Sapahar - সাপাহার, নওগাঁ

Sapahar - সাপাহার, নওগাঁ আমের রাজধানী নওগাঁর ঐতিহ্যবাহী সাপাহার উপজেলার সব খবরাখবর এবং রূপ বৈচিত্র্য তুলে ধরার মঞ্চ
(3)

সাপাহার উপজেলার সংক্ষিপ্ত পরিচিতি

'সাপাহার' বাংলাদেশের রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার একটি অত্যন্ত ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় উপজেলা। এই পেজের মূল লক্ষ্য আমাদের প্রিয় সাপাহারের উন্নয়ন, ঐতিহ্য, সংস্কৃতি এবং সর্বশেষ খবরাখবর সবার সামনে তুলে ধরা।

এক নজরে সাপাহার উপজেলা:

📐 আয়তন: ২৪৪.৪৯ বর্গ কিলোমিটার。

👥 জনসংখ্যা: ১,৪৩,৮৫৩ জন (২০০১ সনের আদমশুমারি অনুযায়ী)。

📉 জনসংখ্যার ঘনত্ব: প্রতি

বর্গ কিলোমিটারে ৫৮৮ জন。

🗳️ নির্বাচনী এলাকা: ৪৬, নওগাঁ-১。

🏡 ইউনিয়ন সংখ্যা: ০৬টি。

🗺️ মৌজা: ১৫১টি。

🌊 নদ-নদী: ০১টি (পুনর্ভবা নদী)।

স্বাস্থ্য ও সেবা খাত:

🏥 সরকারি হাসপাতাল: ১টি。

🩺 স্বাস্থ্য কেন্দ্র ও ক্লিনিক: উপ-স্বাস্থ্য কেন্দ্র ৫টি এবং কমিউনিটি ক্লিনিক ১৭টি。

📬 পোস্ট অফিস: প্রধান পোস্ট অফিস ১টি এবং শাখা পোস্ট অফিস ১৩টি。

ধর্মীয় ও অর্থনৈতিক প্রতিষ্ঠান:

🕌 মসজিদ: জামে মসজিদ ৩৫২টি এবং ওয়াক্তিয়া মসজিদ ৯৮টি。

⚖️ হাট-বাজার: ০৮টি。

🏦 ব্যাংক: ০৭টি。

ইউনিয়ন সমূহ:

সাপাহার একটি আদর্শ ও মানসম্মত উপজেলা। এই উপজেলার প্রশাসনিক কার্যক্রম মোট ৬টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত:
১. ১নং সাপাহার ইউনিয়ন
২. ২নং গোয়ালা ইউনিয়ন
৩. ৩নং তিলনা ইউনিয়ন
৪. ৪নং আইহাই ইউনিয়ন
৫. ৫নং শিরন্টি ইউনিয়ন
৬. ৬নং পাতাড়ী ইউনিয়ন

✨ আমাদের ভালোবাসার সাপাহারের প্রতিটি খবরের সাথে যুক্ত থাকতে এবং নিজের মাটিকে ডিজিটাল মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পেজটি লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন!

17/07/2026

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন বিভিন্ন এলাকার গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে একই ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে নতুন বিদ্যুৎ সংযোগ, মিটার সংক্রান্ত কার্যক্রম এবং পরিদর্শন প্রক্রিয়ায় অনেক গ্রাহক মনে করছেন, তারা সরাসরি অফিস থেকে সেবা পাওয়ার পরিবর্তে অনুমোদিত ভিলেজ ইলেক্ট্রিশিয়ানের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

অনেক গ্রাহকের অভিযোগ, নির্দিষ্ট ভিলেজ ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে যোগাযোগ না করলে আবেদন বিলম্বিত হয় বা নানা জটিলতার সৃষ্টি হয়। এসব অভিযোগের সত্যতা যাচাই করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

✴️জনস্বার্থে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কাছে আমাদের দাবি:
১. নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক।
গ্রাহকদের অভিযোগ যাচাই করে অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

২. গ্রাহকের সরাসরি সেবা নিশ্চিত করা হোক।
প্রত্যেক গ্রাহক যেন কোনো মধ্যস্থতাকারীর সহায়তা ছাড়াই অফিসে আবেদন, অভিযোগ ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

৩. নতুন সংযোগের পরিদর্শন সম্পূর্ণ নিরপেক্ষভাবে করা হোক। পল্লী বিদ্যুতের পরিদর্শক যেন কোনো ভিলেজ ইলেক্ট্রিশিয়ানের মাধ্যমে নয়, সরাসরি আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে পরিদর্শন সম্পন্ন করেন।

৪. সরকারি ফি ও সেবার প্রক্রিয়া প্রকাশ্যে প্রদর্শন করা হোক।
অফিসের নোটিশ বোর্ড, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি সেবার সরকারি ফি ও ধাপ স্পষ্টভাবে প্রকাশ করা হলে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ কমে আসবে।

গ্রাহকদের প্রতি অনুরোধ
আপনি যদি অতিরিক্ত অর্থ দাবি, অনিয়ম বা হয়রানির শিকার হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে প্রমাণসহ লিখিত অভিযোগ নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিন।

✴️ পাশাপাশি চাইলে আমাদের পেজের ইনবক্সেও তথ্য ও প্রমাণ পাঠাতে পারেন। যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতেই বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরা হবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে।

আমাদের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা পেশাকে প্রশ্নবিদ্ধ করা নয়। আমাদের একমাত্র লক্ষ্য—সাধারণ গ্রাহক যেন স্বচ্ছ, ন্যায্য ও হয়রানিমুক্ত বিদ্যুৎসেবা পান।
স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আন্তরিক উদ্যোগ কামনা করছি।

ছবি: প্রতিকি

পুরা রাস্তাই আম ব্যবসায়ীদের দখলে এভাবে জ্যামে সৃষ্টি করে কি তাড়াতাড়ি আম বিক্রয় করতে পারেন?
02/07/2026

পুরা রাস্তাই আম ব্যবসায়ীদের দখলে এভাবে জ্যামে সৃষ্টি করে কি তাড়াতাড়ি আম বিক্রয় করতে পারেন?

দোষ নেতাদের নাকি ক্ষমতার?
16/06/2026

দোষ নেতাদের নাকি ক্ষমতার?

সাপাহার কি শুধুই আমের জন্য, নাকি প্রতিদিনের অসহনীয় যানজটের জন্যও পরিচিত হবে? 🥭🚛​সাপাহারের আমের মৌসুম আমাদের জন্য গর্বের,...
12/06/2026

সাপাহার কি শুধুই আমের জন্য, নাকি প্রতিদিনের অসহনীয় যানজটের জন্যও পরিচিত হবে? 🥭🚛

​সাপাহারের আমের মৌসুম আমাদের জন্য গর্বের, কিন্তু এই মৌসুমের সাথে আসা ‘যানজট’ এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাস্তা দিয়ে চলতে গেলে মনে হয় আমরা শহরের ভেতরে নেই, কোনো ট্রাকের ডাম্পিং স্টেশনে আছি।
​সাপাহার সদরজুড়ে রাস্তার পাশেই গড়ে উঠেছে শত শত আমের আড়ত। ফলে প্রতিদিন হাজার হাজার চার্জার ভ্যান আর ট্রাকের চাপে রাস্তা পুরোপুরি অচল হয়ে পড়ে। সাধারণ পথচারী, শিক্ষার্থী কিংবা রোগী নিয়ে অ্যাম্বুলেন্সের যে কী দুরবস্থা, তা ভুক্তভোগী মাত্রই জানেন।


উপজেলা প্রশাসন কি চাইলে এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারে না?

​১. শহরের প্রাণকেন্দ্র থেকে আমের আড়তগুলো নির্দিষ্ট কোনো খোলামেলা জায়গায় সরিয়ে নেওয়া কি খুব কঠিন?

২. ভারী ট্রাক এবং ভ্যানগুলোর জন্য শহরের বাইরে নির্দিষ্ট লোডিং পয়েন্ট করা হোক।

৩. শৃঙ্খল আম ব্যবসার জন্য একটি পরিকল্পিত ‘আম জোন’ বা ইয়ার্ড তৈরি সময়ের দাবি।

​আমরা কি সারা বছর এভাবে যানজট নিয়েই থাকব? প্রশাসন যদি এখনই উদ্যোগ না নেয়, তবে প্রতি বছর এই ভোগান্তি কেবল বাড়তেই থাকবে।

​প্রিয় সাপাহারবাসী,

আপনারা কি একমত? নিচে আপনাদের মতামত জানান। আমাদের সবার সম্মিলিত দাবিই হয়তো প্রশাসনকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য করবে।
​ #সাপাহার #আমেরমৌসুম #যানজটমুক্তসাপাহার

বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও সাপাহার পপুলার ক্লিনিক এর মালিক  খাদিমুল ইসলাম অদ্যই সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ব...
10/06/2026

বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ও সাপাহার পপুলার ক্লিনিক এর মালিক খাদিমুল ইসলাম অদ্যই সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ায় ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নওগাঁ-সাপাহার সীমান্তে নারী-পুরুষ  শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা*******************************************************স...
05/06/2026

নওগাঁ-সাপাহার সীমান্তে নারী-পুরুষ শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা
*******************************************************
সাইফুল ইসলাম (রয়েল), সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার সীমান্তে গভীর রাতে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলার সংলগ্ন চকচকির বিল লোহার ব্রিজ এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়।
ঘটনার বিবরণে জানা যায়, ভারতীয় বিএসএফ সদস্যরা ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করা ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে গভীর রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে তারা বোরো ধানক্ষেতের মধ্য দিয়ে প্রায় সাত কিলোমিটার পথ হেঁটে শুক্রবার ভোরে কলমুডাঙ্গা চৌমুহনী এলাকায় এসে অবস্থান নেয়।
ভোরে স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে খবর দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে এবং তাৎক্ষণিকভাবে সীমান্তের ২৩৭ নম্বর পিলার এলাকার জিরো লাইনে নিয়ে যায়। এ সময় তাদের পুশব্যাকের চেষ্টা করা হলে ভারতীয় বিএসএফ সদস্যরা বাধা দেয় বলে জানা গেছে।বর্তমানে ঘটনাস্থলে বাংলাদেশের পক্ষে বিজিবি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছে। সীমান্তের জিরো লাইনে শিশুসহ ১০ জন নারী ও ৭ জন পুরুষ অবস্থান করছেন।
এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ এর নওগাঁ ১৬ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে শেষ পর্যন্ত তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে—এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের কোনো মন্তব্য করেন নি।

কোন আম কবে আসবে বাজারে
12/05/2026

কোন আম কবে আসবে বাজারে

মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না।
23/02/2026

মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না।

Address

Sapahar
6560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sapahar - সাপাহার, নওগাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share