10/11/2018
আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে
নতুন করে কিছু পাওয়ার আশায়…………তাই
না !!!! শুধু একটি বারের জন্য জানতে ইচ্ছা
করে বা জানতে চাই কি এমন পেয়েছ
তুমি??? আজ যা পেয়েছ একেই কি তুমি সুখ
বল! এই সুখের জন্যই কি তুমি আজ আমাকে
ছেড়ে চলে গেছো। মাঝে মাঝে
নিজেকে প্রশ্ন করি তাহলে তুমি আমার
কাছেও কি কোন অজানা সুখের খোজে
এসেছিলে? জানি না পূর্ণতা নাকি
অপূর্ণতা নিয়ে তুমি চলে গেছো। কিন্তু
বিশ্বাস কর আমি মনে হয় তোমাকে
তোমার বর্তমান সুখের চেয়ে বেশী
সুখেই রাখতে পারতাম, এটা আমার
বিশ্বাস। আমার ভালোবাসার বিশ্বাস।
জানো কষ্ট হয় তোমার জন্য , না শুধু এটা
ভেবে আজ হয়তবা তোমার চোখে চোখ
রেখে অন্য কেউ যে স্বপ্ন গুলো দেখছে।
একদিন আমিও এই স্বপ্ন গুলো দেখছিলাম,
না তুমি দেখিয়েছিলে আমাকে। কিন্তু
বাস্তবতার পরিবর্তনে তুমি আজ অনেক
বদলে গেছ, ভুলে গেছ আমায়, ভুলে গেছ
সবকিছু। দেখ আমিও কতটা বোকা তোমার
চলে যাওয়া মেনে নিতে পারছি না।
তোমার এই আমাকে দেখানো মিথ্যা
ভালোবাসা, আমাকে ইচ্ছা করেই
অবহেলা করা এসব আর সহ্য করতে না
পেরে প্রতিদিন কেদেছি অঝরে নিজে
কে নষ্ট করেছি নিজের বিশ্বাসের মূল্য
দিতে গিয়ে, তবুও তোমার অকৃত্রিম
ভালোবাসাটুকুও পাইনি,পাইনি কোন
সান্ত্বনা।
তোমার জীবনে হয়ত আমার মত অনেকে
আছে তাই আজ আর আমার দরকার নেই।
কিন্তু আমার জীবনে তোমার মত দ্বিতীয়
আর কেউ নেই তাই আমি এখনো
তোমাকেই চাই। তোমাকে কতটা
ভালোবাসতাম জানি না, শুধু বুঝি তুমি
আমার জীবনের একটা অংশ হয়ে আজও
আছো।
তোমাকে ছাড়া থাকতে পারবো না
কথাটা মিথ্যা, তাই বললাম না। অভ্যাস
করে দিছো তাই এখন ছাড়তে তো কিছুটা
কষ্ট আর সময় লাগবেই। তবুই আমি এখনো
তোমাকে চাই, জানি ফিরবে না। সম্ভব
হলে ফিরো। আসলেই ভালোবাসায়
সততার কোন দাম নেই। তোমাকে শুধু এটুকুই
বলব আমি সব সময় তোমাকে সৎ থেকেই
ভালোবাসছি তাই দাম পেলাম না। আমি
হয়ত খারাপ ছিলাম কিছু সমস্যা ছিল আমার
মাঝে কিন্তু বিশ্বাস কর আমার
ভালোবাসা মিথ্যা ছিল না।
আমি পাগল তাই ভালোবাসা টাও পাগলে
মতো ছিল। আমি যে কতবড় পাগল সেটা
তোমার ধারনাতেই নাই। পৃথিবী গোল
তাই না সুতরাং আমাদের আবার দেখা
হবে কোন একদিন তখনো দেখবে আমি
একা আছি। সত্য মিথ্যা না হয় সেদিনই
যাচাই করে নিও। তোমার জন্য খুব ভয় হয়
জানো। বিধাতার করুন পরিহাসে যদি
তোমার কাউকে নিয়ে দেখা স্বপ্নগুলোও
কোনদিন অর্থহীন হয়ে যায়। হঠাৎ করে
তুমি যদি আমার মত একা হয়ে যাও। তখন কি
নিয়ে থাকবে তুমি? চাইনা তোমার
সাথেও এটা হোক। সহ্য করতে পারবে না।
একদিন তোমার উপর খাটানো এতো
কতৃত্ত্ব, রাগ- অভিমান-ভালোবাসা, এতো
কেয়ার, সারাদিনের পাগলামো, ইচ্ছা
করেই তোমাকে রাগানো এগুলা খুব মিস
করবে। হয়ত করবে না। আমি তোমাকে খুব
মিস করবো। খুব ভালো থেকো।