27/08/2026
যুব রেড ক্রিসেন্ট দল,রংপুর সরকারি কলেজ এর মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ২৪/০৮/২০২৬ থেকে ২৬/০৮/২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
রংপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. ফিরোজুর রহমান স্যার ও উপাধ্যক্ষ প্রফেসর মো. আলম মন্ডল স্যারের দিকনির্দেশনায় এবং যুব রেড ক্রিসেন্ট দল, রংপুর সরকারি কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. নুরুন্নবী স্যারের তত্ত্বাবধানে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
রেড ক্রিসেন্ট সোসাইটি,রংপুর ইউনিট এ প্রশিক্ষণে কারিগরি সহায়তা করে।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে যুব সদস্যদের RCRC Movement, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা, মানবিক সেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি হয়েছে।
তরুণদের দক্ষতা ও মানবিক চেতনা বিকাশে রংপুর সরকারি কলেজ যুব রেড ক্রিসেন্ট দল-এর এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
🕊️ মানবতার সেবায়, আমরা সর্বদা প্রস্তুত।
Serve Humanity, Save Lives.