Al-Islah Library আল-ইসলাহ পাঠাগার

Al-Islah Library  আল-ইসলাহ পাঠাগার বিশুদ্ধ বইয়ের বিশ্বস্ত ঠিকানা। আলোকিত বইয়ের আলোমাখা পাঠশালা। বই ও ব্যক্তির নূরানী মজমা। প্রত্যয় ও প্রত্যাশায় দেদীপ্যমান যুগপূর্ণ 'বইবাড়ি'। সবাইকে স্বাগতম!

কুরআনে কারীমের শব্দভান্ডারের অভিধান — 'আল-মুফরাদাত ফী গরীবিল কুরআন' — আলহামদুলিল্লাহ এখন পাঠাগারে 📚। ইমাম রাগিব ইসফাহানী...
04/08/2026

কুরআনে কারীমের শব্দভান্ডারের অভিধান — 'আল-মুফরাদাত ফী গরীবিল কুরআন' — আলহামদুলিল্লাহ এখন পাঠাগারে 📚। ইমাম রাগিব ইসফাহানী রহ. রচিত গ্রন্থটি সর্বমহলে সমাদৃত একটি কুরআনী অভিধান। মিশর হতে মুদ্রিত এই মূল্যবান গ্রন্থ পাঠাগারের কুরআনপ্রেমিক উলামা-তুলাবা পাঠকশ্রেণীর জন্য চোখের শীতলতা নিশ্চয়ই! 🌟 গত জুমাবারের শেষ লগ্নে গ্রন্থটি আরও তিনটি পুস্তিকাসহ পাঠগৃহে প্রবেশ করেছে 📖।

সেই তিনটির দুটো পকেট পুস্তিকা — 'নবীজির শিক্ষা' ও 'শুধু দুজনে'। বলাবাহুল্য, নামই পুস্তিকাদুটোর পরিচায়ক।মিডিয়াম সাইজের আরেকটা পুস্তক — আখলাক শিষ্টাচার । আদব বিষয়ক দারুণ পুস্তকটি ব্যাপক প্রচার করার মতো। উল্লেখ্য, পুস্তিকাত্রয়ের রচয়িতা দরদি দাঈ মুহাম্মাদ আতীক উল্লাহ। প্রকাশ করেছে মাকতাবাতুল আযহার।

#শুভাগমন : শুক্রবার বিকেল —
৩১ জুলাই ২০২৬ ঈসায়ী 📅।

03/08/2026

আগামী জুমাবার সকাল সোয়া ন'টা হতে দেড় ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হবে আল-ইসলাহ পাঠাগারের একশত আটতম মাসিক মজলিস — ইনশাআল্লাহ! এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো!

02/08/2026

ঘরোয়া উন্নয়ন বৈঠক : ১৪৪৮ 🕌
[ দ্বিতীয় ঘরোয়া উন্নয়ন বৈঠক ]

* আল-ইসলাহ পাঠাগার আয়োজিত ‘ঘরোয়া উন্নয়ন বৈঠক : ১৪৪৮’ অনুষ্ঠিত হয়েছে বিগত ১৬ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার। ২ সফর সন্ধ্যারাত আয়োজিত উক্ত বৈঠক পাঠাগারের একান্ত প্রিয়দের নিয়ে ছিল মুখর। মাগরিবের পর হতে আরম্ভ হয়ে প্রায় দশটায় সমাপ্ত হয়েছিল উক্ত আসর। প্রথম অধিবেশনে আলোচনা করেন মুহাম্মদ আল-আমীন, মুহাম্মদ আশেক এলাহী ও মুহাম্মদ জামিল। শুরুতে ছিল রহমতুল্লাহর কুরআন তিলাওয়াত ও মাঝে ছিল ‘পাঠাগারের জন্য প্রার্থনা’ ও ‘ভোরের সূর্য উঁকি ঝুঁকি দেয়’ এর রেকর্ড পরিবেশন।

দ্বিতীয় ও সমাপনী অধিবেশনে ছিল নাজমুল হুদার বইপাঠ, আশেক এলাহীর নাশীদ পরিবেশন ও আতাউল্লাহ উবাইদ ও পাঠাগার পরিচালক আবু আইয়ুব সাখাওয়াতের দিকনির্দেশনা সম্বলিত আলোচনা। উভয় অধিবেশন আমরা সম্পাদনা করে সকল সাথীদের জন্য প্রস্তুত করেছি — আলহামদুলিল্লাহ! একান্ত কিছু কথা ও কিছু নিবেদনকে আন্তরিকতার সাথে গ্রহণ করলে…!

https://youtu.be/lomTIlYAl2U?si=HhFmGLmilEK5lhdG

31/07/2026

🔴 সরাসরি সম্প্রচার 🔴
#সাপ্তাহিক_মজলিস 📿
🎤 আবু আইয়ুব সাখাওয়াত।
📚 আলেমদের বিরুদ্ধে অপপ্রচার ও দুটি বই।
আয়োজক : আল-ইসলাহ পাঠাগার।

আজকের বিকেলের মজমা জমে উঠুক আপনাদের অংশগ্রহণে! শুদ্ধ নিয়তে শুদ্ধতার পাঠ গ্রহণে জমায়েত হোক অনেক পাঠক ও শুভানুধ্যায়ী!
31/07/2026

আজকের বিকেলের মজমা জমে উঠুক আপনাদের অংশগ্রহণে! শুদ্ধ নিয়তে শুদ্ধতার পাঠ গ্রহণে জমায়েত হোক অনেক পাঠক ও শুভানুধ্যায়ী!

29/07/2026

#বইকথা : ইসলামের পরিচয় 📖

* মুফাক্কিরে ইসলাম সাইয়িদ আবুল হাসান আলী নদভী রহ. রচিত ইসলামের পরিচিতিমূলক অনন্য গ্রন্থ — ‘ইসলাম কা তা‘আরুফ’। সারগর্ভ অথচ সংক্ষিপ্ত এ বইয়ে ইসলামের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়েছে। বইটির অনুবাদ করেছেন মাওলানা হাবীবুর রহমান নদভী। রাহনুমা প্রকাশিত ‘ইসলামের পরিচয়’ পেতে ও পড়তে আল-ইসলাহ পাঠাগারের সাথে থাকুন!

ভিডিওর সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন!

25/07/2026

ঘরোয়া নাশীদ-আসর 🎙️
🎤 মাওলানা রফীকুল ইসলাম সাহেব,
খাদেম ও খলীফা, শাহ আবদুল মতীন দা. বা.।

* আল-ইসলাহ পাঠাগার আয়োজিত ঘরোয়া নাশীদ-আসর অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ডিসেম্বরের শেষ শুক্রবার। সুর ও শুদ্ধির বরেণ্য ব্যক্তি মাওলানা রফীকুল ইসলাম সাহেব উক্ত আসরে দিলখোলা সুরঝংকারে মাতিয়ে তুলেছিলেন পাঠাগারের বইবেষ্টিত আপ্যায়নকক্ষ। নাশীদ-আসরের নিয়মিত সময় রাত দশটায় বসেছিল সেই প্রেমের আসর। যেখানে তিনি আল্লাহর প্রেম ও ভালোবাসার তিনটি নাশীদ পরিবেশন করেন। সব সংগীতের রচয়িতা বাংলা ভাষার রুমি শাহ আবদুল মতীন বিন হুসাইন দামাত বারাকাতুহুম। ‘তোমার মায়ার ছোঁয়া পেলে’, ‘আগে তুমি চেয়েছো আমায়’ ও ‘চলো হরদমই জ্বলি’ — এই তিন কবিতার শুরেলা পরিবেশন হৃদয়ে প্রভুপ্রেমের অগ্নিবীণা বাজাক!

ইউটিউবে দেখতে :
https://youtu.be/Q5Xxbqbz4OQ?si=31tV4QLVhMu9AotC

24/07/2026

🔴 সরাসরি সম্প্রচার 🔴
#সাপ্তাহিক_মজলিস ||
আল-ইসলাহ পাঠাগার আয়োজিত ||

সকলের প্রতি দ্বীনী দাওয়াত রইলো!
24/07/2026

সকলের প্রতি দ্বীনী দাওয়াত রইলো!

সুর ও শুদ্ধির মানুষ মাওলানা রফীকুল ইসলাম [ ঢালকানগর ] সাহেবের আল-ইসলাহ পাঠাগারে অনুষ্ঠিত ‘ঘরোয়া নাশীদ-আসর’ শুনতে আমাদের ...
22/07/2026

সুর ও শুদ্ধির মানুষ মাওলানা রফীকুল ইসলাম [ ঢালকানগর ] সাহেবের আল-ইসলাহ পাঠাগারে অনুষ্ঠিত ‘ঘরোয়া নাশীদ-আসর’ শুনতে আমাদের সাথে থাকুন!

Address

আল-ইসলাহ পাঠাগার/Al-Islah Library, Https://maps. App. Goo. Gl/3Br91ishD2S9XiJX 8
Sandwip

Telephone

+8801867298891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Islah Library আল-ইসলাহ পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al-Islah Library আল-ইসলাহ পাঠাগার:

Shortcuts

Share

Category