10/02/2026
এয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শেষে ত্রিমুখী লড়াই—দ্বিতীয়বার সংসদ হওয়ার ইতিহাস কি বদলাবে?
নির্বাচনী প্রচারণার শেষে ত্রিমুখী লড়াইয়ে আভাস
অভিশপ্ত নাকি ব্যতিক্রমী আসন?এখানে কেউ দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হননি তবে এবার এই কি হবে তার জন্য অপেক্ষা করতে হবে।
আসন্ন সংসদ নির্বাচনে নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে বিএনপি, জাতীয় পার্টি (এ) ও জামায়াতে ইসলামীর প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।গত কয়েক দিনে গোটা নির্বাচনি এলাকায় সরেজমিনে ঘুরে এবং ভোটারদের সঙ্গে কথা বলে এমন ধারণা করা হচ্ছে।
উত্তর জনপদের ছয়টি উপজেলা নিয়ে নীলফামারী জেলা।উপজেলাগুলো হচ্ছে সদর,সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা, ও কিশোরগঞ্জ।আর এ সব উপজেলা নিয়ে জাতীয় সংসদের চারটি সংসদীয় আসন।এর মধ্যে নীলফামারী জেলা সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে নীলফামারী - ৪ (সৈয়দপুর- কিশোরগঞ্জ) গঠিত হয়েছে।
বিগত সংসদ নির্বাচনগুলোতে এ আসনে নির্বাচিত হয়েছেন ১৯৮৬ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (এ) রওশন আলী দুলু মিয়া, ১৯৯১ সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ দলীয় ঐক্য জোটের হয়ে ন্যাপ মনোনীত অধ্যাপক আব্দুল হাফিজ, ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (এ) ড. মো. আসাদুর রহমান, ২০০১ সালে বিএনপির অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার, ২০০৮ সালে আওয়ামী লীগের কর্নেল (অবঃ) এ, এ, মারুফ সাকলান, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (এ) আলহাজ্ব মো. শওকত চৌধুরী, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আহসান আদেলুর রহমান এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্র্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলহাজ¦ মো. সিদ্দিকুল আলম।
এ পরিসংখ্যা থেকে দেখা যাচ্ছে বিগত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে এ আসনটি বরাবরেই জাতীয় পার্টির দখলে ছিল।এবারেও আসনটি হবে ত্রিমুখী লড়াই তাই বলা মুসকিল কি হবে এই আসনে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনটিতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, বিএনপি’র মো.আব্দুল গফুর সরকার (ধানের শীষ), জাতীয় পাটির (এ) মো. সিদ্দিকুল আলম (লাঙ্গল), জামায়াতে ইসলামীর আব্দুল মুনতাকিম (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো.শহিদুল ইসলাম (হাতপাখা),বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মো. মাইদুল ইসলাম (কাঁচি), স্বতন্ত্র মো.রিয়াদ আরফান সরকার (ফুটবল),ও জোবায়দুর রহমান হীরা (ঘোড়া)।
#জাতীয় #নির্বাচনী #নীলফামারী-৪ #সৈয়দপুর_কিশোরগঞ্জ