15/11/2026
*গত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৮ জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী ৩৩ জন গ্রেফতার*
১৫ নভেম্বর ২০২৬ খ্রিঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ও এর সঙ্গে জড়িত পরিকল্পনাকারী ও সহযোগীদের আইনের আওতায় আনতে জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের সার্বিক নির্দেশনায় রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের আট জেলার বিভিন্ন থানা-পুলিশের অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত মোট ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রংপুর জেলায় ০৮ জন, গাইবান্ধা জেলায় ০৩ জন, কুড়িগ্রাম জেলায় ০৬ জন, লালমনিরহাট জেলায় ০৫ জন, নীলফামারী জেলায় ০৫ জন, দিনাজপুর জেলায় ০৫ জন ও পঞ্চগড় জেলায় ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ১। মোঃ মামুন মিয়া (৩৫), ২। মোঃ মুরশিদার রহমান (৪৫), ৩। মোঃ আতোয়ার রহমান (৪৭), ৪। মোঃ মোস্তাফিজুর রহমান (৩৮), ৫। মোঃ আনিছুল হক (৫০), ৬। মোঃ ফারুক মিয়া (৪৫), ৭। শহিদুল ইসলাম পিন্টু (৫৫), ৮। মোঃ জাফর ইকবাল (৫৫), ৯। মোঃ মিঠু মিয়া (৩৮), ১০। মোঃ মোকছেদ আকন্দ (৫০), ১১। মোঃ শাহা জামান ও সোহাগ (৩০), ১২। মোঃ রাব্বি ইসলাম বাঁধন (২৮), ১৩। মোঃ মোরসালিন (২০), ১৪। মোঃ ফয়জার রহমান (৬০), ১৫। মোঃ জাইদুল ইসলাম মিনু (৫৪), ১৬। মোঃ শাহ-আলম (৪৬), ১৭। মোঃ আব্বাস উদ্দিন (৬৪), ১৮। মোঃ জাকির হোসেন (২৪), ১৯। মোঃ মাইদুল ইসলাম (২৫), ২০। মোঃ লাবিব ইসলাম (১৯), ২১। মোঃ আমিনুর রহমান (২৬), ২২। মোঃ নজরুল ইসলাম (৬০), ২৩। মোঃ গোলাম সরোয়ার সনু (৩৫), ২৪। তৌহিদ ইসলাম পাপ্পু (৩৪), ২৫। মোঃ আইনুল খান ওরফে কাল্টু খান (৪৩), ২৬। মোঃ সজিব আহম্মেদ ওরফে ছোটন সরকার (৩৩), ২৭। শাহ মোঃ বাবলুর রহমান ওরফে হাসান (৩২), ২৮। মোঃ জাহিদুল ইসলাম রতন (৪৫), ২৯। মোঃ মোখছেদুর রহমান (৫৫), ৩০। মোঃ নাহিদ হাসান ওরফে সেতু (৩২), ৩১। মোঃ লুৎফর রহমান @ মুকুল (৫২), ৩২। মোঃ আনোয়ার হোসেন জুম্মন (৩৬), ৩৩। মোঃ ফয়সাল আলম (২৭)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।
জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম, ডিআইজি রংপুর রেঞ্জ মহোদয়ের নেতৃত্বে রংপুর রেঞ্জ পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রোধ এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে রংপুর রেঞ্জ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মিডিয়া সেল
রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুর।