18/01/2022
যেদিন বুঝলাম, আমার ভাল লাগা বা না লাগাতে কারও তেমন গুরুত্ব নেই সেদিন জানলাম, আমার ভাল লাগার খেয়াল আমাকেই রাখতে হবে!
যেদিন বুঝলাম, হাজার হাজার সফলভাবে করা কাজের কথা কেউ মনে রাখবেনা যদি একটি ভুল ধরা পরবে, সেদিন হতে ভুল হলে তার পরের পরিস্থিতির জন্য নিজেকে তৈরী করে রাখা শুরু করি!
যেদিন বুঝলাম, যাকে ভালবাসবো সেও আমাকে ভালবাসবে তার মানে নেই, সেদিন থেকে নিজের দ্বায়িত্বের বাইরে বিপরীত দিক হতে কোন প্রত্যাশা রাখা বন্ধ করে দিলাম।
যেদিন বুঝলাম কিছু মুষ্টিমেয় মানুষ শুধুই বিরক্ত হবে আমার প্রতি, সেদিন হতে তাদেন বিরক্তের দিকে তাকানো বন্ধ করে দিলাম!
যেদিন বুঝলাম, সবাই আমাকে হাজারটা পরামর্শ দিতে পারবে কিন্তু দ্বায়িত্ব নিয়ে সে পরামর্শের দিকে আগাতে সাহায্য করবেনা, সেদিন হতে তাদের পরামর্শ শুনে সম্মতি জানিয়ে সেখানেই তাদের কথা ভুলে গেলাম।
যেদিন বুঝলাম, আমার বিপদে, আমার কষ্টে, আমার পাশে আমার পরিবার ছাড়া আর কেউ দাড়াবেনা, সেদিন হতে বাইরের কারও কথার গুরুত্ব দেওয়া যেমন বন্ধ করে দিলাম, তেমন ভাবেই তাদের কাছে নিজেকে ভাল বা মন্দ প্রমানের দরকার বোধ করা ছেড়ে দিলাম!আমার দ্বায়িত্বের মাঝে সর্বোচ্চ গুরুত্ব শুধু তাদের নিয়েই তৈরী হলো যারা আমায় গুরুত্ব দেয়। তা শুধু মাত্র পরিবার ছাড়া আর কাউকে পেলাম না।
যেদিন বুঝলাম, কারও মন্তব্য যেমন আমার সত্বাকে পরিবর্তন করতে পারেনা তেমন তাদের কটুক্তি আমার গায়ে বাঁধেনা!
নিজেকে প্রমানের দরকার দেখলাম, শুধুমাত্র আল্লাহর কাছে!
যেদিন বুঝলাম, আমার যা ভাল লাগে তা অন্যের কাছে নেহাইতি ফালতু মনে হতে পারে, সেদিন হতে কারও মনে করাকে যেমন আর গুরুত্ব দেইনা, তেমন তাদের যা ভাল লাগে করুক। আমিও আর তাদের কর্মে মাথা ঘামানো বন্ধ করে দিলাম।
যখন বুঝলাম, আমাকে যারা বোঝেনা, তাদের কাছে নিজেকে প্রকাশ করাটা নিহাইতি সময় নষ্ট আর পন্ডশ্রম, তখন নিজেকে বোঝার দ্বায়িত্ব শুধু নিজেই নিলাম।
যেদিন বুঝলাম, নিজে যা চায় তা নিয়ে অন্যের কাছে যত প্রত্যাশাহীন থাকা যায় ততো নিজেকে ভাল রাখা যায়, সেদিন হতে নিজেকে ভালবাসার চেষ্টা শুরু করে ফেললাম।
যেদিন বুঝলাম, নিজেকে ভালবাসতে হলে নিজের ভালোলাগকে নিজেই পূরণ করতে হবে। সেদিন হতে আমি নিজেই আমার সেরা বন্ধু, সেরা সঙ্গী আর সেরা সম্পদ!