02/06/2026
বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত: আমাদের কি কোনো প্রতিকার নেই?
প্রিয় মহিমাগঞ্জবাসী,
আসসালামু আলাইকুম।
মহিমাগঞ্জের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আজ অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ। ঈদ বা যেকোনো উৎসবে বিদ্যুৎ আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজ সকাল থেকেই আমাদের এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ নেই। শুধু আজ নয়, গতকালও সকাল থেকে দীর্ঘ কয়েক ঘণ্টা আমরা বিদ্যুৎহীন ছিলাম।
ঈদের এই মুহূর্তে যখন ঘরে ঘরে উৎসবের প্রস্তুতি চলছে, তখন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকাটা কেবল চরম অব্যবস্থাপনারই বহিঃপ্রকাশ। এই সময়ে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার মতো অমানবিক পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা কি জানতে পারি, মহিমাগঞ্জে বারবার এমন লোডশেডিংয়ের কারণ কী? সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে আমার বিনীত প্রশ্ন - এই ভোগান্তির কি কোনো স্থায়ী সমাধান নেই? নাকি ঈদ উৎসবেও আমাদের এই দুর্ভোগের শিকার হতে হবে?
জনসাধারণের ভোগান্তি লাঘবে বিদ্যুৎ বিভাগের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন এবং ঈদের এই সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করবেন।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।