Desperately Seeking - Raozan

Desperately Seeking - Raozan Desperately Seeking - Raozan (DSR)™

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫
05/10/2025

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের যৌথ Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল...
15/05/2025

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের যৌথ Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় শুরু হতে যাচ্ছে ০১ (এক) মাস [১০০ ঘন্টা] মেয়াদী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীগনকে অত্র লিংক http://cutly.in/GT4BYV এ প্রদত্ত নির্দিষ্ট [Business Feasibility Report Template] ফরম Download পূর্বক যথাযথভাবে পূরণকৃত ফরম সংযুক্তিসহ স্ক্যান করে ২১/০৫/২০২৫ ইং তারিখের মধ্যে ই-মেইল:- [email protected] এর মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হল। আবেদনপত্রসমূহ বাছাই করে যোগ্য প্রার্থীগণের সাথে যথাসময়ে যোগাযোগ করা হবে।
বিস্তারিত জানতে [email protected] - এ যোগাযোগ করুন

অথবা http://cutly.in/GT4BYV

Collected

বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের যৌথ Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP) প্রকল্পের আওতায় শুরু হতে যাচ্ছে ০১ (এক) মাস [১০০ ঘন্টা] মেয়াদী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহীগনকে অত্র লিংক http://cutly.in/GT4BYV এ প্রদত্ত নির্দিষ্ট [Business Feasibility Report Template] ফরম Download পূর্বক যথাযথভাবে পূরণকৃত ফরম সংযুক্তিসহ স্ক্যান করে ২১/০৫/২০২৫ ইং তারিখের মধ্যে ই-মেইল:- [email protected] এর মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা হল। আবেদনপত্রসমূহ বাছাই করে যোগ্য প্রার্থীগণের সাথে যথাসময়ে যোগাযোগ করা হবে।
বিস্তারিত জানতে [email protected] - এ যোগাযোগ করুন

অথবা http://cutly.in/GT4BYV

নতুন ভাইরাস Human metapneumovirus / HMPV চীনে ছড়িয়ে পড়েছে।মহামারীর আশংকা করা হচ্ছে , তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রোগী...
04/01/2025

নতুন ভাইরাস Human metapneumovirus / HMPV চীনে ছড়িয়ে পড়েছে।
মহামারীর আশংকা করা হচ্ছে ,
তবে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রোগী সনাক্ত হয়নি।
করোনার মতো মহামারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

হাঁচি কাশি দিয়ে ইনফেকশন শুরু হয়।
জ্বর, মাথাব্যাথা, শরীর ব্যাথা , কাশি এবং শ্বাসকষ্ট হতে পারে।
ফুসফুসে বেশি ইনফেকশন হলে ARDS হয়ে Lung Failure হতে পারে।

চীন ভ্রমণে আপাতত সতর্ক হউন।
১৫ বছরের নিচে এবং ৬০ বছরের উপরে এই ভাইরাস জনিত রোগে সংক্রমণের সম্ভাবনা বেশি।
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম - ডায়াবেটিস, স্টেরয়েড নেয়া রোগী, ট্রান্সপ্ল্যান্ট , এজমা বা হাঁপানী রোগী, হার্ট সমস্যায় আক্রান্ত রোগীরা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।

ভয় না পেয়ে সবাই সবাই সতর্ক হোন।
শুভকামনা সবার জন্য।

30/09/2024
🔴 বিশেষ সতর্কতামূলক পোস্ট: বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইন...
27/09/2024

🔴 বিশেষ সতর্কতামূলক পোস্ট: বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা⁉

আসুন জেনে নিই আসলেই কি আমরা ভালো চাল খাচ্ছি? নাকি আবর্জনা?

❌ মিনিকেট নামে কোন ধান চাষ হয় না বাংলাদেশে। তাহলে, এই চাল বাজারে আসে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুব সহজ, মিনিকেট চাল তৈরী হয় কারখানায়।

🌾দেশী জাতের ধান (মোটা চালের) চালকলে আসার পর শুরু হয় তেলেসমাতি। প্রথমে ধানের খোসা ছাড়ান হয়। খোসা ছাড়ানোর পর চালের অকৃত্রিম/ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি/বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি/বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়। এখানেই শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলেই হয়ে গেলো মিনিকেট চাল।

🗣️এবার প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারেন- মোটা চালকে এতোভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি।

💥এবার ক্ষতির হিসেবটা করা যাক:- ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে সাধারণত চাল পাওয়া যায় ৯৩৩কেজি, সাদা খুদ ২৬.৫ কেজি, কালো খুদ ১৪কেজি, মরা চাল ৪.৫ কেজি, ময়লা ০.৭৫ কেজি এবং পলিশ ২৭ কেজি। যোগ করলে দেখা যায় এক হাজার কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় ৬কেজি বেশী।

✅এই ছয় কেজি হচ্ছে জলীয় বাষ্প ও পানি। রাইস ব্রান তেল কারখানাগুলো পলিশ কিনে নেয়, সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়।

✅কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? ১০০০ কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র ৯০০ টাকা হতে ১৫০০ টাকা। অর্থাৎ কেজি প্রতি ৯০ পয়সা থেকে দেড় টাকা।

✅মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশী লাভ করলে ক্রেতার ক্ষতি কী?

✅ছোট ক্ষতি হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, অর্থাৎ কেজিতে ১৫থেকে ২০টাকা পর্যন্ত ঠকছেন।

✅বড় ক্ষতি হলো কেজিতে ১৫ থেকে ২০টাকা বেশী দিয়ে মিনিকেট চাল নয়, ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা। কারণ, প্রসেস করার মাধ্যমে চালের উপরি আবরণ (bran অর্থাৎ pericarp, seed coat, aleurone layer, embryo) বা পুষ্টিকর অংশ বাদ দেওয়া হয়।

✅উল্লেখ্য, চালের সর্বমোট ৮৫ ভাগ ভিটামিন B3 থাকে pericarp–এ, প্রোটিন আর ফ্যাট থাকে Aleurone layer -এ, খনিজের ৫১ ভাগ ও মোট আঁশের ৮০ ভাগ থাকে bran –এ, ভিটামিন B1 ও ভিটামিন E থাকে embryo -তে।

✅চালের সব পুষ্টিকর উপাদান তেলের মিলে বিক্রির জন্য প্রসেস করে আলাদা করার পর চাল আর চাল থাকেনা, হয়ে যায় চালের আবর্জনা।

❌ মিনিকেট চাল নামে চালের আবর্জনাকে যতোটা ক্ষতিকর মনে করছেন বাস্তবে আরও বেশী ক্ষতিকর। মোটা চালকে মিনিকেটে রূপান্তর করার বিভিন্ন পর্যায়ে সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড + টুথপেস্ট + এরারুটের মিশ্রণ, সোয়াবিন তেল, ফিটকারি, বরিক পাউডার ব্যবহার করা হয়। প্রতি মৌসুমেই বের হয় নিত্য নতুন কৌশল।

❌ মিনিকেট চালে কখনো পোকা ধরেনা। কারণ পোকাও জানে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে পুষ্টিগুণ নেই।
অথচ দেখতে সুন্দর এই অখাদ্যকে আমি আপনি আমাদের পরিবারকে নিশ্চিন্তে খাওয়াচ্ছি এবং নিজেরাও খাচ্ছি!
কিন্তু কেন!?😕

✅শুধু চাল নয়, এমন আরও হাজারো অখাদ্য, আবর্জনা আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি জেনে, না জেনে আর তার ফলাফল স্বরূপ ভুগতে হচ্ছে কঠিন কঠিন রোগে সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এক ভয়াবহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবন ব্যবস্থা!

✅হিসেবটা মেলানো খুবই সহজ, বাড়িতে কোনো মুরব্বী থাকলে একটু জেনে নিতে হবে আগেকার দিনে তারা কেমন খাবার খেয়ে জীবন যাপন করেছে আর তাদের রোগ বালাই কেমন ছিলো এবং তাদের চিকিৎসা-ই বা কেমন ছিলো।

🔴আজকের দিনে আমরা হাজারো নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি আর নিত্য নতুন ঔষধ সেবন করে চলেছি যা একটা রোগকে ঠিক করে আরো শত রোগের জন্ম দিচ্ছে আমাদের শরীরে। এ যেনো এক চোরাবালির মধ্যে ডুবে আছি আমরা।
"সুস্বাস্থ্য যেমন
সকল সুখের মূল,
ঠিক তেমন
স্বাস্থ্যকর খাবার সুস্বাস্থের মূল।"
সংগৃহীত

20/09/2024

রাঙ্গামাটি বনরূপা মসজিদে হামলার চেষ্টা।
আল্লাহ্ তুমি দেশ বিরোধীদের হাত থেকে এই দেশকে রক্ষা কর। ইমাম সাহেব ঘোষণা দিচ্ছেন হামলাকারীরা যেন না আসে।
ভিডিওঃ সংগৃহীত

18/09/2024

বাংলাদেশ সেনাবাহিনীর একশন শুরু 🤓

চলমান রাউজানে পরিবহন শ্রমিকদের সাথে রাউজানের জনগন ও ছাত্রসমাজের সাথে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তার অবসান হলো।।গত ০...
13/09/2024

চলমান রাউজানে পরিবহন শ্রমিকদের সাথে রাউজানের জনগন ও ছাত্রসমাজের সাথে যে বিষয়টি নিয়ে দ্বন্দ্ব শুরু হয় তার অবসান হলো।।
গত ০৮-০৯-২৪ তারিখে রাউজান জলিলনগর বাসস্ট্যান্ড সংলগ্ন বাস মালিক সমিতির অফিসে রাউজানে ছাত্রদের সাথে রাউজান বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।উক্ত বৈঠকে যাএী এবং ছাত্র উভয়ের জন্য তারা ভাড়া কমিয়ে আনে, প্রতিটি গাড়িতে মূল্য তালিকা ও বাসে যাএী উটানামার দিক নির্দেশনা দেওয়া থাকবে।। যাএীদের প্রয়োজনে গাড়িতে মালিক ও শ্রমিক নেতার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগের জন্য।
★ যাএীদের ভাড়া এখন আগের ভাড়া থেকে ৫ টাকা কমানো হয়েছে।(১১-০৯-২৪ তারিখ থেকে প্রযোজ্য হবে)
বর্তমান ভাড়া তালিকা
১- রাউজান-মুরাদপুর =৬০ টাকা (সাধারণ যাএী)
**ছাত্রের জন্য নির্ধারিত ভাড়া থেকে ৫টাকা কম =৫৫ টাকা (সাধারণ ছাত্র- ছাএী, এক্ষেত্রে আইডি কার্ড বাধ্যতামূলক)
২- গহিরা -মুরাদপুর =৫০ টাকা (সাধারণ যাএী)
=৪৫ টাকা (সাধারণ ছাত্র- ছাএী, এক্ষেত্রে আইডি কার্ড বাধ্যতামূলক)

15/01/2023

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত। কাঠমুণ্ডু থেকে পোখারা যাচ্ছিল ইয়েতি এয়ারলাইন্স। উড্ডয়নের পরপরই আকাশ পথে অস্বাভাবিকভাবে উঠানামা করছিল বিমানটি। পরে তা রানওয়ে থেকে অনেক দূরে বিধ্বস্ত হয়। 😰😰

29/06/2022

Gulshan to FDC

Address

Raozan Noapara
Raozan
4340

Telephone

+8801829321549

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desperately Seeking - Raozan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Desperately Seeking - Raozan:

Share

Category