02-8878155
ইমেইল: [email protected]
ওয়েবসাইট: nient.gov.bd

৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (DMCH)
ঠিকানা: বকশিবাজার, ঢাকা-১২০৩
ফোন: 02-9668690
ওয়েবসাইট: dmc.gov.bd

৫. মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: মুগদা, ঢাকা-১২১৪
ফোন: 02-7215400
ওয়েবসাইট: mmch.gov.bd

৬. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
ফোন: 02-9122560
ওয়েবসাইট: shsmc.gov.bd

৭. জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকা-১২০৭
ফোন: 02-9137292
ওয়েবসাইট: nhf.gov.bd

৮. জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল
ঠিকানা: মহাখালী, ঢাকা-১২১২
ফোন: 02-9893491
ওয়েবসাইট: nicrh.gov.bd

কীভাবে সেবা পাওয়া যাবে?
সকাল বেলা হাসপাতালে গিয়ে মাত্র ১০ টাকায় OPD টিকিট কাটলেই আপনি পেতে পারেন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। অনেক সময় রোগ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।

এই সেবাগুলো পেতে হলে—

সকাল সকাল হাসপাতালে উপস্থিত থাকুন

জাতীয় পরিচয়পত্র বা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন

সঠিকভাবে টিকিট সংগ্রহ করুন এবং সিরিয়াল অনুসরণ করুন

সাশ্রয়ী চিকিৎসা সেবা পেতে এই হাসপাতালগুলোতেই আসুন—মাত্র ১০ টাকায়।

#স্বাস্থ্যসেবা #১০টাকায়চিকিৎসা #সরকারিহাসপাতাল #ঢাকা

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ ০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।০২. আপনার কিডনি কখ...
13/01/2025

ছবিটা আমার নজর কেড়েছে। সকলের জানা উচিৎ

০১. আপনার পাকস্থলী কখন ভীত; যখন আপনি সকালে ব্রেকফাস্ট করছেন না।

০২. আপনার কিডনি কখন আতঙ্কিত; যখন আপনি ২৪ ঘন্টায় ১০ গ্লাস পানি পান করতে ব্যর্থ হচ্ছেন।

০৩. আপনার গলব্লাডার ভীত; যখন আপনি রাত ১১টার মধ্যে ঘুমাতে এবং সূর্যোদয়ের সাথে সাথে বিছানা ছাড়তে ব্যর্থ হচ্ছেন।

০৪. আপনার ক্ষুদ্রান্ত্র আতঙ্কিত; যখন আপনি ঠান্ডা এবং বাসী খাবার খাচ্ছেন।

০৫. বৃহদান্ত্র আতঙ্কিত; যখন আপনি ভাজা-পোড়া এবং ঝাল মশলাযুক্ত খাবার বেশি খাচ্ছেন।

০৬. ফুসফুস তখন ভীত; যখন আপনি ধোঁয়া, ধুলা এবং বিড়ি ও সিগারেটের বিষাক্ত আবহাওয়ায় থাকছেন।

০৭. লিভার ভীত; যখন আপনি অতিরিক্ত ভাজা, জাঙ্কফুড এবং ফাস্টফুড খাচ্ছেন।

০৮. হৃদপিন্ড ভীত; যখন আপনি বেশি লবণ এবং কোলেস্টরলযুক্ত খাবার খাচ্ছেন।

০৯. প্যানক্রিয়াস আতঙ্কিত; যখন আপনি সহজলভ্য এবং সুস্বাদু বলে প্রচুর মিষ্টিজাত খাবার খাচ্ছেন।

১০. আপনার চোখ আতঙ্কিত; যখন আপনি অন্ধকারে মোবাইলের আলো এবং কম্পিউটার স্ক্রীনের আলোয় কাজ করছেন।

১১. আপনার মস্তিষ্ক ভীত; যখন আপনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয়া শুরু করেছেন।

সুতরাং আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গসমূহের যত্ন নিন।

#সংগৃহীত

"SIX DOMAINS OF HOSPITAL QUALITY MANAGEMENT"A report, “Crossing the Quality Chasm”, published in 2001 by the Institute o...
12/11/2023

"SIX DOMAINS OF HOSPITAL QUALITY MANAGEMENT"

A report, “Crossing the Quality Chasm”, published in 2001 by the Institute of Medicine (IOM), focuses on closing the quality gap between what we know to be good health care and the health care that people actually receive. The report set forth six aims for a quality health care system patient safety.

Safe: Avoid harm to patients from the care that is intended to help them. It means safety must be a property of the healthcare system. No one should ever be harmed by health care again.

Effective: Provide services based on scientific knowledge to all who could benefit and refrain from providing services to those not likely to benefit ( i.e. avoid underuse and misuse of services, respectively).

Patient-centered: Provide care that is respectful of and responsive to individual patient preferences, needs, and values and ensure that patient values guide all clinical decisions.

Timely: Reduce waits and sometimes harmful delays for both those who receive and those who give care.
Efficient: Avoid waste, including waste of equipment, supplies, ideas, and energy.

Equitable: Provide care that does not vary in quality because of personal characteristics such as gender, ethnicity, geographic location, and socioeconomic status.

ইন্টারন্যাশনাল মেডিসিন অ্যান্ড ডিজিজ অলিম্পিয়াড (IMDO), ২০২৩-এ প্রথম হয়েছে টিম বাংলাদেশ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ অর্জন ...
06/09/2023

ইন্টারন্যাশনাল মেডিসিন অ্যান্ড ডিজিজ অলিম্পিয়াড (IMDO), ২০২৩-এ প্রথম হয়েছে টিম বাংলাদেশ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ অর্জন করেছে ৩টি স্বর্ণপদক এবং ১টি রৌপ্যপদক। বিজয়ীদের তালিকায় আছেন নাইমুল ইসলাম (নটর ডেম কলেজ, ঢাকা), তুরে সাইনা তিথি (মুলাগ্রাম হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া), মোসাম্মৎ সামিয়া আফরোজ শ্রুতি (আদমজী ক্যান্ট. কলেজ, ঢাকা) এবং সানাউল হক শান্ত। এদের মধ্যে নাইমুল ইসলাম এই অলিম্পিয়াডের ইতিহাসের সর্বোচ্চ নাম্বার (১০০-তে ৯১) পেয়ে প্রথম বাংলাদেশি হিসেবে স্বর্ণপদক জিতেছেন।
দেশকে বিরল এই সম্মান এনে দেয়ার জন্য এই চার শিক্ষার্থীকে অভিনন্দন।

গত ১৭ মে ছিলো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের সদস্য হিসেবে ‘হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন...
19/05/2023

গত ১৭ মে ছিলো বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস।

ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের সদস্য হিসেবে ‘হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ’ ২০০৬ সাল থেকে প্রতি বছর ১৭ মে দিবসটি পালন করে আসছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’।

হৃদরোগ বিশেষজ্ঞদের মতে, ২০২২ সালে প্রতি পাঁচজনে একজন বা জনসংখ্যার ২১ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিল।

দেশের জনসংখ্যার ২৭ শতাংশ বা চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। আবার তাদের মধ্যে ৫৯ শতাংশ জানেনই না যে, তারা এরোগে ভুগছেন।

তাই বয়স ৩০ এর বেশি হলে প্রতি তিন মাসে একবার রক্ত চাপ মাপুন।। উচ্চ রক্তচাপ হলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।।

লেখাঃ ড. লিমন পারভেজ

ডায়াবেটিস নিয়ে সচেতন হন।
13/11/2022

ডায়াবেটিস নিয়ে সচেতন হন।

আগামীকাল- ১৪ নভেম্বর "বিশ্ব ডায়াবেটিস দিবস।"

ডায়াবেটিস একটি নীরব ঘাতক।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ৫-১০ বছরের মধ্যে একজন মানুষের শরীরের মূল্যবান অঙ্গের ক্ষতি এমনকি নষ্ট করে ফেলতে পারে। যেমন- চোখ, হার্ট, কিডনি, ব্রেইন সহ এমন কোন অঙ্গ নেই যেটা ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হওয়া থেকে মুক্ত।
অথচ ডায়াবেটিস একজন মানুষের এমন ক্ষতি সাধন করতে পারে তার শরীরে কোনরকম লক্ষণ প্রকাশ করা ছাড়াই।
সেজন্য ৪০-৪৫ বছর বয়স থেকে সম্ভব হলে রেগুলার ডায়াবেটিস চেক আপ করতে হবে।
আর ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে তো অবশ্যই চেক আপ করিয়ে নিতে হবে।
লক্ষণ গুলো-

১- ঘন ঘন প্রস্রাবের বেগ অনুভব করা।
২- বার বার খুদা লাগা।
৩- অতিরিক্ত পানি পিপাসা।
৪- শরীরের ওজন কমতে থাকা।
৫- অতিরিক্ত দূর্বলতা অনুভব করা।
এছাড়াও শরীরে কোন ঘা শুকাতে অতিরিক্ত সময় নেয়া, চোখে কম দেখা ইত্যাদি।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০১৯ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। দিনকে দিন এই হিসাব বেড়েই চলছে।
বর্তমানে শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম।

একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলে সাধারণত তিনি সারাজীবন শরীরে এটা বহন করে চলেন, তার পক্ষে ভালো থাকার একমাত্র উপায় হলো- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। যেটা কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই সম্ভব।

করনীয়-
১- পরিমিত খাবার গ্রহন করা।
২- পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করা। (দিনে অন্তত পক্ষে ৩০-৪০ মিনিট হাটাহাটি করা)
৩- আক্রান্ত ব্যক্তির চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা।
নির্মূলযোগ্য ডায়াবেটিস থেকে সবাই বেঁচে থাকুন। ভালো থাকুন।

লেখাঃ ডা. মহিউদ্দিন আদিল।

আগামীকাল- ১৪ নভেম্বর "বিশ্ব ডায়াবেটিস দিবস।"ডায়াবেটিস একটি নীরব ঘাতক।অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ৫-১০ বছরের মধ্যে একজন মানুষের...
13/11/2022

আগামীকাল- ১৪ নভেম্বর "বিশ্ব ডায়াবেটিস দিবস।"

ডায়াবেটিস একটি নীরব ঘাতক।
অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ৫-১০ বছরের মধ্যে একজন মানুষের শরীরের মূল্যবান অঙ্গের ক্ষতি এমনকি নষ্ট করে ফেলতে পারে। যেমন- চোখ, হার্ট, কিডনি, ব্রেইন সহ এমন কোন অঙ্গ নেই যেটা ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হওয়া থেকে মুক্ত।
অথচ ডায়াবেটিস একজন মানুষের এমন ক্ষতি সাধন করতে পারে তার শরীরে কোনরকম লক্ষণ প্রকাশ করা ছাড়াই।
সেজন্য ৪০-৪৫ বছর বয়স থেকে সম্ভব হলে রেগুলার ডায়াবেটিস চেক আপ করতে হবে।
আর ডায়াবেটিসের লক্ষণ দেখা দিলে তো অবশ্যই চেক আপ করিয়ে নিতে হবে।
লক্ষণ গুলো-

১- ঘন ঘন প্রস্রাবের বেগ অনুভব করা।
২- বার বার খুদা লাগা।
৩- অতিরিক্ত পানি পিপাসা।
৪- শরীরের ওজন কমতে থাকা।
৫- অতিরিক্ত দূর্বলতা অনুভব করা।
এছাড়াও শরীরে কোন ঘা শুকাতে অতিরিক্ত সময় নেয়া, চোখে কম দেখা ইত্যাদি।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের হিসাব মতে, ২০১৯ সালে প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত। দিনকে দিন এই হিসাব বেড়েই চলছে।
বর্তমানে শীর্ষ ১০ ডায়াবেটিস সংখ্যাধিক্য দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম।

একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলে সাধারণত তিনি সারাজীবন শরীরে এটা বহন করে চলেন, তার পক্ষে ভালো থাকার একমাত্র উপায় হলো- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। যেটা কেবলমাত্র সচেতনতার মাধ্যমেই সম্ভব।

করনীয়-
১- পরিমিত খাবার গ্রহন করা।
২- পর্যাপ্ত শারীরিক পরিশ্রম করা। (দিনে অন্তত পক্ষে ৩০-৪০ মিনিট হাটাহাটি করা)
৩- আক্রান্ত ব্যক্তির চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা।
নির্মূলযোগ্য ডায়াবেটিস থেকে সবাই বেঁচে থাকুন। ভালো থাকুন।

লেখাঃ ডা. মহিউদ্দিন আদিল।

29/07/2022

Free Medical Camp & Diabetes Check up going on.

Our Upcoming Free Medical Camp & Diabetes Check Up.You can join as a Doctor, Volunteer, Health worker, Partner, Medicine...
26/07/2022

Our Upcoming Free Medical Camp & Diabetes Check Up.

You can join as a Doctor, Volunteer, Health worker, Partner, Medicine Provider, Donor or just a well wisher.

Are you a MBBS Student? Doctor? Paramedic? Nurse? Engineer? Architect? Student?  Or just a VOLUNTEER who love to serve p...
12/07/2022

Are you a MBBS Student? Doctor? Paramedic? Nurse? Engineer? Architect? Student?

Or just a VOLUNTEER who love to serve people?

Please join with us to support in any emergency crisis.
Joining form:
https://forms.gle/XWSwynHNyApUJYoi7

Address

Gaibandha
Rangpur
5700

Alerts

Be the first to know and let us send you an email when Team Healers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Team Healers:

Share

Category