RAB-13 Rangpur Division

RAB-13 Rangpur Division Government Organization
(2)

Official page of RAB 13.For any assistance call 01777711301,01777711302,01777711303(Ops Officer),01777711355,01777711311(Dinajpur and Thakurgaon),01777711322(Nilphamari and Panchagarh)01777711333(Gaibandha)

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ একজন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।'বাংলাদেশ আমার অহংকার'-এই ম...
05/08/2026

লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ বোতল ফেয়ারডিলসহ একজন মাদক ব‌্যবসায়ী‌কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

লালমনিরহাটের হাতীবান্ধা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৩০ বোতল ফেন্সিডিল সমজাতীয় কোডেইনসমৃদ্ধ মাদকদ্রব্য ফেয়ারডিলসহ ভোলা মিয়া (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী ভোলা মিয়া হাতীবান্ধা থানার আমঝোল গ্রামের মৃত হাবেলের ছেলে।

০৫ আগস্ট, ২০২৬ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানী, র‍্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল রাত ০২.৩০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন গোতামারি ইউনিয়নের আমঝোল গ্রামে একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের ভোলা মিয়ার বসতবাড়িতে তল্লাশীকালে শয়ন কক্ষের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ১৩০ বোতল ফেয়ারডিল জব্দ করা হয়। পাশাপাশি মাদক ব‌্যবসায়ী ভোলা মিয়াকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

03/08/2026

ফেনী জেলার সদর থানা এলাকা হতে ৩০ কেজি গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭

02/08/2026

খুলনা জেলার লবণচরা এলাকা হতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-০৬

02/08/2026
01/08/2026

কক্সবাজারের ঈদগাঁও হতে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

01/08/2026

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ৫২ কেজি গাঁজাসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-০৯

30/07/2026

চট্টগ্রাম কোতোয়ালী থানা এলাকা হতে ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্রান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট উদ্ধার করেছে র‌্যাব-৭

দিনাজপুরের বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রক...
30/07/2026

দিনাজপুরের বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫৬ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ৩০ জুলাই, ২০২৬ সকাল ০৭.৪০ ঘটিকার সময় সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন গোবিন্দপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঐ গ্রামের মোঃ ওসমান গনি (৪৫), পিতা- মৃত সহীদুল্লাহ ইসলাম এর বসতবাড়িতে তল্লাশী করা হলে তার গোয়ালঘরে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৫৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায় অভিযুক্ত ০১। মোঃ ওসমান গনি (৪৫), পিতা-মৃত সহীদুল্লাহ ইসলাম, সাং- গোবিন্দপাড়া, ০২। মোঃ সাকিব ইসলাম (১৯), পিতা- নবী হোসেন, সাং-সাহাডুবী এবং ০৩। মোঃ আইনুল হক (৪০), পিতা-মৃত আব্দুল গফুর, সাং-গোবিন্দপাড়া, সর্ব থানা-বীরগঞ্জ, জেলা- দিনাজপুর’দের গ্রেফতার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিলো।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।








রংপুরের মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।  র‌্যাব প্রতিষ্...
30/07/2026

রংপুরের মিঠাপুকুরে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

রংপুরের মিঠাপুকুরে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি তানভীর হোসেন ওরফে তুহিন ( ২৬) কে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃত তানভীর মিঠাপুকুর উপজেলার পায়রাবতী কৃষ্ণপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ভুক্তভোগী ঐ নারীর স্বামী দীর্ঘদিন সৌদি আরবে রয়েছেন। এই সুযোগে আসামি বিভিন্ন সময় ঐ নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১১ জুন, ২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার দিকে রাতের রান্নার কাজের জন্য টিউবওয়েলের কাছে পানি আনতে গেলে আসামি অতর্কিতভাবে ভিকটিমের উপর হামলা করে মাটিতে ফেলে দিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী ঐ নারী আসামিকে বাধা দিলে আসামি তার মুখ চেপে ধরে এবং ঐ নারীর স্পর্শকাতর স্থানে কামড় দিয়ে গুরুতর আঘাত করে। ঐ নারী চিৎকার করলে তার পুত্রবধূ ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্ত তানভীর সেখান থেকে পালিয়ে যায়। ভুক্তভোগী ঐ নারী ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে মসজিদ কমিটি একটি সালিশ মীমাংসা করার সিদ্ধান্ত নেয়।

গত ১২ জুন, ২০২৬ রোজ শুক্রবার জুমআর নামাজের পরে সালিশের কথা থাকলেও অভিযুক্ত তানভীর সেখানে হাজির হয়নি। ভুক্তভোগী ঐ নারী সালিশের স্থান থেকে ফেরত আসার সময় অভিযুক্ত তানভীর তার উপর পুনরায় আক্রমন করে এবং কাপড় টেনে তার শ্লীলতাহানি করে। অভিযুক্ত তানভীর ঐ নারীর হাঁটুতে ইট দিয়ে আঘাত করে। ঐ নারী চিৎকার করলে মসজিদের মুসল্লীরা এসে তাকে উদ্ধার করে। এই ঘটনায় ঐ নারী অসুস্থ হয়ে পড়লে তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


এই ঘটনায় গত ১৬ জুলাই, ২০২৬ ভুক্তভোগী ঐ নারী নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে অভিযোগের প্রেক্ষিতে রংপুর জেলার মিঠাপুকুর থানায় ধর্ষণচেষ্টা এবং মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের হয় (মামলা নং-৩৯)। ঘটনার পরে থেকেই আসামি তানভীর আত্মগোপনে চলে যায়।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল ২৯ জুলাই, ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৪.৩০ ঘটিকার সময় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড় ইটাহাটা এলাকায় আভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানার প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি মোঃ তানভির হোসেন ওরফে তুহিন (২৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।





30/07/2026

উখিয়ায় র‌্যাব-১৫ এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

Address

উত্তম বারঘরিয়া, হাজিরহাট, রংপুর
Rangpur
5402

Alerts

Be the first to know and let us send you an email when RAB-13 Rangpur Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RAB-13 Rangpur Division:

Shortcuts

Share