Rohanpur Rail Bridge

Rohanpur Rail Bridge Rohanpur Rail Bridge

শুক্রবার সরকারী সফরে আমাদের  রহনপুর আসছেন রেলমন্ত্রীশুক্রবার সরকারী সফরে রহনপুর রেলস্টেশনে আসছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট ন...
11/03/2021

শুক্রবার সরকারী সফরে আমাদের রহনপুর আসছেন রেলমন্ত্রী

শুক্রবার সরকারী সফরে রহনপুর রেলস্টেশনে আসছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। শুক্রবার সকালে তিনি ঢাকা থেকে বিমান যোগে রাজশাহী এসে পৌঁছবেন। রাজশাহী থেকে ট্রেনযোগে রহনপুর রেলস্টেশনে বিকেল ৩টায় উপস্থিত হবেন। সেখানে স্থানীয় আওয়ামলীলীগের পক্ষ থেকে মন্ত্রীকে গণসংবর্ধনার দেয়া হবে। রেলমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রহনপুরে সাজ সাজ রব।
রেলমন্ত্রী আগমন উপলক্ষে সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ রেলস্টেশনে প্রস্তুতির খোঁজখবর নেন।
এদিকে স্থানীয়ভাবে রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের কাছে রহনপুর রেলস্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রুপান্তর, রহনপুর রেলস্টেশনে ইয়ার্ড বৃদ্ধি, রেল স্টেশনের আশে-পাশে অবৈধ দখলে থাকা রেলওয়ের জায়গা দখলমুক্ত করে ভারত থেকে আসা মালামাল খালাসের ব্যবস্থা, ঈশ্বরদী-রহনপুর রুটে বন্ধ থাকা লোকাল ট্রেনসহ সব ট্রেন পূণরায় চালুকরা, রহনপুর-সিঙ্গাবাদ রুট দিয়ে বাংলাদেশ-ভারত-নেপাল মৈত্রী ট্রেন, রহনপুর থেকে ঢাকাগামী ট্রেনের বরাদ্ধকৃত টিকিট দেয়াসহ আরো বেশ কিছু দাবি জানাবেন।
রেলমন্ত্রী সফরসঙ্গী হিসেবে রেলসচিব, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Address

Stationpara-Mokrompur
Rohanpur
6320

Telephone

01700000000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rohanpur Rail Bridge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share