Rangpur Palli Bidyut Samity-1

Rangpur Palli Bidyut Samity-1 Rangpur Palli Bidyut Samity-1 is an autonomous power distribution organization registered with BREB. রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অফিসিয়াল ফেসবুক পেইজ।

31/07/2026
আসসালামু আলাইকুম অদ্য ২৭/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে রংপুর ৫ (মিঠাপুকুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ গোলাম রব্বানী ...
27/07/2026

আসসালামু আলাইকুম
অদ্য ২৭/০৭/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে রংপুর ৫ (মিঠাপুকুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ গোলাম রব্বানী মহোদয় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় জেনারেল ম্যানেজার মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অত্র সমিতি এবং পল্লী বিদুৎ কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উক্ত সভায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের বিভিন্ন বিষয় নিয়ে মাননীয় সংসদ সদস্য মহোদয় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন । অতঃপর রংপুর পল্লী বিদ্যৎ সমিতি-১ এর পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আসসালামু আলাইকুম ,অদ্য ০৬.০৭.২০২৬ইং তারিখে পীরগঞ্জ জোনাল অফিস পরিদর্শন করেন ও মনিটরিং করেন অত্র সমিতির জেনারেল ম্যানেজার...
06/07/2026

আসসালামু আলাইকুম ,

অদ্য ০৬.০৭.২০২৬ইং তারিখে পীরগঞ্জ জোনাল অফিস পরিদর্শন করেন ও মনিটরিং করেন অত্র সমিতির জেনারেল ম্যানেজার মহোদয়। তৎপরবর্তী মতবিনিময় সভা করেন উক্ত সভায় ওভারবিলিং ও সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য নির্দেশ প্রদান করেন।

03/07/2026
আসসালামু আলাইকুম অদ্য ০২.০৭.২০২৬ইং তারিখে পীরগাছা জোনাল অফিস আকষ্মিক মনিটরিং এ অত্র সমিতির সুযোগ্য জেনারেল ম্যানেজার মহো...
02/07/2026

আসসালামু আলাইকুম

অদ্য ০২.০৭.২০২৬ইং তারিখে পীরগাছা জোনাল অফিস আকষ্মিক মনিটরিং এ অত্র সমিতির সুযোগ্য জেনারেল ম্যানেজার মহোদয়। জেনারেল ম্যানেজার মহোদয় নিজ হাতে ওয়ান পয়েন্ট বসে গ্রাহক সেবা নিশ্চিত করেন।

অদ্য ০৬.০৬.২০২৬ ইং তারিখে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর-দপ্তরের আওতায় সকল দোকান মালিক সমিতি, বণিক সমিতি ও শ্রমিক বা...
06/06/2026

অদ্য ০৬.০৬.২০২৬ ইং তারিখে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর-দপ্তরের আওতায় সকল দোকান মালিক সমিতি, বণিক সমিতি ও শ্রমিক বাজার ইউনিয়ন সমিতি সকলের সাথে একটি জরুরি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন অত্র সমিতির সম্মানিত জেনারেল ম্যানেজার, জনাব মুহাম্মদ আশরাফ উদ্দিন খান।

১৫% বিদ্যুৎ সাশ্রয়, গ্রাহক সেবার মানোন্নয়ন, নতুন ট্যারিফ, বকেয়া আদায় সহায়তা,অভিযোগ প্রতিকার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভায় জিজ্ঞাসা ও প্রশ্নত্তোর পর্ব রাখা হয়।

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দআসসালামু আলাইকুম।আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পেতে বিলম্ব হলে কিংবা এখনো না পেয়ে থাকলে পুরাতন ...
03/06/2026

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ
আসসালামু আলাইকুম।

আপনার বিদ্যুৎ বিলের কপি হাতে পেতে বিলম্ব হলে কিংবা এখনো না পেয়ে থাকলে পুরাতন যে কোন বিলের কপির গ্রাহক হিসাব নম্বর দ্বারা উপায়, মাইক্যাশ, বিকাশ, নগদ, ট্যাপ ও রকেটের মাধ্যমে ঐ মাসে আপনার বিল কত হলো জেনে নিন এবং অর্থ বৎসরের শেষ মাস বিধায় যথাসম্ভব দ্রুততার সাথে ঝামেলাবিহীন, সময় ও যাতায়াত খরচ বাঁচিয়ে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করুন।

"নিজে জানি, অপরকে জানাই এবং সবাইকে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধে উৎসাহিত করি।"

নিবেদনে,
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১

সম্মানিত গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা সমূহে *গত ১৫/০৫/২০২...
26/05/2026

সম্মানিত গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাভুক্ত এলাকা সমূহে
*গত ১৫/০৫/২০২৬ খ্রিঃ তারিখ হতে অদ্যাবধি* কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। *বৈরী আবহাওয়ার কারণে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে।*
ক্ষতিগ্রস্ত লাইনসমূহ পুনর্বাসন ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং স্থানীয় লেবারসহ গত প্রায় ১০ দিন যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শত ক্লান্তি ও প্রতিকূলতা উপেক্ষা করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী দিনরাত পরিশ্রমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পর্যায়ক্রমে লাইন চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রতিটি ফিডার শতভাগ নিরাপদ ও ত্রুটিমুক্তভাবে চালু করতে যথেষ্ট সময়ের প্রয়োজন হবে।

এরই মধ্যে *থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকায় লাইন চেকিং ও মেরামত কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।*

কিছু এলাকায় বিদুৎ সরবরাহ এখনও সচল করা সম্ভব হয় নাই।

এমতাবস্থায়, এই দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়ায় *সম্মানিত গ্রাহকগণের নিকট ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।*

ইনশাআল্লাহ, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।

ধন্যবাদান্তে,
*কর্তৃপক্ষ*
*রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।*

Address

Shathibari
Rangpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00

Telephone

+8801769400755

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Palli Bidyut Samity-1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rangpur Palli Bidyut Samity-1:

Shortcuts

Share