09/10/2026
📚 আলহামদুলিল্লাহ, সফলভাবে সম্পন্ন হলো নবীন সংঘের বই বিতরণ অনুষ্ঠান! 🌸
পাহাড়তলী ঐতিহ্যবাহী সংগঠন ঊনসত্তর পাড়া নবীণ সংঘের উদ্যোগে বই বিতরণ।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে "নবীন সংঘ"-এর উদ্যোগে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠান আজ অত্যন্ত আনন্দঘন ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।
আজকের এই শুভলগ্নে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যারা উপস্থিত থেকে, সার্বিক সহযোগিতা করে এবং উৎসাহ জুগিয়ে অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন, তাদের প্রতি রইল আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🙏
নতুন বইয়ের পাতার ঘ্রাণে শিক্ষার্থীদের চোখে মুখে যে আনন্দের ঝিলিক আমরা দেখেছি, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই ছোট্ট উদ্যোগটি যেন আগামী দিনে তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা পালন করে, এই আমাদের প্রত্যাশা।
✨ সবার দোয়া ও ভালোবাসায় আমাদের এই পথচলা অব্যাহত থাকুক।
゚viralシ