Career and Entertainment

Career  and Entertainment Online Serveries, Online jobs Serveries

12/12/2023
দোয়া কবুল হওয়া জন্য এমন ১৭ টি সময় আছে,
21/02/2022

দোয়া কবুল হওয়া জন্য এমন ১৭ টি সময় আছে,

দোয়া কবুল হওয়া জন্য এমন ১৭ টি সময় আছে, আল্লাহ স্বয়ং আরসের ১৭টি দরজা খুয়ল রাখে রাখে। আল্লাহ বলে, বান্দা আমার কছে চাও .....

12/09/2021

Аrgеntіnа vs ВоIіvіa 3-0 Highlights & All Goals - 2021

12/09/2021

নিউজিল্যান্ডে ফুল-ফ্রি স্কলারশিপ, মিলবে ২৭৫০০ নিউজিল্যান্ড ডলার

ন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দেবে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়। ২০২১ সালের শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে এ আবেদনপত্র। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন
সুযোগ–সুবিধাসমূহ
* সম্পূর্ণ টিউশন ফি,

* বার্ষিক উপবৃত্তি প্রায় ২৭,৫০০ নিউজিল্যান্ড ডলার।

আবেদনের যোগ্যতা
* আবেদনকারীদের অবশ্যই চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

* ওয়েলিংটন ডক্টরাল স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই ৪.০–এর মধ্যে

* কমপক্ষে ৩.০ বা প্রথম বা উচ্চ-শ্রেণির সম্মানের জিপিএ অর্জন করতে হবে।

আবেদন করতে এখানে ক্লিক করুন

29/07/2021

বয়স ২৫ হলেই করোনার টিকা
করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য সরকার বয়সের সীমাবদ্ধতা কমিয়ে ২৫ বছর করেছে। টিকা পাওয়ার জন্য নিবন্ধন সাইট সুরক্ষাতে গিয়ে দেখা যায়, দেশের ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সীরা এখন টিকা নিতে পারবেন। টিকার জন্য কয়েক ধাপে বয়সসীমা কমিয়েছে সরকার।

বিজ্ঞাপন
গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। তখন বয়সসীমা ছিল ৫৫ বছর। কিন্তু ৮ ফেব্রুয়ারি থেকেই নিববন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার। এরপর তা আরেক ধাপ কমিয়ে ৩৫ বছর করা হয়। সর্বশেষ ১৯ জুলাই থেকে ৩০ বছর বয়সীরাও নিবন্ধন করতে পেরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ২৮ জুলাই পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন প্রায় ১ কোটি ৩৬ লাখ মানুষ। গতকাল পর্যন্ত প্রথম ডোজের টিকা পেয়েছেন ৮২ লাখ ৭০ হাজার ৪২২ জন। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ৩২৭ জন। দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

05/05/2021


#বিয়ে

আসসালামু আলাইকুম, Graphic Design Free Course OnlineCreative Studio bd পক্ষ থেকে সবাইকে স্বাগতম ।যারা অনলাইনে ফ্রিল্যান্স...
12/04/2021

আসসালামু আলাইকুম,

Graphic Design Free Course Online

Creative Studio bd পক্ষ থেকে সবাইকে স্বাগতম ।
যারা অনলাইনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়াতে চাচ্ছেন তাদের জন্য সুখবর, আপনাদের জন্য Creative Studio bd নিয়ে আসছে ‘‘অনলাইনে ফ্রিল্যান্সিং কোর্স” প্রতিটি ক্লাস সরাসরি Google Meet ও Zoom এর মাধ্যে নেয়া হবে।

আমরা আপনাদের জন্য আপাতত Graphic Design কোর্স চালু করতেছি।
Graphic Design

যে সব সফটওয়্যার গুলোর মাধ্যেমে কাজ শেখানে হবে?
(১) এডোবি ফটোসপ
(২) এডোবি ইলাস্ট্রেটর

কোর্সটি করতে আপনাদের যা যা লাগবে ?

১। ১টি ডেক্সটপ বা ল্যাপটপ
২। নিরাবিচ্ছিন্ন ইন্টারনেট
৩। অধ্যবসায়,ধৈর্য্য, কাজের প্রতি ভালবাসা ও আগ্রহ
৪। প্রতিদিন ২-৪ ঘন্টা প্র্যাক্টিস করার মানষিকতা
৫। তাড়াহুড়ো না কারে ভালভাবে কাজ শিখে দক্ষ হয়ে কাজ শুরু করা
৬। নিজের উপর শতভাগ কাজ ও মানষিকতার উপর অটুট থাকা।

যারা আমাদের কোর্সটিতে অংশগ্রহণ করবেন তারা নিচের ফরমটি পূরণ করুন।
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe51szqOhksmRnazRyFw2GHHbk_1TA4dU_bH-I7P6RTu18pVA/viewform?fbclid=IwAR2jHmqLYYJFRCqRSogo0qFkT_zc9K7A72KuvMfa6btWgd-KLK78hrlc0ms

04/02/2021

Grаnаdа vs Bаrcelоnа 3-5 Extended Highlights & Goals 2021

02/12/2020

রাশিয়ায় শতভাগ স্কলারশিপের আবেদন শেষ ১০ ডিসেম্বরে
প্রতি বছরই বেশ কিছু শিক্ষার্থী অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সে পড়তে যান রাশিয়ায়। রাশিয়ায় পড়াশোনা ও জীবনযাত্রার খরচ পশ্চিমা অপর দেশগুলোর চেয়ে তুলনামূলক কম। তাই বিশ্বের অন্য দেশের সাথে পাল্লা দিয়ে রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে আগ্রহীদের সংখ্যা দিনকে দিন বাড়ছে। যেসব শিক্ষার্থী রাশিয়াকে পড়ার জন্য বেছে নিতে চান তাদের জন্য রাশিয়া কিছু বৃত্তি দিয়েছে। ‘গ্লোবাল ইউনিভার্সিটিস’ সমিতি ও রাশিয়ান শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে। ওপেন ডোরস রাশিয়ান নামের এই স্কলারশিপ অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রির জন্য প্রদান করা হবে।

এ স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারীদের অনলাইন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়। মাস্টার্স ও পিএইচডির জন্য প্রদান করা হয় এই বৃত্তি। এই প্রতিযোগিতার বিজয়ী ও রানারআপরা রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। পড়াশোনার জন্য টিউশন ফি দিতে হবে। টিউশন ফি বহন করবে রাশিয়ার সরকার।
বৈশ্বিক গবেষণা এবং শিক্ষাব্যবস্থায় রাশিয়ার অবস্থান বাড়ানোই এই স্কলারশিপের উদ্দেশ্য। ওপেন ডোরস (উন্মুক্ত দরজা) হলো রাশিয়ার স্কলারশিপ প্রকল্প, যা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন-ফ্রি প্রোগ্রামে ভর্তির সুযোগ দিয়ে থাকে। ডক্টরাল ট্র্যাকটিতে একটি অতিরিক্ত রাউন্ড অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে অংশগ্রহণকারীদের সম্ভাব্য গবেষণা উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎকার দিতে হবে। যদি সাক্ষাৎকারটি সফল হয়, তবে অংশগ্রহণকারী যাঁরা তাঁদের মনোনীত করেছেন, তাঁদের মধ্যে থেকে একজন গবেষণা উপদেষ্টা বেছে নিতে পারবেন।
স্কলারশিপে যে যে বিষয়ে পড়তে পারবেন শিক্ষার্থীরা
* কম্পিউটার ও ডেটা সায়েন্স
* ব্যবসা ব্যবস্থাপনা
* শিক্ষা
* রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক
* জীববিজ্ঞান এবং জৈব প্রযুক্তি
* স্নায়ুবিজ্ঞান এবং মনোবিজ্ঞান
* ভাষাতত্ত্ব এবং আধুনিক ভাষা
* রসায়ন ও ম্যাটেরিয়াল সায়েন্স
* অর্থনীতি এবং একনোমেট্রিক্স
* প্রকৌশলী ও প্রযুক্তি
* ক্লিনিকাল মেডিসিন ও জনস্বাস্থ্য
* আর্থ সায়েন্স
* গণিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা
* শারীরিক বিজ্ঞান
সুযোগ–সুবিধাগুলো
যাঁরা এ স্কলারশিপ পাবেন, তাঁরা রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাবেন। সেই সঙ্গে তাঁদের পড়ালেখার যাবতীয় খরচ রাশিয়ার সরকার বহন করবে। অর্থাৎ তাঁরা ১০০ শতাংশ স্কলারশিপ পাবেন।

আবেদনের যোগ্যতা
ব্যাচেলর ডিগ্রিধারী (মাস্টার্স ট্র্যাকের জন্য) বা মাস্টার্স ডিগ্রি (ডক্টরাল ট্র্যাকের জন্য) অংশগ্রহণকারীদের রাশিয়ান বা ইংরেজি ভাষায় পড়ালেখা করতে হবে। তাই যেকোনো এক ভাষায় দক্ষ হতে হবে। রাশিয়ান ছাড়া সবাই আবেদন করতে পারবেন এ বৃত্তির জন্য।
আবেদন পদ্ধতি
আবেদন করতে এখানে https://od.globaluni.ru/en/register.php ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর।

Address

Rangpur
5460

Telephone

+8801786852676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Career and Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Career and Entertainment:

Share