Rangpur Metropolitan Police-RPMP

Rangpur Metropolitan Police-RPMP Official Page of Rangpur Metropolitan Police (RPMP)

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান, আরপিএমপি, পুলিশ কমিশ...
05/08/2026

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর আহ্বান, আরপিএমপি, পুলিশ কমিশনারের
=================================
প্রেস রিলিজ
রংপুর, ৫ আগস্ট ২০২৬ খ্রি.

“জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম, রংপুরে জেলা প্রশাসন, রংপুরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ বক্তব্য প্রদান করেন।

বক্তব্যের শুরুতেই পুলিশ কমিশনার জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি জুলাই শহিদ পরিবারের সদস্য, আহত ও জীবিত জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও শুভকামনা জানান।

পুলিশ কমিশনার বলেন, “আজ আমি পুলিশ কমিশনার হিসেবে যে দায়িত্বে দাঁড়িয়ে আছি, তার পেছনে এ দেশের মানুষের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস রয়েছে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে।”

তিনি উল্লেখ করেন, সরকারি গেজেটে এ পর্যন্ত ৮৩৪ জন জুলাই শহিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৩৫ জন শিশু শহিদ। শিশুদের এমন আত্মত্যাগ জুলাই গণঅভ্যুত্থানের গভীরতা ও ব্যাপকতা তুলে ধরে। তিনি রংপুরের শহিদ আবু সাঈদ, চট্টগ্রামের শহিদ ওয়াসিম আকরামসহ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পুলিশ কমিশনার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের মধ্যে শিশুদের আত্মত্যাগ বিশেষভাবে হৃদয়বিদারক। তিনি সবচেয়ে কম বয়সী শিশু শহিদ হিসেবে গর্ভে থাকা শিশুসহ চার বছর বয়সী শিশু শহিদ আহাদ এবং নারী শিশু শহিদ রিয়া গোপের কথাও উল্লেখ করেন। তাঁদেরসহ সকল শিশু শহিদের আত্মত্যাগ জাতির ইতিহাসে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের বিভিন্ন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আহত জুলাই যোদ্ধাদের সংখ্যা উল্লেখ করে তাঁদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের অবদানকে কেবল একটি দিবসের আনুষ্ঠানিকতা বা সংবর্ধনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাঁদের এবং তাঁদের পরিবারের পাশে বাস্তব ও কার্যকরভাবে দাঁড়াতে হবে।”

জুলাই শহিদ ও যোদ্ধা পরিবারের কল্যাণে কর্মসংস্থান ও অন্যান্য সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে পুলিশ কমিশনার বলেন, তিনি রংপুরে দায়িত্ব গ্রহণের পর জুলাই শহিদ ও যোদ্ধা পরিবারের তথ্য সংগ্রহ করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোনো আউটসোর্সিং জনবল নিয়োগের সুযোগ সৃষ্টি হলে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে যোগ্য জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের বিষয়টি বিবেচনায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বিভাগীয় ও জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যেসব প্রতিষ্ঠানে জনবল নিয়োগের সুযোগ রয়েছে, সেখানে প্রচলিত আইন ও বিধি-বিধানের আলোকে জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের জন্য সুযোগ সৃষ্টির বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা যেতে পারে।”

পুলিশ কমিশনার আরও বলেন, পুলিশের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায়ও প্রচলিত বিধি-বিধানের আওতায় জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য সম্ভাব্য সুযোগ সৃষ্টির বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরবাসীর ভূমিকার প্রশংসা করে পুলিশ কমিশনার বলেন, রংপুরের মানুষের আত্মত্যাগ ও সক্রিয় অংশগ্রহণ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। আন্দোলনে অংশগ্রহণকারীদের মামলা, হামলা, কারাবরণ ও বিভিন্ন প্রতিকূলতার কথাও তিনি স্মরণ করেন।

তিনি রংপুরের দেশে-বিদেশে অবস্থানরত নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রংপুর আমাদের শেকড়। এই শেকড়ের সঙ্গে আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। রংপুরের জুলাই শহিদ ও যোদ্ধা পরিবারের পাশে দাঁড়াতে হবে আন্তরিকভাবে। তাঁদের সহযোগিতা যেন কোনো প্রচার বা ব্যক্তিগত স্বার্থের বিষয় না হয়; বরং মানবিক দায়িত্ববোধ থেকেই তাঁদের পাশে দাঁড়াতে হবে।”

অনুষ্ঠানে সাম্প্রতিক সামাজিক ও শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন পুলিশ কমিশনার। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সংহতি প্রদর্শন করেছিল, তা ধরে রাখা অত্যন্ত জরুরি। স্বার্থগত বিভাজন যেন সেই ঐক্যকে দুর্বল না করে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে মতপার্থক্য বা প্রতিযোগিতা থাকতে পারে। তবে শিক্ষাঙ্গনে বহিরাগতদের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের নিজেদের মধ্যে মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ, অপমানজনক প্রচারণা কিংবা এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যা শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে পারে।

পুলিশ কমিশনার বলেন, “শিক্ষার্থীরা আমাদের সন্তানসম। তাঁদের নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। মতপার্থক্য থাকলেও তা যেন সংঘাত বা সহিংসতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে পুলিশ কমিশনার বলেন, এই চেতনাকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের একক সম্পদ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। জুলাই ছিল সর্বস্তরের ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের প্রতিফলন। তাই জুলাইয়ের ইতিহাস ও চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, “জুলাই কারও একার নয়, জুলাই আমাদের সকলের। এই চেতনাকে সামনে রেখে আমাদের দায়িত্ব হচ্ছে অন্যায়, অনিয়ম, বৈষম্য ও অসহিষ্ণুতা থেকে দূরে থাকা এবং নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র ও সমাজের কল্যাণে কাজ করা।”

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, তেমনি জুলাইয়ের আত্মত্যাগ থেকেও আমাদের দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা নিতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে পুলিশ কমিশনার জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই শহিদ পরিবার, আহত ও জীবিত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন।

তিনি বলেন, “শহিদ ও জুলাই যোদ্ধা পরিবারের প্রতি সম্মান জানানোর সর্বোত্তম উপায় হলো তাঁদের পাশে দাঁড়ানো, তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা এবং তাঁদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। জুলাইয়ের চেতনাকে ধারণ করে আমরা রংপুরকে আরও এগিয়ে নিতে চাই এবং সবার আগে বাংলাদেশকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।”

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিডিয়া সেল
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), রংপুর

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদদের প্রতি আরপিএমপি পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন=====================...
05/08/2026

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদদের প্রতি আরপিএমপি পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন
==========================
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আজ ০৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকায় রংপুরের ৩৬ জুলাই চত্বরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আরপিএমপি পুলিশ কমিশনার ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর জুলাই শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় রংপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, জুলাই শহীদ পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে জুলাইয়ের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

জুলাইয়ের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয়, একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ত্যাগ ও সাহসের কোনো বিকল্প নেই। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনে অঙ্গীকারবদ্ধ।

জুলাই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয় হোক।

মোহাম্মদ আবদুল মাবুদ
পুলিশ কমিশনার
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

#জুলাইগণঅভ্যুত্থানদিবস২০২৬ #জুলাইশহীদ #রংপুরমেট্রোপলিটনপুলিশ #আরপিএমপি #শ্রদ্ধাঞ্জলি

আরপিএমপি কোতয়ালী থানার অভিযানে  গাঁজাসহ (১) জন নারী মাদক কারবারি গ্রেফতার। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ...
05/08/2026

আরপিএমপি কোতয়ালী থানার অভিযানে গাঁজাসহ (১) জন নারী মাদক কারবারি গ্রেফতার।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়,

কোতয়ালী থানা পুলিশ
০৪ আগস্ট ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় কোতয়ালী থানাধীন ২৭ নম্বর ওয়ার্ডের আলমনগর মুসলিমপাড়া, কাল্লুর মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ (পঁয়তাল্লিশ) গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য (শুকনো গাঁজা) উদ্ধারসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী:
মোছাঃ সুইটি আক্তার পুতুল (৬০), পিতা: মৃত ইসহাক হোসেন (টেংগারু মিয়া), সাং- আলমনগর মুসলিমপাড়া, থানা- কোতয়ালী, রংপুর।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আরপিএমপি, কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে এবং নিরাপদ মহানগর গড়ে তুলতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

*রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিবৃতি*----------------------------------------------------------_“শান্তির পথে ফিরে আ...
04/08/2026

*রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিবৃতি*
----------------------------------------------------------

_“শান্তির পথে ফিরে আসুক আমাদের প্রিয় শিক্ষাঙ্গন,_
_বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানে সহযোগিতার জন্য সবার প্রতি আরপিএমপি পুলিশ কমিশনারের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা”_

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ঘিরে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে সৃষ্ট কিছু ভুল বোঝাবুঝির কারণে সাময়িকভাবে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এমন পরিস্থিতিতে পারস্পরিক সহনশীলতা, সংলাপ, দায়িত্বশীলতা ও সমন্বিত প্রচেষ্টাই যে শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করতে পারে, যা আমরা প্রত্যক্ষ করেছি।

উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের। আপনাদের দায়িত্বশীল ভূমিকা, সংযত আচরণ ও সহযোগিতামূলক মনোভাব পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

একই সঙ্গে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য, যারা অত্যন্ত ধৈর্য, পেশাদারিত্ব, সতর্কতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা আরপিএমপি মিডিয়া সেল-এর প্রতি, যারা দায়িত্বশীল ও সময়োপযোগী তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আমরা বিশ্বাস করি, মতের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেই ভিন্নতা যেন কখনো বিভেদ বা সংঘাতের কারণ না হয়। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সংলাপের মধ্য দিয়েই একটি সুন্দর, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় হোক জ্ঞান, শিক্ষা, সম্প্রীতি ও সহাবস্থানের নিরাপদ ঠিকানা।

সকলের সম্মিলিত সহযোগিতায় রংপুর মহানগরীর শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার প্রত্যয় অব্যাহত থাকবে।

জনাব মোহাম্মদ আবদুল মাবুদ
পুলিশ কমিশনার
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর

আরপিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে চাঁদাবাজি ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে (০২) জন আসামী গ্রেফতার। রংপুর মেট্রোপলিটন পুলি...
04/08/2026

আরপিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে চাঁদাবাজি ও ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগে (০২) জন আসামী গ্রেফতার।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরপিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ধারাবাহিক অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ০৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০১.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি, আরপিএমপি’র একটি চৌকস টিম কোতয়ালী থানাধীন খলিফাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ভিকটিম মোঃ জাহাঙ্গীর আলম (৩৪)-কে পথরোধ করে মারপিট, ভয়-ভীতি প্রদর্শন এবং চাঁদা দাবির অভিযোগে নিম্নবর্ণিত ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়—

১। মোঃ ফারুক আহমেদ সাকিব (২০), পিতা- শাহ কামাল, সাং- বাগড়া কলোনী, থানা- শেরপুর, জেলা- বগুড়া।

২। মোঃ রবিউল ইসলাম (৪২), পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- রনচন্ডি, ওয়ার্ড নং-০১, থানা- হাজীরহাট, রংপুর মহানগর, রংপুর।

রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমনে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

#আইনশৃঙ্খলা #অপরাধদমন #রংপুর_মেট্রোপলিটন_পুলিশ

আরপিএমপি ডিবি'র পৃথক অভিযানে  ইয়াবা উদ্ধার ও গাঁজা সেবনসহ মোট  (০৩) জন গ্রেফতার।রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহ...
04/08/2026

আরপিএমপি ডিবি'র পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার ও গাঁজা সেবনসহ মোট (০৩) জন গ্রেফতার।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়
আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি), পৃথক তিনটি সফল অভিযানে মোট ০৩ (তিন) জন আসামীকে গ্রেফতার করে।

অভিযান-১:
নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবনকারী ০১ জন আসামী গ্রেফতার।

আসামীর নাম:
মোঃ তাইজুল ইসলাম @ অলিনজা (১৯)
পিতা: মোঃ আব্দুর রহিম বাদশা
মাতা: মোছাঃ তারা বেগম
ঠিকানা: মুন্সিপাড়া, ওয়ার্ড নং-২০, থানা-কোতয়ালী, রংপুর মহানগর।

অভিযান-২:
১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

আসামীর নাম:
মোঃ নুরুল হাসান বাবু (২২)
পিতা: মোঃ আবু তালেব
মাতা: মোছাঃ নুরবানু বেগম
ঠিকানা: দেওডোবা পাঠানপাড়া, ওয়ার্ড নং-১৪, থানা-কোতয়ালী, রংপুর মহানগর।

অভিযান-৩:
৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার।

আসামীর নাম:
মোঃ নুর ইসলাম (৫৫)
পিতা: মৃত মতিয়ার রহমান
মাতা: মোছাঃ জোবেদা বেগম
ঠিকানা: সবুজবাগ খলিফাপাড়া, ওয়ার্ড নং-১৭, থানা-কোতয়ালী, রংপুর মহানগর।

রংপুর মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগর গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আরপিএমপির অভিযান অব্যাহত থাকবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর স্নাতক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সাপোর্ট অফিস (SSO)-এর উদ্যোগে অনুষ্ঠিত "সাইবার ন...
03/08/2026

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর স্নাতক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ সাপোর্ট অফিস (SSO)-এর উদ্যোগে অনুষ্ঠিত "সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আবদুল মাবুদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে সাইবার অপরাধ প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে সংঘটিত হচ্ছে। তাই অনলাইন প্রতারণা, ডিজিটাল হয়রানি, ভুয়া পরিচয়, এআই (AI) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট এবং বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

তিনি উল্লেখ করেন, সাইবার অপরাধের শিকার হলে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আইনগত প্রতিকার গ্রহণ করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির বাদী হিসেবে মামলা দায়ের করা। যথাযথ অভিযোগ পাওয়া গেলে আইন প্রয়োগকারী সংস্থা প্রযুক্তিনির্ভর তদন্ত, ডিজিটাল ফরেনসিক এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে অপরাধী শনাক্ত ও আইনের আওতায় আনতে সক্ষম।

পুলিশ কমিশনার আরও বলেন, কোনো ডিজিটাল ডিভাইস থেকে তথ্য মুছে ফেলা হলেও আধুনিক ডিজিটাল ফরেনসিক প্রযুক্তির মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পুনরুদ্ধার করা সম্ভব। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি কনটেন্ট এবং প্রকৃত ডিজিটাল তথ্যের মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রেও বিশেষজ্ঞ মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আদালতে ডিজিটাল প্রমাণ ও বিশেষজ্ঞের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অপরাধের শিকার হলে ভয় বা সংকোচ না করে আইনগত সহায়তা গ্রহণ, প্রমাণ সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করার আহ্বান জানান।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপদ ডিজিটাল আচরণ, ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়ে বাস্তবধর্মী দিকনির্দেশনা প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ১১০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী (মনজু মিয়া) গ্রেফতার। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশন...
03/08/2026

আরপিএমপি হারাগাছ থানার অভিযানে ১১০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী (মনজু মিয়া) গ্রেফতার।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়,
০৩ আগস্ট ২০২৬ খ্রিঃ হারাগাছ থানা পুলিশ
হারাগাছ থানাধীন চর চতুরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১১০ (একশত দশ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি:

মোঃ মজনু মিয়া (৩৫)
পিতা: মোঃ আছিমুল্লাহ
মাতা: মোছাঃ বেগম
সাং: তালুক শিমুলবাড়ি, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হারাগাছ থানার মামলা নং-০৫/১৪৬, তারিখ: ০২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরবর্তীতে আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা আন্তরিক, পেশাদার ও তৎপর।

আরপিএমপি পরশুরাম থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ চুরি মামলার ০৩ জন  আসামী গ্রেফতার।  রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনা...
03/08/2026

আরপিএমপি পরশুরাম থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধারসহ চুরি মামলার ০৩ জন আসামী গ্রেফতার।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়

গত ৩১/০৭/২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায়, পরশুরাম থানা পুলিশ, পরশুরাম থানাধীন ধাপ মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে
০৩ (তিন) জন আসামীকে চোরাই মালামালসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণঃ
১। শ্রী লক্ষণ রায় (২০), পিতা- শ্রী রতন রায়, মাতা- কল্পনা রাণী, সাং- ধাপ মোহাম্মদপুর, ওয়ার্ড নং-০৪, থানা- পরশুরাম, মহানগর, রংপুর।

২। মোঃ আশরাফুল ইসলাম (২০), পিতা- মোঃ সুরুজ মিয়া, মাতা- মোছাঃ আরজিনা বেগম, সাং- সর্দারপাড়া, ওয়ার্ড নং-১৬, থানা- কোতয়ালী, মহানগর, রংপুর।

৩। মোঃ মেহেদী (২০), পিতা- মোঃ মতলুবার রহমান, মাতা- মোছাঃ মাহুমুদা বেগম, সাং- সর্দারপাড়া, ওয়ার্ড নং-১৬, থানা- কোতয়ালী, মহানগর, রংপুর।

উদ্ধারকৃত আলামতঃ
আরসিসি পিলার তৈরির ফর্মা – ০২ (দুই)টি
নগদ অর্থ – ১০,০০০/- (দশ হাজার) টাকা

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিকদের নিরাপদ নগরী উপহার দিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও তৎপর।

আরপিএমপি ডিবির অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনকারী ০১ জন গ্রেফতার। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জন...
03/08/2026

আরপিএমপি ডিবির অভিযানে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনকারী ০১ জন গ্রেফতার।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়,

০২ আগস্ট ২০২৬ খ্রি. রাত আনুমানিক ০২:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগ (ডিবি), রংপুর মেট্রোপলিটন পুলিশ কোতয়ালী থানাধীন ১৭ নম্বর ওয়ার্ডের রামপুরা মসজিদের দক্ষিণ পাশে ফাঁকা মাঠে বিশেষ অভিযান পরিচালনা করে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনরত মোঃ সুজন মিয়া (২৯)-কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির পরিচয়ঃ
মোঃ সুজন মিয়া (২৯)
পিতা: মোঃ নিজাম উদ্দিন মিন্টু
মাতা: মোছাঃ সাজিন বেগম
সাং: রামপুরা, ওয়ার্ড নং-১৭, থানা: কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।

এ ঘটনায় আরপিএমপি, রংপুর কোতয়ালী থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-৩৬৭/২০২৬, তারিখ ০২/০৮/২০২৬ খ্রি. মূলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর।

Address

Police Commissioner's Office, Rangpur Metropolitan Police
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Rangpur Metropolitan Police-RPMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share