Gen - Z Rohanpur

Gen - Z Rohanpur সকল ধরনের অন্যায় ,দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে একটি অরাজনৈতিক সংগঠন

সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় গতকাল ৯ আগস্ট, ২০২৬ তারিখে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন বাংলাদেশি ...
09/08/2026

সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় গতকাল ৯ আগস্ট, ২০২৬ তারিখে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১২ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ জন রয়েছেন।

আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আসসালামু আলাইকুম।সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। শহীদ কর্নেল গুলজার, শহীদ রেহান আহসান, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদ, ...
06/08/2026

আসসালামু আলাইকুম।

সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা। শহীদ কর্নেল গুলজার, শহীদ রেহান আহসান, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ তাহির জামান প্রিয়, শহীদ রিয়া গোপ, শহীদ শরিফ ওসমান হাদীর রক্ত-ঘামে অর্জিত এই আজাদী আশা করি সবাই উপভোগ করছেন।

বেশ কিছুদিন ধরেই একটা জিনিস ভাবছিলাম। জুলাইয়ে আমার জন্য দোয়া করেছিল, আমার জন্য স্ট্যাটাস দিয়েছিল, আমার মুক্তির জন্য গান গেয়েছিল, ছবি এঁকেছিল এমন অনেক মানুষ যাদেরকে আমি চিনি না। রাস্তায় পানির বোতল এগিয়ে দেয়া খুদে ব‍্যবসায়ী, আহতদের হাসপাতালে নেওয়া রিকশা- ভ‍্যান চালক, পুলিশের চোখ এড়িয়ে হাসপাতালে আহত ভাইদের চিকিৎসা দেওয়া ডাক্তার, এমন অনেক মানুষ যাদের আমি চিনি না। যেই ছেলেটা প্লেস্টেশন এবং ক্রিপ্টোকারেন্সির বাইরে কিছু বোঝে না, যে মেয়েটার জীবন কিয়োশি থেকে ক্রিমসন কাপ পর্যন্ত সীমাবদ্ধ, যারা কখনো সরকারি চাকরি করার কথাই ভাবেনি, বিএএফ শাহীন কলেজের যেই শহীদ আহনাফের ছাত্র রাজনীতি করারও বয়স হয় নাই, সেই ছেলেমেয়েরা জুলাইয়ে আবাবিল পাখির মত নেমে এসে আমাদের স্বাধীনতা দিয়ে গেছে।

কিন্তু জুলাইয়ের পর এদের বেশিরভাগই ঘরে ফিরে গেছে। তারা কোন রাজনৈতিক দলেই নাই।

জুলাইকে আমরা রাজনীতিবিদরা রাজনৈতিক দলের মধ্যে ভাগবটোয়ারা করে ফেলেছি। বিএনপির ভাগ কত, এনসিপির ভাগ কত, জামাতের ভাগ কত- এভাবেই জুলাইয়ের স্টেক ভাগাভাগি হয়েছে এবং হচ্ছে।

কিন্তু জুলাই তো শুধু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা-কর্মীদের ছিল না।

জুলাই ছিল সর্বস্তরের সব মানুষের। এপলিটিকাল জনগোষ্ঠীর। আই হেট পলিটিক্স জনগোষ্ঠীর। সুইং ভোটার জনগোষ্ঠীর। সবার। তাদের অংশগ্রহণ ছাড়া জুলাই কখনো জুলাই কখনো সফল হতো না।

অথচ কাউকেই এখন আর মিছিল-মিটিঙে পাওয়া যায় না। সভা-সেমিনারে পাওয়া যায় না। কোন সংবর্ধনার আয়োজন করলেও তারা আসেন না। তারা ঘরেই থাকেন।

জুলাইয়ের পর একদম খালি হাতে ঘরে ফিরে যাওয়া এই মানুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কি করা যায় সেটা নিয়ে ভাবছিলাম। সেই ভাবনা থেকেই গত দুই দিন যতটা সম্ভব কৃতজ্ঞতা বার্তা পাঠিয়েছি।

অনেকেই হয়ত আমার সেই ম্যাসেজ পেয়েছেন। আবার অনেকেই স্প্যাম ফোল্ডারে ম্যাসেজটা চলে যাওয়ার জন্য হয়ত খেয়াল করেন নাই। আবার অনেকের ম্যাসেজ অপশন বন্ধ থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও ম্যাসেজ করতে পারি নাই।

আমার ইচ্ছা বাংলাদেশের ষোল কোটি বিপ্লবীকেই টেক্সট করা, তাদের সাথে হ্যান্ডশেক করা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো। কিন্তু মানবিক সীমার কারণে চাইলেও সবার সাথে যোগাযোগ করা সঙ্গত কারণেই সম্ভব না। আমি এজন্য সবার কাছে ক্ষমাপ্রার্থী।

অগনিত মা, দাদী, নানী, বোন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রেমিট্যান্স যোদ্ধা, শ্রমিক, আলেম, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, শিল্পী, সৈনিক, সেনা কর্মকর্তা, মাদ্রাসার ছাত্র, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এক্সপ্যাট, পেশাজীবী জুলাইয়ের মালিক। জুলাইয়ের রচয়িতা। তাদের সবাইকে আমি ম্যাসেজ পাঠাতে পারি নাই। তবে আপনাদের প্রত্যেককে আমি ফিল করি। যারা যারা আমার ম্যাসেজ পান নাই তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু নিশ্চিত থাকুন, আমি আপনাদের ভুলে যাই নাই।

জুলাইয়ের পর আমাদের বহু স্বপ্ন এখনো পূরণ হয়নি। আপনাদের প্রত্যাশার পরিবর্তনও এখনো অনেক দূরে। আমি স্বীকার করছি, আমাদের প্রচেষ্টার সীমাবদ্ধতা ছিল। তবে বিশ্বাস করুন, আমরা চেষ্টা করেছি। বহুপক্ষীয় বাধার কারণে অনেক কিছুই অর্জন করতে পারিনি। আমরা আমৃত্যু নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম জারি রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমাদের ওপর ভরসা রাখুন।

আপনাদের প্রতি আমাদের বিনীত আহ্বান, জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে সাধ‍্যমতো চেষ্টা করুন। দেশ- জাতির যেকোনো প্রয়োজনে আপনারা আবারও সরব হবেন। জুলাইকে বাঁচিয়ে রাখবেন।

------------------------------------
নাহিদ ইসলাম
আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আজাদী মোবারক
05/08/2026

আজাদী মোবারক

05/08/2026

'পরশু নয়, কালই লংমার্চ টু ঢাকা'
অতঃপর......
এই সিদ্ধান্তই বদলে দিয়েছে বাংলাদেশের পুরো ইতিহাস ❤️‍🩹
৪ আগস্ট ২০২৪

04/08/2026

শাহবাগ থানা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। শান্তাকা ডামেক থেকে প্রোটাকশন দিয়ে থানায় নিচ্ছেন ভালো কথা, গ্রেফতার যদি না করা হয় এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা হয়। তাহলে পরবর্তী যে কোনো পরিস্থিতির জন্য এর দায়ভার আপনাদের বহন করতে হবে।

জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে বিএনপি কী করবে জানি না তবে তারেক জিয়ার সরকারকে এরা অবৈধ বলেছে এটার জন্য হলেও ওদের বিচার করেন।

শহীদ হাদি, জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদ, ছাত্রদলের শহীদ ওয়াসিম থেকে শুরু করে সবাইকে জ;ঙ্গি বলেছে এটা নিয়ে বিএনপি এখন পর্যন্ত একটা পদক্ষেপ নেয়নি। আজকেও যদি ওদের ছেড়ে দেওয়া তাহলে মনে রাখবেন শহীদ পরিবারের সদস্যরা বেঁচে আছে তারা সিদ্ধান্ত নিবে কী করতে হবে।

ইনকিলাব জিন্দাবাদ

23/07/2026

ইন্ডিয়ার পোলাপান জলকামান নিয়ে নাচানাচি করতেসে।

বাট আমাদের ভাইদের হাসিনা রক্ত দিয়ে গোসল করিয়েছিল।

এখন পর্যন্ত ভারত সরকার কোন নেতাকে গুম করে নাই, একটাও গুলি করে নাই।

অথচ আমাদের এখানে একদিনেই তিন বিভাগে গুলি করে ৭ জনকে মেরে ফেলা হইছিল।

ঢাকায় ট্যাংক থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল আমাদের ভাইদের লাশ।

হেলিকপ্টার দিয়ে গুলি করে ৬ বছরের বাচ্চাদের মেরে ফেলা হইছিল ছাদে বা বারান্দায়।

অনেকেই হাসিনা আর মোদিকে মেলাচ্ছেন।

বাট মোদি স্টুডেন্টদেরকে এখন পর্যন্ত পানি দিয়ে গোসল করাইসে,

হাসিনা গোসল করাইছিল রক্ত দিয়ে।

মাত্র ২০ দিনে ২ হাজার পোলাপান মেরে ফেলা, এটা পৃথিবীর ইতিহাসে আর ঘটেছে কি না, সন্দেহ।

ইয়াহিয়া ছিল পাকিস্তানি, সে যেই ঘৃণা নিয়ে বাংলাদেশের উপর ঝাপাইয়া পড়সিল,

হাসিনা বাংলাদেশের হয়ে সেই ঘৃণা নিয়ে আমাদের উপর ঝাপাইয়া পড়সিল।

নেপালের আন্দোলনেও মারা গেছিল মাত্র দুইজন, শ্রীলঙ্কার অভ্যুত্থানে মাত্র ১২ জন।

বাঙালির চেয়ে সস্তা রক্ত মনে হয় না পৃথিবীর আর কোন জাতির আছে।

মোদি শাসক হিসেবে খুবই খারাপ, পৃথিবীর সবচেয়ে জঘন্য শাসকদের মধ্যে একজন।

অথচ সেই মোদিও নৃশংসতায় হাসিনার ২ হাজার ভাগের এক ভাগ হইতে পারেনি এখনও, সেই মোদিও হাসিনার সমান খারাপ হইতে পারে নাই এখনও।

এইটুক বুঝতে পারলেই বুঝবেন, আমাদের ৩৬ জুলাই ঠিক কতটা অমূল্য, ঠিক কতটা অনন্য, ঠিক কত সাগর রক্ত পেরিয়ে এই জুলাই আমাদের ভাইয়েরা আমাদেরকে দিয়ে গেছে।

রহনপুর এ আসছেন নাহিদ, সার্জিস, পাটওয়ারী, আখতার ভাই এ রা জুলাই পদযাত্রা ২০২৬ এর প্রচার এর জন্য.. রহনপুর-গোমস্তাপুর উপজেলা...
09/07/2026

রহনপুর এ আসছেন নাহিদ, সার্জিস, পাটওয়ারী, আখতার ভাই এ রা জুলাই পদযাত্রা ২০২৬ এর প্রচার এর জন্য..

রহনপুর-গোমস্তাপুর উপজেলা বাসীর প্রতি আন্তরিক আমন্ত্রণ ও শুভেচ্ছা

সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এবং ন্যায় ও নিরাপতদ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে গণগঠিত রাই বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত জুলাই পদযাত্রায় রহনপুর-গোমস্তাপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিকভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হচ্ছে।

আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, গণতন্ত্র, জবাবদিহিতা ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই পদযাত্রায় শামিল হই। আপনার উপস্থিতি আমাদের এই অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

🌷 স্থান: রহনপুর কলেজ মোড় থেকে শুরু.
তারিখ: [তারিখ ১১জুলাই ২০২৬ রোজ শনিবার।
সময়: [সময, সন্ধ্যা ৬টা ]

আপনার অংশগ্রহণই হতে পারে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সবাইকে জুলাই পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানাচ্ছি।

🔥⚽ ফুটবলপ্রেমীদের জন্য দারুণ আয়োজন! ⚽🔥🏆 ফিফা বিশ্বকাপ ২০২৬ – রাউন্ড অব ৩২ 🏆🇧🇷 ব্রাজিল 🆚 জাপান 🇯🇵📺 বড় পর্দায় লাইভ খেলা দে...
28/06/2026

🔥⚽ ফুটবলপ্রেমীদের জন্য দারুণ আয়োজন! ⚽🔥

🏆 ফিফা বিশ্বকাপ ২০২৬ – রাউন্ড অব ৩২ 🏆

🇧🇷 ব্রাজিল 🆚 জাপান 🇯🇵

📺 বড় পর্দায় লাইভ খেলা দেখানো হবে

📅 তারিখ: ২৯ জুন ২০২৬ (সোমবার)
🕚 সময়: রাত ১১:০০ টা
📍 স্থান: এবি স্কুল গেট, স্টেশন পাড়া ক্লাব, স্টেশন বাজার, রহনপুর।

🎉 বন্ধু-বান্ধব, ছোট-বড় সবাইকে নিয়ে চলে আসুন। একসাথে উপভোগ করি বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা, রোমাঞ্চ আর আনন্দ!

⚽ গোলের উল্লাসে মাতুক রহনপুর!
🎊 প্রিয় দলের জয় উদযাপন করি সবাই মিলে!

🥰 সকল ফুটবলপ্রেমীদের আন্তরিক আমন্ত্রণ। দেখা হবে রাত ১১:০০ টায়! 🥰

⚽🏆🔥

বিষয়টা একবার কল্পনা করেন🙂 জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং কিংবা সৌদি প্রিন্স মোহাম...
03/06/2026

বিষয়টা একবার কল্পনা করেন🙂

জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি, ভ্লাদিমির পুতিন, শি জিনপিং কিংবা সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান... এরা সবাই যখন জাতিসংঘের ডায়াসে এসে ভাষণ দেবেন, তখন আমাদের বাংলাদেশের ড. খলিলুর রহমানকে উদ্দেশ্য করে বলবেন, "Mr. President...! Mr. President...!" তখন ব্যাপারটা দেখতে কেমন লাগবে?? 😁

জ্বি! জ্বি!..... সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের পরবর্তী মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘের ইতিহাসে সাধারণ পরিষদকে বলা হয় "বিশ্বের সংসদ" । আর সেই সংসদের প্রধান বা স্পিকারের আসনে বসতে যাচ্ছেন একজন বাংলাদেশি। এর মানে হলো,
বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় মঞ্চটা এবার নিয়ন্ত্রণ করবেন একজন বাংলাদেশি।
বিশ্বনেতারা যখন বিশ্বমঞ্চে কথা বলবেন, তখন টাইম মেইনটেইন করা থেকে শুরু করে পুরো সেশন পরিচালনার রিমোট কন্ট্রোল থাকবে ওনার হাতে!

ব্যাপারটা ভাবতেই তো কত্ত ভাল্লাগতাসে। হ্যাটস অফ, বাংলাদেশ! 🫡

19/05/2026

২৩ তারিখ রাত ৯ টা ৩০ মিনিট কল্যানপুর থেকে রহনপুর এর একটি নন-এসি অনলাইন টিকিট আছে শ্যামলী এনআর ট্রাভেলস এর।
কারো লাগবে জানাবেন।
যোগাযোগ: ০১৭০৯৯৮৯৬৯৫

Address

Rohanpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gen - Z Rohanpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category