13/07/2026
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৬ (ছয়) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক কারবারী গ্রেফতার।
POLICE MEDIA CELL NILPHAMARI
[13 JULY 2026]
গত ইং- ১২/০৭/২০২৬ খ্রিঃ তারিখ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন মহোদয়ের নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করিয়া জলঢাকা থানাধীন ৪নং গোলনা ইউনিয়নের সলেমানের চৌপতি বাজারস্থ আসামীর নির্মানাধীন কাপড়ের দোকানের সামনে হইতে ১। মোঃ বাবলুর রহমান (৩৬), পিতা-মৃত সলেমান হক, সাং-চিড়াভিজা গোলনা (সলেমানের চৌপতি), থানা-জলঢাকা, জেলা-নীলফামারীকে আটক করা হয়। ধৃত আসামীকে বিধি মোতাবেক তল্লাশীকালে তাহার হেফাজত হইতে কমলা রংয়ের ০৬ (ছয়) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১,২৫০/- (বারোশত পঞ্চাশ) টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি এ্যান্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উক্ত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর অনুমান মূল্য ১,৮০০/- (এক হাজার আটশত) টাকা মাত্র। প্রাথমিক তদন্তে জানা যায় যে, ধৃত আসামী মোঃ বাবলুর রহমান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।
গৃহিত ব্যবস্থাঃ- এ সংক্রান্তে জলঢাকা থানার মামলা নং-১১, তারিখ-১২/০৭/২০২৬ খ্রিঃ, জিআর নং-১৯৮/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ রুজু পরবর্তী আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।